12/10/2025
শিক্ষার্থীদের টাইফয়েডের ভ্যাকসিন দেয়ার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা। আজ ১২/১০/২০২৫ খ্রিঃ হতে টিকা দেয়া শুরু হয়েছে, তাই নিচের নিদের্শনা ভালো ভাবে পড়ুন।
↓
১/ ছাত্রছাত্রীদের টিকা গ্রহণের দিন, তারিখ ও সময় পূর্ব হতেই এসেম্বলি/ক্লাসে জানিয়ে দিবেন।
২/ টিকা গ্রহণের দিন এসেম্বলি / পিটি-প্যারেড না করানোই ভালো।
৩/ সকল ছাত্রছাত্রীকে টিকা গ্রহণের দিন সকালের নাস্তা খেয়ে আসতে বলবেন অর্থ্যাৎ খালি পেটে শিশু টিকা গ্রহন করবে না।
৪। ঢিলেঢালা পোশাক পরে আসতে বলবেন।
৫/ শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কেন্দ্র স্থাপনে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
৬/ টিকা গ্রহণের পর অভিভাবক / ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রয়োজনে টিকার কার্ডটি সংরক্ষণের পরামর্শ দিবেন।
৭। টিকা দেওয়ার পর আধাঘন্টা যেন টিকাদান কেন্দ্রে বসে থাকে বিষয়টি নিশ্চিত করতে হবে।
৮। এক শিশুকে অন্য শিশুর সামনে টিকা দেওয়া থেকে বিরত থাকতে হবে।
৯/ টাইফয়েড টিকা অত্যন্ত নিরাপদ। টিকা গ্রহণের পর অন্যান্য টিকার মতই সামান্য প্রতিক্রিয়া, যেমন: টিকাদানের স্থানে সামান্য লালচে হওয়া, সামান্য ব্যথা, মৃদু জ্বর, ক্লান্তি ভাব ইত্যাদি হতে পারে, যা এমনিতেই ভালো হয়ে যাবে। প্রয়োজনে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীকে অবহিত করবেন অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবেন।