১৪. He went to bed after [১৩তম বেসরকারি প্রভাষক নিবন্ধন (কলেজ/সমপর্যায়): ২০১৬)
(ক) he will learn his lessons.
(খ) he would learn his lessons.
(গ) he learns his lessons.
(ঘ) he had learnt his lessons.
উত্তর: ঘ
ব্যাখ্যা: before এর পূর্বে এবং after এর পরে Past Perfect Tense হয়। সুতরাং গঠন দুটো- Past Perfect (Subject + had + V3) + before + Past Indefinite (Subject + V2). Past Indefinite (Subject + V2) + after + Past Perfect (Subject + had + V3).
১৫. They arrived here after you (left). [১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়)-২০১৫)
(ক) had left
(খ) left
(গ) will leave
(ঘ) leave
উত্তর: ক
ব্যাখ্যা: অতীতে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে যেটি আগে ঘটে সেটি Past Perfect Tense হয় এবং যেটি পরে ঘটে সেটি Past Indefinite Tense হয়। এই ক্ষেত্রে 'After'-এর পরের অংশটি সবসময় Past Perfect Tense-এ থাকে (গঠন: had + verb-এর past participle)। যেহেতু বাক্যটির প্রথম অংশে arrived (Past Indefinite) আছে, তাই 'after'-এর পরের অংশে নিয়ম অনুযায়ী 'had left' বসবে। পুরো বাক্যটি হবে: They arrived here after you had left. যার অর্থ-তুমি চলে যাওয়ার পর তারা এখানে পৌঁছেছিল।
All Job Preparation.
All jobs preparation with Shahabuddin.
01. While I (play) in the field, I saw a dead cow. (১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়)-২০১৯
(ক) playing
(খ) was playing
(গ) played
(ঘ) were playing
উত্তর: খ
ব্যাখ্যা: 'While' যুক্ত বাক্যে যদি একটি কাজ চলাকালীন অন্য একটি কাজ ঘটে, তবে 'While'-এর ঠিক পরের অংশটি সাধারণত Past Continuous Tense-এ হয়। এখানে মাঠে খেলার কাজটি চলছিল, আর সেই অবস্থায় মরা গরু দেখার ঘটনাটি ঘটেছে। যেহেতু Subject হলো 'T' (First Person Singular), তাই সাহায্যকারী ক্রিয়া হিসেবে 'was' বসবে এবং মূল verb-এর সাথে -ing যুক্ত হয়ে বাক্যটি হবে: While I was playing in the field, I saw a dead cow। উল্লেখ্য যে, While-এর ঠিক পরেই যদি কোনো Subject না থাকতো, তবে সরাসরি verb+ing (playing) বসানো যেত, কিন্তু এখানে I থাকায় পূর্ণাঙ্গ Tense গঠন করতে হয়েছে।
02. While he ----- in the garden, a snake bit him. [১২তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৫)
(ক) walked
(খ) walks
(গ) is walking
(ঘ) was walking
উত্তর: ঘ
03. I had (have) my meal before you came. [৬ষ্ঠ বেসরকারী শিক্ষক (কলেজ/সমপর্যায়) নিবন্ধন: ২০১০]
(ক) had
(খ) have
(গ) been
(ঘ) have been
উত্তর: ক
01. What you (to do) last night? (৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন (কলেজ/সমপর্যায়): ২০১৩]
(ক) What did you do last night?
(খ) What you did last night?
(গ) What had you done last night?
(ঘ) What have you done last night?
উত্তর: ক
ব্যাখ্যা: বাক্যে যদি অতীত নির্দেশক শব্দ যেমন: last night, yesterday, ago, before, last week ইত্যাদি থাকে, তবে বাক্যটি Past Indefinite Tense-এ গঠিত হয়। যেহেতু এটি একটি Interrogative বা প্রশ্নবোধক বাক্য, তাই Past Indefinite-এর নিয়ম অনুসারে Subject-এর আগে auxiliary verb হিসেবে 'did' বসে এবং মূল verb-টি তার base form বা Present Form-এ (do) ফিরে আসে। সেই হিসেবে 'What did you do last night?' গঠনটিই ব্যাকরণগতভাবে শুদ্ধ, যার অর্থ গত রাতে তুমি কী করেছিলে?
02. Choose he correct sentence- [১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়)-২০১৯]
(ক) It rained last night
(খ) It rains last night
(গ) It will rain last night
(ঘ) It rain last night
উত্তর: ক
ব্যাখ্যা: ইংরেজি বাক্যে ago, as if, back, before, it is time, last, long ago, past, yesterday ইত্যাদি থাকলে সাধারণত Past Indefinite Tense হয়।
03. He --- last Monday. [৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১১]
(ক) has left
(খ) had left
(গ) has leave
(ঘ) left
উত্তর: ঘ
ব্যাখ্যা: কোনো বাক্যে যদি অতীত নির্দেশক শব্দ বা সময়ের উল্লেখ থাকে (যেমন: yesterday, ago, long since, last Monday, last year ইত্যাদি), তবে সেই বাক্যটি Past Indefinite Tense-এ হয়। যেহেতু এখানে 'last Monday' উল্লেখ আছে, তাই মূল verb-এর Past Form অর্থাৎ left (leave-এর অতীত রূপ) বসবে। বাক্যটির পূর্ণরূপ হবে: He left home last Monday. যার অর্থ- "সে গত সোমবার বাড়ি ছেড়েছে বা চলে গিয়েছে।"
০1. Choose the correct sentence: [৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন (কলেজ/সমপর্যায়): ২০১৩; ১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন (কলেজ/সমপর্যায়): ২০১৪]
(ক) I have been lived here since five years.
(খ) I am living here for five years.
(গ) I have been living here for five years.
(ঘ) I live here for five years.
উত্তর: গ
ব্যাখ্যা: অতীতে শরু হয়ে কোনো কাজ এখনও চলছে এমনটা Present Perfect Continuous Tense হয় এবং বাক্য গঠনের নিয়ম হচ্ছে: Subject + have/has + been + V-ing + since/for+ সময়। উল্লেখ্য, ধরে/ব্যাপ্তি (point of time) অর্থে since ব্যবহৃত হয় এবং duration of time অর্থে for ব্যবহৃত হয়।
02. Choose the correct sentence: [৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন (কলেজ/সমপর্যায়): ২০১৩; ১২তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৫]
(ক) He lives here for five months.
( খ) He is living here for five months.
(গ) He has been living here for five months
(ঘ) He lived here for five months.
উত্তর: গ
০3. 'সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে'- The correct translation of this sentence is- [১৩তম বেসরকারি প্রভাষক নিবন্ধন (কলেজ/সমপর্যায়): ২০১৬]
(ক) It is raining since morning.
(গ) It has been raining for morning.
(খ) It has been being raining since morning.
(ঘ) It has been raining since morning.
উত্তর: ঘ
ব্যাখ্যা: গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া অর্থে drizzle (1) ব্যবহৃত হয়। প্রদত্ত বাক্যটির সঠিক translation-টি হবে 'It has been drizzling since morning.' Drizzle না থাকায় কাছাকাছি শুদ্ধ উত্তর: অপশন 'ঘ'।
০4. It since morning. [১২তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৫: ১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়-২)-২০১৪)
(ক) rains
(খ) has rained
(গ) has been raining
(ঘ) will be raining
উত্তর: গ
ব্যাখ্যা: কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে বোঝালে এবং সেই কাজের সাথে যদি নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বা শুরু (যেমন: since বা for) উল্লেখ থাকে, তবে সেটি Present Perfect Continuous Tense হয়। এই Tense-এর গঠন প্রণালী হলো: Subject + have been/has been + (verb + ing)। যেহেতু এখানে 'since morning' (সকাল থেকে) উল্লেখ আছে এবং কাজটির ধারাবাহিকতা বোঝাচ্ছে, তাই বাক্যটি হবে: "It has been raining since morning," যার অর্থ-সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
০২. I have left the room but he (enter) the room. [১৭তম শিক্ষক নিবন্ধন- সহকারী শিক্ষক (স্কুল সমমান): ২০২২]
(ক) enters
(খ) entered
(গ) has entered
(ঘ) is entering
উত্তর: গ
ব্যাখ্যা: কোনো বাক্যের প্রথম অংশ যদি Present Perfect Tense (যেমন: I have left) হয় এবং 'but' দিয়ে যুক্ত দ্বিতীয় অংশটিও বর্তমান সময়ের কোনো কাজের রেশ বা ফলাফলকে নির্দেশ করে, তবে সেটিও সাধারণত Present Perfect Tense-এই গঠিত হয়। বাক্যটির অর্থ দাঁড়ায়: 'আমি ঘর থেকে বেরিয়ে এসেছি কিন্তু সে ঘরে প্রবেশ করেছে'।
০১. What you (do) at this moment? The correct form of verb is- [১৬তম প্রভাষক নিবন্ধন (কলেজ/সমপর্যায়): ২০১৯)
(ক) do you do
(খ) doing
(গ) are you doing
(ঘ) have done
উত্তর: গ
ব্যাখ্যা: At this moment, now, right now ইত্যাদি থাকলে বাক্যটি সাধারণত present continuous tense এ হয়। Tense টির wh question যুক্ত interrogative বাক্যের গঠন: wh question + am/is/are + sub + verb + ing + extension + question mark (?). সুতরাং সঠিক expression টি হলো are you doing.
প্রথম ভাগ প্রজাতন্ত্র।
প্রজাতন্ত্র
১। বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" নামে পরিচিত হইবে।
প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা ২।
প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত হইবে।
(ক) ১৯৭১ খ্রীষ্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা-ঘোষণার অব্যবহিত পূর্বে যে সকল এলাকা লইয়া পূর্ব পাকিস্তান গঠিত ছিল এবং সংবিধান (তৃতীয় সংশোধন) আইন, ১৯৭৪-এ অন্তর্ভুক্ত এলাকা বলিয়া উল্লিখিত এলাকা, কিন্তু উক্ত আইনে বহির্ভূত এলাকা বলিয়া উল্লিখিত এলাকা তদ্দ্বহির্ভূত; এবং
(খ) যে সকল এলাকা পরবর্তীকালে বাংলাদেশের সীমানাভুক্ত হইতে পারে।
রাষ্ট্রধর্ম = ২ক।
প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবেন।
রাষ্ট্রভাষা = ৩।
প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা।
জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক ৪।
(১) প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত "আমার সোনার বাংলা"র প্রথম দশ চরণ।
(২) প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত।
(৩) প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত,
পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পরসংযুক্ত পত্র, তাহার উভয় পার্শ্বে দুইটি করিয়া তারকা।
(৪) উপরি-উক্ত দফাসমূহ-সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইনের দ্বারা নির্ধারিত হইবে।
জাতির পিতার প্রতিকৃতি = ৪ক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারী ও আধা-সরকারী অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারী কর্তপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে।
রাজধানী ৫।
(১) প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা।
(২) রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হইবে
নাগরিকত্ব ৬।
(১) বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে।
(২) বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।
সংবিধানের প্রাধান্য ৭।
(১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে।
(২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে।
সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ।৭ক।
(১) কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোন অসাংবিধানিক পন্থায়-
(ক) এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে; কিংবা
(খ) এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ঐ ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে।
(২) কোন ব্যক্তি (১) দফায় বর্ণিত-
(ক) কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে; কিংবা
(খ) কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে- তাহার এইরূপ কার্যও একই অপরাধ হইবে।
(৩) এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে।
সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য: ৭খ।
সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম-ক ভাগে বর্ণিত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদসহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমুহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোন পন্থায় সংশোধনের অযোগ্য হইবে।
#বাংলাদেশেরসংবিধান।
২য় পর্ব।
৯২. কোনটি শুদ্ধ বাক্য? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (শরৎ): ২০১০: রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (টগর): ২০১১]
(ক) See the word in the dictionary
(খ) Find out the word in the dictionary
(গ) Pick up the word in the dictionary
(ঘ) Look up the word in the dictionary
উত্তর: ঘ
ব্যাখ্যা: কোনো শব্দ অভিধানে দেখা বা খোঁজা অর্থে 'Look up' phrasal verb টি ব্যবহার করা হয়। সঠিক উত্তর হলো (ঘ) Look up the word in the dictionary, ইংরেজি Idiom/Phrasal Verb অনুযায়ী, অভিধান বা ডিকশনারিতে কোনো শব্দ খোঁজা বোঝাতে 'Look up' Phrasal Verb-টি ব্যবহৃত হয়। অন্য অপশনগুলোর মধ্যে See অর্থ শুধু দেখা, Find out অর্থ কোনো তথ্য বা সত্য উদঘাটন করা এবং Pick up অর্থ কোনো কিছু তুলে নেওয়া।
৯৩. Which sentence is with correct punctuation [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ২০১৯]
(ক) Maria, my student, is on leave today
(খ) Maria my student, is on leave today
(গ) Maria my student is on leave today
(ঘ) Maria my student is, on leave today
উত্তর: ক
ব্যাখ্যা: Case in apposition এর উভয় পাশে কমা (,) বসে। সঠিক উত্তর হলো (ক) Maria, my student, is on leave today, যখন কোনো বাক্যে 'Noun in Apposition' (কোনো Npun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী অংশ) ব্যবহৃত হয়, তখন সেই অতিরিক্ত অংশটির আগে ও পরে কমা (,) বসাতে হয়। এখানে Maria সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে 'my student' অংশটি। তাই 'my student'-এর দুই পাশে কমা ব্যবহার করে মূল বাক্য থেকে একে আলাদা করা হয়েছে। অন্য অপশনগুলোতে কমার সঠিক ব্যবহার না থাকায় সেগুলো যতিচিহ্ন বা Punctuation অনুযায়ী অশুদ্ধ।
৯৪. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (কর্ণফুলী) ২০১২]
(ক) He came this morning
(খ) Asad is sick
(গ) Anis told me a liar
(ঘ) Put your sign here.
উত্তর: ক
ব্যাখ্যা: অপশন 'ক' এ প্রদত্ত বাক্যটি শুদ্ধ। অন্যান্য অপশনগুলোর শুদ্ধরূপ হচ্ছে- Asad is ill, Anis called me a liar, Put your signature here.
৯৫. Which sentence is correct? | সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (জুনিয়র শিক্ষক): ২০২৫।
(ক) This is his speaking.
(খ) This is himself speaking.
