জাহিদ ফোরকান

জাহিদ ফোরকান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জাহিদ ফোরকান, Tutor/Teacher, Jahid's Cottage, Moukaron, Patuakhali.

পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্ধারণ প্রসঙ্গে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি (২৪.১২.২৫)।
25/12/2025

পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্ধারণ প্রসঙ্গে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি (২৪.১২.২৫)।

ভিডিও এডিটিং নিয়ে দুশ্চিন্তার দিন শেষ!ঘণ্টার পর ঘন্টা পিসি বা ল্যাপটপের সামনে বসে এডিটিং করার প্রয়োজন নেই। এই পাঁচটা ওয়...
25/12/2025

ভিডিও এডিটিং নিয়ে দুশ্চিন্তার দিন শেষ!ঘণ্টার পর ঘন্টা পিসি বা ল্যাপটপের সামনে বসে এডিটিং করার প্রয়োজন নেই। এই পাঁচটা ওয়েবসাইট দেখে নিন👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

1. Hailuo AI
আইডিয়া লিখলেই সেটা থেকে ভিডিও বানিয়ে দেয়।
অ্যানিমেশন, চরিত্র, ব্যাকগ্রাউন্ড — সব তৈরি করে দেয় AI নিজেই।
🔗 hailuoai.videovideo

2. Vidu AI
টেক্সট বা ছবি থেকে ভিডিও বানায় কয়েক সেকেন্ডে।
“Reference to Video” বা “Image to Video” — যেভাবে খুশি তৈরি করো!
🔗 vidu.comcom

3. PixVerse
শুধু টেক্সট দিলেই AI বানিয়ে দেবে আকর্ষণীয় ভিডিও।
তাদের নতুন মডেল v4.5 দিয়ে অ্যানিমেশন এখন আরও বাস্তবসম্মত।
🔗 app.pixverse.aiai

4. Genmo
তোমার লিখিত প্রম্পটকে রূপ দেবে চলমান ভিডিওতে।
AI-র সিনেমা বানানোর শক্তি এক জায়গায়!
🔗 genmo.ai

5. VideoFaceSwap
ভিডিওর ভেতর মুখ বদলাতে চাও? এটা দিয়ে সহজেই করা যায়।
ফ্রি অনলাইন টুল — একদম ready to use!
🔗 videofaceswap.io

Aminul Islam স্যারের পোস্ট থেকে

Create studio-quality images and video with Vidu AI. Fast, high-quality, and affordable for creators, marketers, and teams.

24/12/2025

নব্বইয়ের দশকের বাংলাদেশ।
সবই এখন স্মৃতি🌹🌹
Music: Md Idris

হেডলাইনটা জোস হইছে ! #প্রসঙ্গ:  #বিত্তবান_ভিক্ষুকদের_রীটে_বন্ধ_দরিদ্রদের_সরকারি_প্রাথমিক_বিদ্যালয়ের_মেধা_যাচাই_পরীক্ষা_২...
24/12/2025

হেডলাইনটা জোস হইছে !
#প্রসঙ্গ: #বিত্তবান_ভিক্ষুকদের_রীটে_বন্ধ_দরিদ্রদের_সরকারি_প্রাথমিক_বিদ্যালয়ের_মেধা_যাচাই_পরীক্ষা_২০২৫
[শাকিলা নাছরিন পাপিয়া]

এই যে পিশাচের উল্লাসে উন্মত্ত জনতা, এই যে ভাঙ্গনের খেলা, এই যে অমানুষের চরিত্র উন্মোচন এটা একদিনে হয়নি। দীর্ঘ পরিকল্পনার ফসল, দীর্ঘ চর্চার ফল।

এই যে প্রাথমিক শিক্ষার ধ্বংসেরআয়োজন, কিন্ডারগার্টেন, হাইস্কুলের প্রাথমিক শাখা, আর মাদ্রাসার উত্থান, এই যে প্রাথমিক শিক্ষকের ওপর ফালতু কাজ আর রেজিস্ট্রারের বোঝা, এই যে শিক্ষকদের সামাজিক অপমানের, অসম্মানের তিলক - এটাও এক দিনে তৈরি হযনি।

অপদার্থের হাতে ক্ষমতা, বিত্তবানদের ব্যবসায়ের পথ সৃষ্টি আর দরিদ্রদের শিক্ষাকে ডাকাতের হাতে তুলে দেবার সুপরিকল্পিত ছক এটা।

চিকিৎসা ব্যয় মিটাতে না পেরে পরিবারকে মুক্তি দিতে গিয়ে শিক্ষকের আত্মহত্যা, পেনশনের টাকা তুলতে গিয়ে পরিপূর্ণ ঘুষ দিতে না পেরে টাকার অভাবে বিনা চিকিৎসায় শিক্ষকের মৃত্যু, বছরের পর বছর অবসরের টাকার জন্য কেটে যাওয়া----
এসব খবর হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব খবর উঠে আসে না। উপহাসের যুগে বসবাস আমাদের।
আমাদের পাঙ্গাস, আর ফার্মের মুরগি ভিউ বানায়, বিনোদন যোগায়।

মহান শিক্ষা উপদেষ্টার পরিপত্র বিভাগের
প্রসব বেদনা কবে প্রশমিত হলো?

আদালত একমাসের নিষেধাজ্ঞা দিয়েছে।
এখন শিশুদের এবং শিক্ষকদের করণীয় কী তা জানাবার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন বিভাগ কি জেগে আছে?

দয়া করে কোমলমতি শিশু শব্দটি ব্যবহার করবেন না। আমার শিশুরা মোটেও কোমলমতি নয়।

একটা #ঘটনা বলি শুনুনঃ

প্রায় একযুগ আগের ঘটনা।
বিদ্যালয়ের বিশেষ কাজে খুবই ব্যস্ত ছিলাম। তৃতীয় শ্রেণির এক ছাত্রী অফিস রুমের দরজায় এসে আমায় ডাকতে লাগলো। আমি কাগজ থেকে চোখ না তুলে ইশারায় কাছে ডাকলাম।

প্রশ্ন করলাম," কি হয়েছে?"
ফুসতে ফুসতে উত্তর দিল, দোকানে পেন্সিল কিনতে গিয়েছিলাম। আমার গাল ধরে একটা লোক বলল, মেয়েটা তো খুব সুন্দর।

আমি বললাম, তাতে কী হয়েছে? সুন্দর বলেছে।

সে উত্তর দিল, গাল ধরল কেন?
আমি বললাম, এটা অবশ্য ঠিক করেনি। তুমি কী বলেছো?
সে বলল, কিছু বলিনি। আপনার কাছে বিচার দিতে এলাম।
আমি কাজ করতে করতে বললাম, আমি তো ব্যস্ত। দোকানের সামনে ড্রেন ছিল না?
মেয়েটি বলল, ছিল।
তাহলে ওকে সেখানে ফেলে দিলেই পারতি। এখন তো বিচার করতে পারবো না। পরে দেখবো বিষয়টা।
মেয়েটি চলে গেল। আমি কাজে মন দিলাম।

পাঁচ, দশ মিনিট পরই ২০-২২ বছরের এক যুবক এসে দাঁড়ালো অফিস রুমের সামনে। সবাই হা করে তাকিয়ে আছে ছেলেটির দিকে। সারা গায়ে ড্রেনের ময়লা।
ছেলেটি কাঁদো কাঁদো স্বরে বলল, শাকিলা আপা কে?
আমি হাতের কাজ রেখে দ্রুত তার কাছে গিয়ে অবস্থা দেখেই বিষয়টা আঁচ করতে পারলাম।

বললাম, আমার ছাত্রীর গাল ধরবে আর সে তোমায় ছেড়ে দিবে সেটা তো হবে না, বাবা?
ছেলেটি বলল, তা বলে আপনি আমায় ড্রেনে ফেলে দিতে বলবেন?
আমি উত্তর দিলাম, সেটা তো ছিল কথার কথা।
আমার ছাত্রী যে সাথে সাথে এটা পালন করবে তা বুঝিনি।

এবার বুঝতে পারলেন, আমার ছাত্রীরা মোটেও কোমলমতি নয়?

বিত্তবান ভিক্ষুকদের সম্মান আর মর্যাদার প্রতীক যে বৃত্তি এবং যে কোন মূল্যে সেটা পাবার প্রতিযোগিতায় শিক্ষক অভিভাবক এক হয়ে এই বৃত্তি পাবার জন্য যে কোন পথ অবলম্বন করতে দ্বিধা করে না, সে বৃত্তিকে থোড়াই কেয়ার করে আমার শিক্ষার্থীরা।
তাদের সম্মান এত ঠুনকো নয়। ভিক্ষুকদের সাথে প্রতিযোগিতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই অবতীর্ণ হতে চায়নি। আমাদের সিস্টেম তাদের বাধ্য করেছে।

বৃত্তি নামক আপনাদের তথাকথিত সম্মানের ঐ সনদ প্রত্যাখ্যানের
অসীম ক্ষমতা তাদের আছে।
ভিক্ষুকদের সঙ্গে প্রতিযোগিতায় আপনারাই তাদের নামিয়েছেন।