(গ) This is him speaking.
(ঘ) This is he speaking.
উত্তর: ঘ
ব্যাখ্যা: এখানে speaking একটি Present Participle হিসেবে কাজ করছে যা তার ঠিক আগের Pronoun-কে (him) modify করছে। প্রথাগত বা অত্যন্ত ফরমাল গ্রামারে কেউ কেউ he (Subjective form) ব্যবহার করার কথা বললেও, আধুনিক standard ইংলিশ এবং দৈনন্দিন ব্যবহারে This is him speaking অথবা This is [Name] speaking-ই সঠিক ও স্বাভাবিক হিসেবে গৃহীত।
৯৬. Find out the correct sentence. [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (গামা): ২০১৪)
(ক) He succeed to get a job
(খ) He is suffering from fever for a week
(গ) Guard the children against the bacompanyny
(ঘ) The train is running in time
উত্তর: গ
৯৭. Which sentence is correct? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (যমুনা): ২০১২; প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ২০১৫; প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (আলফা): ২০১৪]
(ক) He dares go there.
(খ) I came in when he was writing.
(গ) The police were informed of the matter.
(ঘ) Matin is good than his brother.
উত্তর: গ
ব্যাখ্যা: সঠিক বাক্যটি হচ্ছে- অপশন (গ)- The police were informed of the matter. অন্যান্য অপশনের শুদ্ধ রূপ হবে- He dares to go. Matin is better than his brother.
৯৮. Choose the correct sentence. [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (আলফা): ২০১৪]
(ক) The matter was informed to the police
(খ) The matter has been informed of the police
(গ) The police was informed of the matter
(ঘ) The police were informed of the matter
উত্তর: ঘ
ব্যাখ্যা: The police এর পর Plural verb ব্যবহৃত হয়। তাই অপশন 'ঘ' শুদ্ধ।
৯৯. Which of the following sentence is correct? [১৬তম বিসিএস: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ২০১৯)
(ক) That shirt which he has bought is blue in color.
(খ) The shirt that which he bought is blue in color.
(গ) which shirt he bought is blue in color.
(ঘ) The shirt which he bought is blue in color.
উত্তর: ঘ
ব্যাখ্যা: Antecedent + Adjective clause পাশাপাশি বসে। That এবং Which কোনটিই relative pronoun হিসেবে পাশাপাশি বসে না।
১০০. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ডালিয়া): ২০১২]
(ক) He got the work done
(খ) A Daniel has come to the judgment
(গ) He went to his elder
(ঘ) I have read a poetry
উত্তর: ক
ব্যাখ্যা: প্রথম অপশনটি শুদ্ধ। দ্বিতীয় অপশনটিতে 'the' বাদ যাবে: শুধু Judgment থাকবে। তৃতীয় অপশনে elder brother/elder sister দিলে বাক্যটি সমাপ্ত হবে। poetry একটি collective noun. এর পরিবর্তে a poem/ a piece of poetry হবে।
১০১. নিচের কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ড্যাফোডিল): ২০১২)
(ক) Suffice to say, he is wrong
(খ) Lake Chilka is in Orissa
(গ) See the word in the dictionary
(ঘ) There is no place for doubt in it
উত্তর: খ
ব্যাখ্যা: প্রথম অপশনে হবে- Suffice it to say (আমি এইটুকু বলব যে)। দ্বিতীয় অপশনটি শুদ্ধ। তৃতীয় অপশনে 'see' এর পরিবর্তে 'Look up' হবে। Look up অর্থ- শব্দ খোঁজা। word টি ব্যবহার করা হয়। কোথাও জায়গা আছে বোঝাতে place ব্যবহার না করে Room
১০২. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ০৯]
(ক) Walking in the garden a snake bite him
(খ) Grammar is the better servant than master
(গ) It has been raining for three days
(ঘ) He gave the examination
উত্তর: গ
ব্যাখ্যা: অপশন 'খ' তে 'the better servant' এর পরিবর্তে 'a better servant' হবে। অপশন 'ঘ' তে 'gave' এর পরিবর্তে 'took' হবে।
১০৩. Which one is the correct sentence? [প্রাথমিক প্রধান শিক্ষক (ক্যামেলিয়া): ২০১২]
(ক) She has got cent percent marks
(গ) Time and tide waits for none
(খ) You are a great thief
(ঘ) Has he got the information?
উত্তর: ঘ
ব্যাখ্যা: অপশন 'খ' তে great ব্যবহৃত হবে না। কেননা, great শব্দটি ব্যবহৃত হয় ইতিবাচকভাবে। 'great' এর পরিবর্তে 'notorious' ব্যবহার করলে বাক্যটির অর্থের পূর্ণতা আসবে। অপশন 'গ' তে plural verb (wait) হবে।
১০৪. নিচের কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ক্রিসানথিমাম): ২০১২।
(ক) I am feeling unwell
(খ) The sceneries here are very beautiful
(গ) Let you and I do
(ঘ) Let you and me do it
উত্তর: ঘ
ব্যাখ্যা: Fear, feel, prefer প্রভৃতি সাধারণত continuous tense এ ব্যবহৃত হয় না। তাই অপশন 'ক'-তে 'am feeling' এর পরিবর্তে শুধু 'feel' হবে। অপশন 'খ' তে sceneries এর পরিবর্তে 'Scenary' হবে। অপশন 'গ' তে 'I' এর স্থলে 'me' হবে।
১০৫. Choose the correct sentence. [১১তম বিসিএস: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (সিলেট বিভাগ): ২০১৫।
(ক) Rich is not always happy
(খ) The rich is not always happy
(গ) The rich is not happy always
(ঘ) The rich are not always happy
উত্তর: ঘ
ব্যাখ্যা: বিশেষ কোন শ্রেণি বা সম্প্রদায় বুঝাতে Adjective-এর পূর্বে 'the' বসে Plural Common Noun হয় এবং এর পরে Plural Verb বসে। এখানে The Rich বলতে বিত্তবান শ্রেণিকে বোঝানো হয়েছে।
১০৬. নিচের বাক্যগুলো মধ্যে শুদ্ধ বাক্য কোনটি? প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ১৯৯৮)]
(ক) The flowers smell sweetly
(খ) I am very glad to see you
(গ) The novel is too interesting
(ঘ) No one can write as neat as he does
উত্তর: খ
ব্যাখ্যা: sweet শব্দটি একটি adjective. অপশন 'ক' তে smell শব্দটিকে বিশেষায়িত করার জন্য sweet শব্দটি ব্যবহৃত হবে। অপশন 'খ' এ প্রদত্ত বাক্যটি শুদ্ধ। অপশন 'গ' তে too এর পরিবর্তে very বসবে। অপশন 'ঘ' তে neat এর পরিবর্তে 'neatly' হবে।
১০৭. What is the correct sentence? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (চট্টগ্রাম বিভাগ): ২০০৫]
(ক) The reason of my silence is due to my illness
(খ) My silence is due to my illness
(গ) The reason of my silence is a due to my illness
(ঘ) My silence is due the my illness
উত্তর: খ
ব্যাখ্যা: প্রথম অপশনে reason এবং due to এক সাথে ব্যবহৃত হবে না। অপশন 'গ' তে due হচ্ছে adjective তাই এর আগে a বসে না। অপশন 'ঘ' তে 'the' এর পরিবর্তে 'to' ব্যবহৃত হবে।
১০৮. কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মেঘনা): ২০১২]
(ক) I suffered fever for a week
(খ) She found the boy crying
(গ) Let you and he be witness
(ঘ) Rahim play everyday
উত্তর: খ
ব্যাখ্যা: প্রথম অপশনে 'suffered' এর পরিবর্তে 'have been suffering' হবে। দ্বিতীয় অপশনের বাক্যটি শুদ্ধ। তৃতীয় অপশনে 'he' এর পরিবর্তে 'him' হবে। অপশন 'ঘ' তে Rahim 3rd Person singular number হওয়ায় plays হবে।
১০৯. Which one is the incorrect sentence. [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (২য় পর্যায়): ২০২৪]
(ক) Fetch some water for me
(খ) We are united
(গ) We reached at home yesterday
(ঘ) He answered my questions.
উত্তর: গ
ব্যাখ্যা: here, there, home, abroad প্রভৃতির পূর্বে preposition হিসেবে 'at' বসবে না। তাই প্রথম অপশনের বাক্যটি হবে- I went home yesterday.
১১০. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (রাজশাহী বিভাগ): ২০০৭]
(ক) I went to my house
(খ) I got my food expenses
(গ) Do not throw the milk
(ঘ) The tree was loaded with fruit.
উত্তর: খ
ব্যাখ্যা: here, there, home, abroad প্রভৃতির পূর্বে preposition হিসেবে 'to' বসবে না। তাই প্রথম অপশনের বাক্যটি হবে- I went home. দ্বিতীয় অপশনের বাক্যটি শুদ্ধ। তৃতীয় অপশনে 'throw' এর পরিবর্তে 'spill' হবে। চতুর্থ অপশনে 'loaded' এর পরিবর্তে 'laden' হবে। loaded ব্যবহৃত হয় মালামালে পরিপূর্ণ অর্থে আর গাছে ফলমূলে সজ্জিত অর্থে ব্যবহৃত হয় 'laden'.
১১১. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (বরিশাল বিভাগ): ২০০৬]
(ক) She is alwasys fond to talk.
(খ) Is todays's film worth seeing?
(গ) I asked him if he is going.
(ঘ) It has much hot in the summer.
উত্তর: খ
ব্যাখ্যা: সঠিক উত্তর হলো (খ) Is todayŌs film worth seeing? নিয়ম অনুযায়ী, worth শব্দটির পর কোনো Verb বসলে তার সাথে সরাসরি 'ing' যুক্ত হয় (Gerund), যা এখানে সঠিকভাবে অনুসরণ করা হয়েছে। অন্য অপশনগুলোর মধ্যে (ক) ভুল কারণ 'fond'-এর পর Preposition (of) বসে এবং Verb-এর সাথে 'ing' হয়; (গ) ভুল কারণ রিপোর্টিং Verb (asked) Past Tense হওয়ায় পরের অংশে is-এর পরিবর্তে was হওয়ার কথা; এবং (ঘ) ভুল কারণ আবহাওয়া বা তাপমাত্রা বোঝাতে 'It has' নয় বরং 'It is' ব্যবহৃত হয়।
১১২. কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক সহকারী শিক্ষক (বরিশাল বিভাগ): ২০০৬]
(ক) Two-thirds of the money are lost.
(খ) I am senior to you by three years.
(গ) Whom do you think I am?
(ঘ) He thought it will rain.
উত্তর: খ
ব্যাখ্যা: money uncountable noun হওয়ায় এর সামনে যে ধরনের ভগ্নাংশ থাকুক না কেন, verb singular (is) হবে। অপশন 'খ'-এ প্রদত্ত বাক্য শুদ্ধ। অপশন 'গ' তে 'Whom' এর পরিবর্তে 'Who' হবে। চতুর্থ অপশনে 'will rain' এর পরিবর্তে 'would rain' হবে।
১১৩. কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক সহকারী শিক্ষক (বরিশাল বিভাগ): ২০০৬)
(ক) Ahshan is better today
(খ) The bus service has been canclled due to fog
(গ) I have a lot of furnitures for sale
(ঘ) He prevented me to go
উত্তর: ক
ব্যাখ্যা: সাধারণত 'due to' বসে be verb এর পর। তাই এখানে অপশন 'খ' তে 'due to' এর পরিবর্তে owing to বসবে। Furniture শব্দটির Singular এবং Plural Form একই। তাই তৃতীয় অপশনে furnitures এর পরিবর্তে furniture হবে। চতুর্থ অপশনে Prevented to এর পরিবর্তে Prevent from বসবে।
১১৪. নিচের কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (কর্ণফুলী): ২০১২)
(ক) He gave me a piece of advice.
(খ) I went to my house.
(গ) He applied for freeship.
(ঘ) The meat is hard.
উত্তর: ক
ব্যাখ্যা: home, abroad, here, there প্রভৃতি এর পূর্বে to বসে না। তাই দ্বিতীয় অপশনের শুদ্ধ বাক্যটি হবে- I went home. তৃতীয় অপশনে freeship এর পরিবর্তে free studentship বসবে। চতুর্থ অপশনে 'hard এর পরিবর্তে tough বসবে।
১১৫. নিচের কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক সহকারী শিক্ষক (কর্ণফুলী): ২০১২।
(ক) I feel unwell.
(খ) I took a bath.
(গ) I am somewhat sure
(ঘ) I sold my furnitures.
উত্তর: ক
ব্যাখ্যা: প্রথম অপশনটি শুদ্ধ। দ্বিতীয় অপশনে took এর পরিবর্তে had বসবে। তৃতীয় অপশনে somewhat শব্দটির ব্যবহার বাক্যের অর্থের পরিপূর্ণতা আনে না। এর পরিবর্তে Pretty শব্দটি ভাল শব্দচয়ন। অপশন 'ঘ' তে fumitures এর স্থলে furniture হবে। কারণ fumiture এর singular এবং plural একই।
১১৬. কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক সহকারী শিক্ষক (বরিশাল বিভাগ): ২০০৬]
(ক) I forbade him to go
(খ) The moon shines by night
(গ) Did they wrote the book?
(ঘ) He stopped to write letters to me
উত্তর: ক
ব্যাখ্যা: প্রথম অপশনটি শুদ্ধ। দ্বিতীয় অপশনে by night এর পরিবর্তে at night হবে। তৃতীয় অপশনটি verb এর base from (write) বসবে। কারণ, Wh question সহকারে প্রশ্ন করা হলে verb এর base form বসে।
১১৭. নিচের কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (সুরমা): ২০১২।
(ক) The cart was laden fully.
(খ) Your information is false.
(গ) Listen to my advices.
(ঘ) Who brought these news?
উত্তর: খ
ব্যাখ্যা: প্রথম অপশনে laden এর পরিবর্তে loaded হবে। দ্বিতীয় অপশনের বাক্যটি শুদ্ধ। তৃতীয় অপশনে advices এর পরিবর্তে advice হবে। চতুর্থ অপশনে singular verb (this) হবে। কারণ news শব্দটি দেখতে plural হলেও singular হিসেবে ব্যবহৃত হয়।
১১৮. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (হোয়াংহো): ২০১৩)
(ক) Good night, how are you?
(খ) Ali took admission into that college.
(গ) He asked me where did I go.