বেসরকারি প্রতিষ্ঠান তাদের মতো করে তাদের বৃত্তি পরীক্ষা নভেম্বরেই নিয়েছে। ডিসেম্বরে সবাই যার যার মতো করে বেড়াতে চলে গেছেন প্রতিটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী। মেধা যাচাই পরীক্ষার নাম করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের আটকে রাখা হযেছে।
ধুম করে কেউ এসে রীট করায় পরীক্ষা বাতিল হয়ে গেল। পত্রিকা এবং অন্যান্য মাধ্যম থেকে অনেক আগে থেকেই রীটের কারণে পরীক্ষা স্থগিত কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছিল। কিন্তু প্রশাসন ছিল নীরব। তাদের কোন নির্দেশনা ছিল না।
একমাসের জন্য স্থগিত পরীক্ষার ভবিষ্যৎ কী সে ব্যাপারে এখনো তারা ভাবছেন। শিক্ষকদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উপবৃত্তিসহ নানা ধরণের কার্যক্রম পরিচালনা করার পর এবার যুক্ত হলো এই মেধা যাচাই পরীক্ষার ব্যাপারে অনিশ্চযতা।
সরকারি প্রাথমিক শিক্ষাকে সমূলে ধ্বংস করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার এক সুপরিকল্পিত কার্যক্রম এটা।
দেশে এতো এতো নিত্য নতুন ঘটনার ভিড়ে লক্ষ লক্ষ শিশুর শীতকালীন অবকাশ, উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ ভেসে গেল। কেউ খবর রাখেনি।
পত্রিকা নীরব, টক শো নীবর, সুশীল সমাজ যারা গেল গেল করে গলা সপ্তমে উঠায় তারা নীরব।
এই সেই রীট, যার কারণে ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শূন্য, হঠাৎ করে বন্ধ হয়ে যায় কোটি টাকা ব্যয়ের পরীক্ষা। সব আয়োজন মুহূর্তে ব্যর্থ।
মানুষ আইনের জন্য, না মানুষের জন্য আইন?

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণত দরিদ্র পরিবারের সন্তানেরা পড়ে। তাদের কথা ভাবার সময় এ রাষ্ট্রের হবে না এটাই স্বাভাবিক।
সুতরাং কোমলমতি বলে বলে কুম্ভিরাশ্রু বর্ষণ না করলেও চলবে।
বিত্তবান ভিক্ষুকদের সঙ্গে মেধা যাচাই পরীক্ষায় আমার শিক্ষার্থীরা অংশগ্রহণ করুক একজন আত্মমর্যাদাবোধসম্পন্ন শিক্ষক হিসাবে আমি তা চাই না।

একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রহস্য করে মাইকেল মধূসুদন দত্তকে বললেন, "মাইকেল, তুমি কি ইংরেজি বর্ণমালার E অক্ষরকে বাদ দিয়...
21/12/2025

একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রহস্য করে মাইকেল মধূসুদন দত্তকে বললেন, "মাইকেল, তুমি কি ইংরেজি বর্ণমালার E অক্ষরকে বাদ দিয়ে একটি কমপ্লিট প্যারাগ্রাফ লিখতে পারবে?"

মধূসুদন একটুও দেরি না করে বললেন, "I doubt I can. It’s a major part of many many words. Omitting it is as hard as making muffins without flour. It’s as hard as spitting without saliva, napping without a pillow, driving a train without tracks, sailing to Russia without a boat, washing your hands without soap. And, anyway, what would I gain? An award? A cash bonus? Bragging rights? Why should I strain my brain? It’s not worth doing."

(আমি পারব কিনা তা নিয়ে আমি সন্দিহান। এটি বেশিরভাগ শব্দের মূল অংশ। এই কাজ ময়দা ছাড়া পিঠা বানানোর মতোই কঠিন। ঠিক যেমনটা কঠিন লালা ছাড়া থু থু ফেলা, বালিশ ছাড়া ঘুমানো, রেললাইন ছাড়া ট্রেন চালানো, নৌকা ছাড়া রাশিয়া যাত্রা করা এবং সাবান ছাড়া হাত ধোয়া। যাই হোক, কাজটি করতে পারলে আমি কি পাব? কোনো পুরষ্কার? টাকা-পয়সা? কোনো অধিকার? তাহলে মস্তিষ্ককে অযথা কেন এতটা চাপ দেব? এটা কোনো কাজের কাজ নয়।)