(ঘ) He always speaks the truth.
উত্তর: ঘ
ব্যাখ্যা: দ্বিতীয় অপশনে took admission এর পরিবর্তে got himself admitted into হবে। কারণ, get oneself admitted into ব্যবহৃত হয় কোন ব্যক্তি যখন নিজে নিজেই কোন প্রতিষ্ঠানে ভর্তি হয় সেক্ষেত্রে। তৃতীয় বাক্যটি হবে- He asked me where I went. কারণ, যদি কোন বাক্যে Wh word মাঝখানে আসে তাহলে তার পর Assertive sentence বসে। যেমন- I don't know where he lives. Do you know where he goes?
১১৯. কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (হেমন্ত): ২০১০]
(ক) He shouted in the top of his voice.
(খ) He shouted with the top of his voice.
(গ) He shouted on the top of his voice.
(ঘ) He shouted at the top of his voice.
উত্তর: ঘ
ব্যাখ্যা: বাক্য চারটিতে 'shout' verb-এর পরে ভিন্ন ভিন্ন preposition যেমন-in, with, on এবং 'at' at the top of-সর্বোচ্চ সীমায়/ শীর্ষবিন্দুতে/ শিখরে।
১২০. কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (কপোতাক্ষ): ২০১০]
(ক) I feel hungry
(খ) I feel myself hungry
(গ) I am a man of words
(ঘ) The sheeps are quite healthy
উত্তর: ক
ব্যাখ্যা: এখানে, 'feel' verb টি হলো একটি 'verb of perception' এবং এ ধরনের verb যুক্ত বাক্যের structure হলো: subject + verb of perception + noun/adjective. এখানে, 'feel' verb এর পরে adjective ব্যবহৃত হবে। সেক্ষেত্রে I feel hungry. এখানে- Subject I, Verb Feel, Adjective hungry. দ্বিতীয় অপশনে reflexive pronoun (myself) বাদ যাবে। তৃতীয় অপশনে man of few words (অল্প কথার মানুষ) হবে। চতুর্থ অপশনে sheeps এর পরিবর্তে শুধু sheep হবে। কারণ sheep এর Singular and Plural একই।
১২১. কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (কপোতাক্ষ): ২০১০]
(ক) She is a person whom I know is sincere
(খ) She is a person who I know is sincere
(গ) Tuhin is my lovely friend
(ঘ) There is no place in my class
উত্তর: খ
ব্যাখ্যা: প্রথম অপশনটিতে whom এর স্থলে who বসলে বাক্যটি পরিপূর্ণ হবে। sub+ verb + verb এর পূর্বে relative pronoun হিসেবে who বসে। তাই দ্বিতীয় অপশনটি সঠিক। তৃতীয় অপশনটি ভুল কারণ friend কে describe করার জন্য 'lovely' adjective টি Appropriate না। এখানে lovely এর স্থানে loving/lovable হবে। চতুর্থ অপশনটিও সঠিক নয় কারণ জায়গা বোঝাতে 'place' এর জায়গায় 'room' বসবে।
১২২. কোনটি শুদ্ধ বাক্য? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (তিস্তা): ২০১০]
(ক) Every girls is at her desk.
(খ) Credit this amount against his name.
(গ) We made fun of it.
(ঘ) A little number of boys were present.
উত্তর: গ
ব্যাখ্যা: প্রথম অপশনটিতে girls এর পরিবর্তে girl হবে। কারণ Every এর পর singular noun হয়। অ্যাকাউন্টে জমা করা অর্থে Credit to ব্যবহৃত হয়। অপশন 'ঘ' তে little number এর পরিবর্তে small number হবে।
১২৩. কোনটি শুদ্ধ বাক্য? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (খুলনা ও চট্টগ্রাম বিভাগ): ২০০৮)
(ক) There is no room for doubt in it.
(খ) I found him write something.
(গ) There is no place for doubt in it.
(ঘ) Find out the word in the dictionary.
উত্তর: ক
ব্যাখ্যা: প্রথম অপশনটি শুদ্ধ। তৃতীয় অপশনটিতে palce এর পরিবর্তে room হলে শুদ্ধ বাক্য হতো তৃতীয় অপশনে find + object + present participle (v-ing) অনুসারে writing হবে। চতুর্থ অপশনে Find out এর পরিবর্তে Look up (Dictionary হতে খুঁজে বের করা) হবে।
১২৪. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (রাজশাহী বিভাগ): ২০০৮]
(ক) He was too clever to grasp the point.
(খ) Scarcely had we started when it began to rain
(গ) Why you have done this?
(ঘ) A gold is a precious metal.
উত্তর: খ
ব্যাখ্যা: প্রথম অপশনে grasp এর পরিবর্তে miss ব্যবহৃত হবে। দ্বিতীয় অপশনটি শুদ্ধ। তৃতীয় অপশনে Sentence এর word order ঠিক নাই। শুদ্ধ বাক্যটি হবে- Why have you done this? চতুর্থ অপশনে Gold এর সামনে থেকে ও বাদ যাবে।
১২৫. নিচের কোন বাক্যটি শুদ্ধ? (প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ক্রিসানথিমাম): ২০১২)
(ক) He requested for my help.
(খ) Time and tide wait for no man.
(গ) The ship with its crew, were lost.
(ঘ) The horse and carriage is at the door.
উত্তর: ঘ
ব্যাখ্যা: অপশন 'গ' তে was lost হবে। অপশন 'খ' তে wait for none হবে। কারণ এটি একটি প্রবাদ বাক্য। অপশন 'ক' তে শুধু requested হবে।
১২৬. কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (তিতাস): ২০১০]
(ক) Where are your luggages?
(খ) Can you give me an advice?
(গ) What beautiful scenaries!
(ঘ) What an awful weather!
উত্তর: ঘ
ব্যাখ্যা: চতুর্থ অপশনটি শুদ্ধ। অন্যান্য অপশনগুলোর শুদ্ধ রূপ হবে- Where is your luggage. Can you give me a piece of advice? What a beautiful scenary!
১২৭. নিচের কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (গোলাপ): ২০০৯: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ভালিয়া): ২০১২]
(ক) He cannot pronounce the word.
(খ) I saw his pulse.
(গ) Tell me where are you going?
(ঘ) Dog is a faithful animal.
উত্তর: ক
ব্যাখ্যা: প্রথম অপশনটি শুদ্ধ। দ্বিতীয় অপশনে saw এর পরিবর্তে felt হবে। কারণ, নাড়ীর স্পন্দন দেখা যায় না, অনুভব করা যায়। তৃতীয় অপশনে word order ঠিক নাই। শুদ্ধ বাক্যটি হবে: Tell me where you are going. The dog is a faithful animal অথবা Dogs are faithful animals হবে।
১২৮. কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (চট্টগ্রাম বিভাগ): ২০০৮)
(ক) Inform the accident to him
(খ) He succeeded for winning the prize
(গ) I could not do justice to him
(ঘ) I sold my furnitures
উত্তর: গ
ব্যাখ্যা: প্রথম অপশনটিতে inform him of the accident হবে। দ্বিতীয় অপশনটিতে succeeded for এর পরিবর্তে succeded in হবে। তৃতীয় অপশনটি শুদ্ধ। চতুর্থ অপশনে furnitures এর পরিবর্তে furniture হবে।
১২৯. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (শাপলা): ২০০৯]
(ক) He gave me some advice
(খ) Anwar requested for my help
(গ) I am very better today
(ঘ) He took nap.
উত্তর: ক
ব্যাখ্যা: দ্বিতীয় অপশনে for বাদ যাবে। তৃতীয় অপশনে very better এর পরিবর্তে much better হবে। চতুর্থ অপশনে nap সামনে article (a) আসবে। শুদ্ধ বাক্যগুলো হবে- Anwar requested my help. I am much better today. He took a nap.
১৩০. কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ঢাকা বিভাগ): ২০০৮]
(ক) No pains were spared
(খ) He caught my hand
(গ) Do not make noise
(ঘ) We shall walk on foot
উত্তর: ক
ব্যাখ্যা: সঠিক উত্তর হলো (ক) No pains were spared. ইংরেজি ভাষায় এটি একটি প্রচলিত idiom, যার অর্থ হলো কোনো কাজ সম্পন্ন করতে চেষ্টার কোনো ত্রুটি না করা; এখানে pains শব্দটি প্রচেষ্টা অর্থে ব্যবহৃত হয় বলে এর সাথে Plural Verb were যুক্ত হওয়া সঠিক। অন্য অপশনগুলোর মধ্যে (খ) ভুল কারণ কারো হাত ধরা বোঝাতে caught me by the hand লিখতে হয়; (গ) ভুল কারণ এটি একটি নির্দিষ্ট Phrase যেখানে make a noise বলতে হয়; এবং (ঘ) ভুল কারণ walk এবং 'on foot' একই অর্থ প্রকাশ করে বলে বাক্যটি রিডানডেন্সি বা দ্বিত্ব দোষে দুষ্ট (সঠিক রূপ: We shall go on foot)।
১৩১. কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ঢাকা বিভাগ): ২০০৮]
(ক) She resembled to her mother.
(খ) I was not at my home.
(গ) I could not but shed tears.
(ঘ) He reached at Sylhet.
উত্তর: গ
ব্যাখ্যা: সঠিক উত্তর হলো (গ) I could not but shed tears. নিয়ম অনুযায়ী, cannot but বা could not but এর পর সর্বদা Verb-এর Base Form (Shed) বসে এবং এটি 'কোনো কাজ না করে পারলাম না' এমন অর্থ প্রকাশ করে। অন্য অপশনগুলোর মধ্যে (ক) ভুল কারণ resemble একটি Transitive Verb, তাই এর পরে কোনো Preposition (to) বসে নাঃ (খ) ভুল কারণ সাধারণত home-এর আগে Possessive Pronoun (my) থাকলে 'at' Preposition বসে নাঃ এবং (ঘ) ভুল কারণ 'reach' Verb-টির পর সরাসরি স্থানের নাম বসে, মাঝখানে কোনো Preposition (at) ব্যবহৃত হয় না।
১৩২. কোন বাক্যটি শুদ্ধ? (প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (চট্টগ্রাম বিভাগ): ২০০৮)
(ক) He went to his house
(খ) Put your signature here
(গ) Rusel only is reliable
(ঘ) He told me a liar
উত্তর: খ
ব্যাখ্যা: প্রথম অপশনে He went home হবে। চতুর্থ অপশনে told এর পরিবর্তে called হবে।
১৩৩. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (বাগানবিলাস): ২০১২]
(ক) There is no place for doubt.
(খ) I went to my house.
(গ) All passengers must show their ticket.
(ঘ) He called me a coward.
উত্তর: ঘ
ব্যাখ্যা: প্রথম অপশনে সন্দেহের অবকাশ নাই অর্থে 'Room for doubt' এর জায়গায় 'place for doubt' থাকায় তা ভুল। here, there, home, abroad প্রভৃতির পূর্বে preposition হিসেবে 'to' বসে না। তাই দ্বিতীয় অপশনের বাক্যটি হবে- I went home. তৃতীয় অপশনে their tickets হবে। চতুর্থ অপশনটি শুদ্ধ।
১৩৪. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (গোলাপ): ২০১২]
(ক) He refused the debt.
(খ) I could not do justice to it.
(গ) I could not make justice to it.
(ঘ) I took a bath.
উত্তর: খ
ব্যাখ্যা: সঠিক উত্তর হলো (খ) I could not do justice to it. কোনো কিছুর যথাযথ মূল্যায়ন করা বা সুবিচার করা বোঝাতে "do justice to" Phrase-টি ব্যবহৃত হয়। এখানে make justice বা অন্য কোনো Verb ব্যবহার করা ভুল। অন্য অপশনগুলোর মধ্যে (ক) ভুল কারণ ঋণের ক্ষেত্রে refused না হয়ে denied (অস্বীকার করা) হওয়া যুক্তিসঙ্গত; (ঘ) ভুল কারণ সাধারণ গোসল করা বোঝাতে I took a bath প্রচলিত হলেও ব্যাকরণগত বা আদর্শগত বিচারে (খ) অপশনটি অনেক বেশি সুনির্দিষ্ট এবং মানসম্মত। তবে আধুনিক ইংরেজিতে (ঘ) সঠিক হিসেবে গৃহীত হলেও 'do justice to' Phrase-টির ব্যবহারকেই অগ্রাধিকার দেওয়া হয়।
১৩৫. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (পদ্মা): ২০০৯]
(ক) I will go after a month
(খ) He absented from the school
(গ) One of the passers-by rescued her
(ঘ) One of the passer-by rescued her
উত্তর: গ
ব্যাখ্যা: ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী, 'One of the' Phase-টির পর Noun-টি সর্বদা Plural হয়। Passer-by একটি Compound Noun, যার Plural করার সময় মূল শব্দ Passer-এর সাথে 's' যুক্ত করে 'Passers-by' করতে হয়। অন্য অপশনগুলোর মধ্যে (ক) ভুল কারণ ভবিষ্যতের নির্দিষ্ট সময় বোঝাতে 'after' এর চেয়ে 'in' (in a month) বেশি শুদ্ধঃ (খ) ভুল কারণ absent যখন Verb হিসেবে বসে তখন এর পর একটি Reflexive Pronoun (He absented himself) বসে; এবং (ঘ) ভুল কারণ এখানে Passer-by শব্দটি Singular রাখা হয়েছে।
১৩৬. কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (ঢাকা বিভাগ): ২০০৬]
(ক) We packed our luggages.
(খ) Listen to my advice.
(গ) Honey is too sweet.
(ঘ) Your informations are false.
উত্তর: খ
ব্যাখ্যা: প্রথম অপশনটিতে luggages এর পরিবর্তে luggage হবে। দ্বিতীয় অপশনটি শুদ্ধ। তৃতীয় ও চতুর্থ অপশনের বাক্য দুটির শুদ্ধ রূপ হবে- Honey is very sweet. Your information is false. কারণ Uncountable noun এর Plural হয় না।
১৩৭. কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (পদ্মা): ২০০৮)
(ক) I have an urgent business
(খ) We get up at dawn
(গ) The reason for success are known to me.
(ঘ) Suffice to say she did very well.