খেয়াল করুন, দীর্ঘ অনুচ্ছেদের কোথাও E বর্ণের উপস্থিতি নেই।

সংগৃহীত

⛔ কম্পিউটার ব‍্যবহারকারীদের জন‍্য গুরুত্বপূর্ণ বেসিক:👇✡✡ Windows Tips (দৈনন্দিন ব্যবহার সহজ করার জন্য)1. কম্পিউটার দ্রুত...
18/12/2025

⛔ কম্পিউটার ব‍্যবহারকারীদের জন‍্য গুরুত্বপূর্ণ বেসিক:👇

✡✡ Windows Tips (দৈনন্দিন ব্যবহার সহজ করার জন্য)
1. কম্পিউটার দ্রুত চালু করতে:
👉👉 Task Manager → Startup থেকে অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করুন।

2. ডেস্কটপ ক্লিন রাখতে:
👉👉 Desktop-এ রাইট ক্লিক → View → Uncheck Show Desktop Icons।

3. চোখের আরামের জন্য ডার্ক মোড চালু করুন:
👉👉 Settings → Personalization → Colors → Choose Dark Mode।

স্ক্রিনের অংশ Screenshot নিতে:
👉👉 Windows + Shift + S চাপুন → পছন্দের অংশ সিলেক্ট করুন।

5. মনোযোগ ধরে রাখতে “Focus Assist” অন করুন:
👉👉 Settings → System → Focus Assist → Alarms only।

6. এক ক্লিকে সব উইন্ডো মিনিমাইজ করতে:
👉👉 Windows + D।

7. সরাসরি Delete করতে:
👉👉 Shift + Delete ( সতর্ক থাকুন ➡ এটি স্থায়ীভাবে ডিলিট করবে)।

8. একসাথে অনেক ফাইল Rename করতে:
👉👉 সব ফাইল সিলেক্ট ➡F2 ➡ নতুন নাম লিখে Enter দিন।

9. ফাইল দ্রুত খুঁজে পেতে:
➡ File Explorer-এ লিখুন kind:video বা date:today ইত্যাদি।

10. Auto Login সেট করতে:
👉👉 Run → netplwiz → পাসওয়ার্ড অপশন আনচেক করুন।

✡✡ Mouse & Cursor Tricks
11. মাউস স্পিড নিয়ন্ত্রণ করুন:
👉👉 Control Panel → Mouse → Pointer Options → Adjust speed।

12. কার্সর হারিয়ে গেলে খুঁজে পেতে:
👉👉 Control Panel → Mouse → Show location when Ctrl key is pressed অন করুন।

13. রাইট ক্লিক ছাড়াই মেনু খুলুন:
👉👉 Shift + F10।

14. Single Click দিয়ে ফাইল ওপেন করতে:
👉 File Explorer → Options → “Single-click to open an item” সিলেক্ট করুন।

15. মাউস স্ক্রল স্পিড ঠিক করুন:
👉👉 Settings → Devices → Mouse → Adjust scroll speed।

16. নতুন ট্যাব খুলতে মাউস হুইল চাপুন (Browser-এ)।

17. ফাইল Move/Copy করতে ড্র্যাগ করার সময় Ctrl বা Shift ব্যবহার করুন।

18. Word/Text ফাইলে ট্রিপল ক্লিকে পুরো লাইন সিলেক্ট হয়।

19. একসাথে বিভিন্ন জায়গা থেকে টেক্সট কপি করতে Ctrl + মাউস সিলেকশন।

20. কার্সর বড় করতে:
👉👉 Settings → Accessibility → Mouse Pointer → Size বড় করে দিন।

✡✡ Keyboard Tips (Speed & Smart Work)
21. একসাথে সব উইন্ডো বন্ধ করতে: Alt + F4
22. হ্যাং প্রোগ্রাম বন্ধ করতে: Ctrl + Shift + Esc
23. একাধিক প্রোগ্রামে কাজ করতে: Alt + Tab
24. ডেস্কটপে ফিরতে: Windows + D
25. নতুন ভার্চুয়াল ডেস্কটপ তৈরি করতে: Windows + Ctrl + D
26. দ্রুত ক্যালকুলেটর খুলতে: Run → calc
27. Run দিয়ে প্রোগ্রাম খুলুন: যেমন notepad, cmd, control
28. Clipboard History দেখতে: Windows + V
29. Caps Lock অন আছে কি না “On-screen Keyboard” দিয়ে দেখুন।
30. Explorer হ্যাং হলে: Task Manager → Windows Explorer → Restart।