উত্তর: খ
ব্যাখ্যা: প্রথম অপশনটিতে business শব্দটি 'কাজ' অর্থে uncountable noun হিসেবে singular noun হিসেবে count করা হয়। তাই শুদ্ধ বাক্যটি হবে- I have an urgent piece of business. অপশন 'গ' তে singular verb (is) হবে। চতুর্থ অপশনে হবে- Suffice it to say (আমি এইটুকু বলব যে)।
১৩৮. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (রাজশাহী বিভাগ): ২০০৭)
(ক) Honey is too sweet.
(খ) I saw him long before.
(গ) He took offence at my work.
(ঘ) Asif only is reliable.
উত্তর: খ
ব্যাখ্যা: শুদ্ধ বাক্যসমূহ হবে- Honey is very sweet. Asif alone is reliable. I saw him long ago. সঠিক উত্তর হলো (গ) He took offence at my work. কারো কোনো কথায় বা কাজে ক্ষুব্ধ হওয়া বা মনঃক্ষুণ্ণ হওয়া বোঝাতে 'take offence at Appropriate Preposition হিসেবে ব্যবহৃত হয়। অন্য অপশনগুলোর মধ্যে (ক) ভুল কারণ too সাধারণত নেতিবাচক আধিক্য বোঝাতে বসে (যেমন: too hot to drink), মধুর মিষ্টতা ইতিবাচক হওয়ায় এখানে very sweet হওয়া উচিত ছিল; (খ) ভুল কারণ অতীতে কোনো নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে long ago ব্যবহৃত হয়, before সাধারণত দুটি ঘটনার তুলনা করতে বসে; এবং (ঘ) ভুল কারণ only শব্দটি যাকে modify করে তার ঠিক আগে বসে (যেমন: Only Asif is reliable), এখানে পজিশনগত ভুল রয়েছে।
১৩৯. Identify the correct sentence. [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা: ২০১৬]
(ক) He is working hard to standing first
(খ) He is working hardly to stand first.
(গ) He is working hard to stand first.
(ঘ) He works hard to standing first.
উত্তর: গ
ব্যাখ্যা: (ক) to stand is correct. (খ) hard is
correct, (ঘ) to stand is correct. সুতরাং গঠনগত দিক হতে সঠিক হচ্ছে-(গ) He is working hard to stand first.
১৪০. One should cling --- one's plan. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (তিতাস):২০১০: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (তিতাস): ২০১০]
(ক) with
(খ) to
(গ) of
(ঘ) for
উত্তর: খ
ব্যাখ্যা: কোনো লক্ষ্য, পরিকল্পনা, বিশ্বাস বা ব্যক্তির সাথে লেগে থাকা বা আঁকড়ে ধরে থাকা বোঝাতে Cling to ব্যবহৃত হয়। বাক্যের অর্থ: প্রত্যেকেরই তার নিজের পরিকল্পনায় অবিচল থাকা উচিত। অন্য প্রিপজিশনগুলো (with, of, for) এখানে অর্থগত বা ব্যাকরণগতভাবে সঠিক নয়।
১৪১. Which is right? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (সিলেট বিভাগ): ২০০৭]
(ক) He and myself went out
(খ) Myself and he went out
(গ) I and he went out
(ঘ) He and I went out
উত্তর: ঘ
ব্যাখ্যা: সঠিক উত্তর হলো (ঘ) He and I went out. যখন একাধিক Person একই বাক্যেও Subject হিসেবে বসে এবং বাক্যটি সাধারণ অর্থ প্রকাশ করে, তখন '2-3-1' নিয়ম অনুসরণ করতে হয়; অর্থাৎ প্রথমে 2nd Person, তারপর 3rd Person, এবং সবশেষে 1ª Person বসে। এছাড়া বাক্যের Subject হিসেবে সর্বদা Pronoun-এর Subjective Form ব্যবহৃত হয়, তাই Myself (Reflexive) ব্যবহার করা ভুল। অন্য অপশনগুলোর মধ্যে (ক) ও (খ) তে Myself থাকায় এবং (গ) এ Person-এর ক্রম (1-3) ভুল থাকায় সেগুলো অশুদ্ধ।
১৪২. Which one is correct? | প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (সিলেট বিভাগ): ২০০৭]
(ক) Mr. karim is blind for his son's fault
(খ) Mr. karim is blind about his son's fault
(গ) Mr. karim is blind to his son's fault
(ঘ) Mr. karim is blind of his son's fault
উত্তর: গ
ব্যাখ্যা: Blind to (faulth)- দোষের প্রতি অন্ধ, দেখেও না দেখার ভান। মিস্টার করিম তার সন্তানের দোষের ব্যাপারে অন্ধ।
১৪৩. Which of the following is a correct sentence? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ২০০৬]
(ক) He was so clever to miss the point.
(খ) He was too clever to miss the point.
(গ) He was too clever to grasp the point.
(ঘ) He was too clever not to miss the point. উত্তর: খ
ব্যাখ্যা: প্রথম অপশনে so এর পরিবর্তে 100 হবে। তৃতীয় অপশনে grasp এর পরিবর্তে miss হবে।
১৪৪. কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (ঢাকা বিভাগ): ২০০৬]
(ক) He is not on the committee.
(খ) He is not in the committee.
(গ) He is not with the committee.
(ঘ) He is not at the committee.
উত্তর: ক
ব্যাখ্যা: সঠিক উত্তর হলো (ক) He is not on the committee. কোনো কমিটির সদস্য হওয়া বা না হওয়া বোঝাতে 'Appropriate Preposition' হিসেবে সর্বদা on ব্যবহৃত হয় (যেমন: on the committee, on the board, on the jury)। যদিও বাংলায় আমরা বলি কমিটির মধ্যে, কিন্তু ইংরেজিতে in the committee বলা ব্যাকরণগতভাবে ভুল। তাই (খ), (গ) এবং (ঘ) অপশনগুলোতে যথাক্রমে in, with এবং at ব্যবহার করায় সেগুলো অশুদ্ধ; কেবলমাত্র (ক) অপশনটিই প্রমিত ইংরেজি নিয়ম অনুসরণ করে।
১৪৫. কোন বাক্যটি শুদ্ধ? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ২০১৯]
(ক) Mr. Jamal is not on the committee.
(খ) Mr. Jamal is not in the committee.
(গ) Mr. Jamal is not in committee.
(ঘ) Mr. Jamal is not at the committee.
উত্তর: ক
১৪৬. One should be careful about duty. [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ২০১৮]
(ক) one's
(খ) the
(গ) his
(ঘ) her
উত্তর: ক
১৪৭. Which sentence is correct? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ২০১৮।
(ক) He is as good as I.
(খ) He is as good as mine.
(গ) He is as good as myself.
(ঘ) He is as good as me.
উত্তর: ক
ব্যাখ্যা: As + Adjective + as এরপর pronoun এর subjective form বসবে। শুদ্ধ উত্তর (ক) He is as good as I.
১৪৮. Identify the correct sentence. [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ২০১৮/
(ক) The padma is the longest river in Bangladesh.
(খ) The padma is longest river in Bangladesh.
(গ) The padma is longest river in the Bangladesh.
(ঘ) Padma is longest river in Bangladesh.
উত্তর: ক
ব্যাখ্যা: Adjective এর superlative form এর পূর্বে the বসে। নদ-নদীর নামের পূর্বেও the বসে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে- The padma is the longest river in Bangladesh.
১৪৯. কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (ঢাকা বিভাগ): ২০০৬]
(ক) He copied the answer word by word.