✡✡ Internet & Browser Tricks
31.Chrome হ্যাং হলে: Shift + Esc → নির্দিষ্ট ট্যাব বন্ধ করুন।
32. বন্ধ হওয়া ট্যাব ফেরত আনতে: Ctrl + Shift + T
33. ব্রাউজার ক্লিন করতে: Settings → Privacy → Clear Browsing Data।
34. ওয়েবসাইট Bookmark করতে: Ctrl + D
35.পেজে নির্দিষ্ট শব্দ খুঁজতে: Ctrl + F
36. প্রয়োজনীয় ওয়েব পেজ সংরক্ষণ করতে: Ctrl + S → Save As
37. Wi-Fi পাসওয়ার্ড দেখতে (নিজস্ব নেটওয়ার্কে):
👉👉 Command Prompt →
netsh wlan show profile name="WiFi-Name" key=clear
( Key Content-এ পাসওয়ার্ড দেখাবে)
38. দরকারি Extension ব্যবহার করুন (যেমন Grammarly, Loom, Screenshot)।
39.Chrome-এর পারফরম্যান্স বাড়াতে: Settings → Performance → Memory Saver।
40. বিজ্ঞাপন ব্লক করতে: Adblock Plus বা uBlock Origin ইনস্টল করুন।

✡✡ File & Folder Tips
41. ফাইল লুকাতে: রাইট ক্লিক → Properties → Hidden।
42.ফোল্ডারে পাসওয়ার্ড দিতে: WinRAR → Add Password।
43.বড় ফাইল ভাগ করতে: WinRAR → Split Volume।
44 . ফাইল এক্সটেনশন দেখতে: File Explorer → View → File name extensions।
45. মুছে যাওয়া ফাইল ফেরত আনতে: Recycle Bin → Restore।

✡✡ System & Security Tips
46. Temp ফাইল ডিলিট করুন: Run → %temp% → সব Delete।
47.ভাইরাস সুরক্ষায় “Real-time Protection” অন রাখুন।
48. কোন অ্যাপ বেশি ডেটা নিচ্ছে জানতে: Task Manager → Performance → Network।
USB ঢোকালে অটো রান বন্ধ করুন: Control Panel → AutoPlay → Ask me every time।
50. সিস্টেম পারফরম্যান্স চেক করুন: Run → perfmon /report।

[শেয়ার করে টাইম লাইনে রেখে দিন]

[ গুরুত্বপূর্ণ তথ‍্যের জন‍্য পেইজটি ফলো দিয়ে রাখুন]

ধন‍্যবাদ

 #বিষয়: শিক্ষকদের শীতকালীন ছুটি।অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন, শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে যা' সঠিক নয়। ত...
10/12/2025

#বিষয়: শিক্ষকদের শীতকালীন ছুটি।

অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন, শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে যা' সঠিক নয়। তাঁদেরকে অনুরোধ করছি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পত্রটি আবার ভালভাবে পড়ুন এবং সঠিক তথ্য উপস্থাপন করুন। অনুগ্রহ করে বিভ্রান্তির সৃষ্টি করবেন না।

পত্রে স্পষ্ট উল্লেখ আছে, যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে ৩য় প্রান্তিক মুল্যায়ন ২০২৫ নেয়া সম্ভব হয়নি সে সকল বিদ্যালয়ে আগামী ১১-১৫ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার ও শনিবার ব্যতীত ৩দিন) তারিখের মধ্যে ৩য় প্রান্তিক মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

ইতোপূর্বে অধিদপ্তরের পলিসি এন্ড অপারেশন বিভাগ থেকেও নির্দেশনা দেয়া হয়েছে।

আপনারা জানেন, আগামী ১১ ডিসেম্বর ২০২৫ থেকে শীতকালীন ছুটি শুরু হবে। সুতরাং ৩য় মূল্যায়ন কার্যক্রম সমাপ্ত হয়েছে এমন বিদ্যালয়ের শিক্ষকগণ ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকেই শীতকালীন ছুটি ভোগ করতে পারবেন।

#তবে যাঁদের মূল্যায়ন কার্যক্রম শেষ হয়নি তাঁরা ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে মূল্যায়ন কার্যক্রম সমাপ্ত করে শীতকালীন ছুটি ভোগ করতে পারবেন।

#সকলের জন্য শুভ কামনা।

বিনম্র শ্রদ্ধা
09/12/2025

বিনম্র শ্রদ্ধা

১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ এবং ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী প...
05/12/2025

১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ এবং ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী প্রেরণ প্রসঙ্গে পত্র (০৪.১২.২৫)।

Address

Jahid's Cottage, Moukaron
Patuakhali
8601

Alerts

Be the first to know and let us send you an email when জাহিদ ফোরকান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to জাহিদ ফোরকান:

Shortcuts

Share

Category