(খ) He copied the answer word for word.
(গ) He copied the answer word with word.
(ঘ) He copied the answer word in word.
উত্তর: খ
ব্যাখ্যা: word for word একটি phrase যার অর্থ -অক্ষরে অক্ষরে।
১৫০. কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (রাজশাহী বিভাগ): ২০০৫!
(ক) You are a pride of Bangladesh
(খ) You are pride of Bangladesh
(গ) You are a pride of the Bangladesh
(ঘ) You are the pride of Bangladesh
উত্তর: ক
ব্যাখ্যা: সঠিক বাক্যটি হলো (ঘ) You are the pride of Bangladesh. নিয়ম অনুযায়ী, যখন দুটি Noun 'of দ্বারা যুক্ত হয়ে কোনো নির্দিষ্ট সম্পর্ক প্রকাশ করে (যেমন: the pride of...), তখন প্রথম Noun-টির আগে Definite Article 'the' বসে। অন্য অপশনগুলোর মধ্যে (ক) ও (খ)-এ Article 'the'-এর অভাব রয়েছে এবং (গ)-এ দেশের নামের আগে অপ্রয়োজনীয়ভাবে the ব্যবহার করা হয়েছে।
১৫১. Choose the correct answer. How long did you wait? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (চট্টগ্রাম বিভাগ): ২০০২]
(ক) till lunch time.
(গ) until 6 O'clock.
(খ) till he came.
(ঘ) since this morning.
উত্তর: গ
ব্যাখ্যা: সঠিক উত্তর হলো (খ) till he came. কারণ মূল প্রশ্নটি Past Simple Tense-এ করা হয়েছে, তাই উত্তরের Clause-টিও (he came) Past Simple-এ হওয়া ব্যাকরণগতভাবে সংগতিপূর্ণ। অন্য অপশনগুলোর মধ্যে (ক) ও (গ) কেবল সময়ের ব্যাপ্তি বোঝালেও (খ) একটি পূর্ণাঙ্গ নির্ভরশীল Clause হিসেবে উত্তরটিকে সয়ংসম্পূর্ণ করে; আর (ঘ) অপশনটি ভুল কারণ since সাধারণত Perfect Tense-এর ক্ষেত্রে সময়ের বিন্দু নির্দেশ করতে ব্যবহৃত হয়।
১৫২. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (বরিশাল বিভাগ): ২০০৮]
(ক) She told me that she will come tomorrow.
(খ) They went back after we arrived.
(গ) That was a slip of the pen.
(ঘ) My son is ill all this week.
উত্তর: গ
ব্যাখ্যা: সঠিক উত্তর হলো (গ) That was a slip of the pen. 'a slip of the pen' একটি সুপরিচিত idiom, যার অর্থ হলো অসাবধানতাবশত লেখায় কোনো ভুল হওয়া; বাক্যটি ব্যাকরণগতভাবে সম্পূর্ণ শুদ্ধ। অন্য অপশনগুলোর মধ্যে (ক) ভুল কারণ reporting verb 'told' (Past Tense) হওয়ায় পরের অংশে will-এর পরিবর্তে would হওয়ার কথা (Sequence of Tense); (খ) ভুল কারণ অতীতে দুটি কাজ সম্পন্ন হলে আগে ঘটা কাজটির ক্ষেত্রে Past Perfect Tense ব্যবহৃত হয় (সঠিক রূপ: They went back after we had arrived); এবং (ঘ) ভুল কারণ সপ্তাহজুড়ে অসুস্থ থাকা অর্থাৎ নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলা বোঝালে Present Perfect Tense ব্যবহৃত হয় (সঠিক রূপ: My son has been ill all this week)।
১৫২. The manager asked us [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর-এর সহকারী জরিপ কর্মকর্তা: ২০২৬]
(ক) to submit the report on time, checking the data carefully, an that we follow the guide lines.
(খ) submitting the report on time, to check the data carefully, and following the guidelines.
(গ) to submit the report on time, to check the data carefully, and to follow the guidelines.
(ঘ) to submit the report on time, checking the data carefully, and to follow the guidelines. উত্তর: গ ব্যাখ্যা: Parallelism-এর নিয়মানুসারে, একটি বাক্যে যখন একাধিক কাজ বা বিষয় তালিকা আকারে (and, or, but দিয়ে) প্রকাশ করা হয়, তখন প্রতিটি কাজের গঠন একই রকম হতে হবে। অর্থাৎ, প্রথমটি যদি to + verb (Infinitive) দিয়ে শুরু হয়, তবে পরের সবগুলোই একই format-এ থাকতে হবে। এখানে প্রথমে to submit (Infinitive), এরপর checking (Gerund) এবং শেষে that we follow (Clause) ব্যবহার করা হয়েছে। গঠনগুলো অসামঞ্জস্যপূর্ণ। অপশন (খ)-তে submitting (Gerund), to check (Infinitive) এবং following (Gerund) মিশ্রিত অবস্থায় আছে। অপশন (ঘ)-তে to submit, checking এবং to follow ব্যবহার করা হয়েছে, যা ভুল। অপশন (গ)-তে প্রতিটি অংশই Infinitive (to submit, to check, to follow) দিয়ে গঠিত। এটি একটি নিখুঁত Parallel গঠন।
১৫৩. of people enjoyed the world cup final between India and Pakistan. [বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা (সহকারী পরিচালক): ২০২৫।
(ক) Thousand
(খ) Thousands
(গ) Two thousands
(ঘ) One thousand
উত্তর: খ
ব্যাখ্যা: Thousands of + plural noun হয়। "Thousands of" অর্থ হলো: অনেক হাজার মানুষ/বস্তু। এখানে people একটি plural noun, তাই এর আগে Thousands of ব্যবহার সঠিক। উদাহরণ: Thousands of fans gathered at the stadium. Thousands of people enjoyed the world cup final between India and Pakistan.
১৫৪. Identify the correct sentence: [Janata Bank PLC - Officer (Rural Credit): 2025]
(ক) They considered her as capable for the role.
(খ) They considered her to be capable for the role.
(গ) They considered her capable of the role.
(ঘ) They considered her capable for the role.
উত্তর: গ
ব্যাখ্যা: ইংরেজি ব্যাকরণে consider verb এর পরে সাধারণত object + adjective + preposition of ব্যবহার হয়। Consider someone capable of something অর্থ যখন কারো যোগ্যতা বা ক্ষমতা বোঝানো হয়। যেমন: We consider him capable of handling the situation. They considered her capable of the job. প্রথম অপশনে "consider... as" গঠনটি সাধারণত এই অর্থে ব্যবহৃত হয় না; এছাড়া capable-এর সাথে "for" preposition এর ব্যবহার অশুদ্ধ। দ্বিতীয় অপশনে capable for ভুল preposition; সঠিক হবে capable of. preposition "for" capable-এর সাথে ব্যবহার হয় না; হতে হবে capable of.
১৫৫. Find out the correct sentence. [সিভিল সার্জন অফিস, কুষ্টিয়া (স্বাস্থ্য সহকারী): ২০২৫)
(ক) I, you and he are present.
(খ) What time is it in your watch?
(গ) Kushtia is famous for its cultural heritage.
(ঘ) It is raining since morning
উত্তর: গ
ব্যাখ্যা: অপশন 'ক' 231 (2nd Person, 3rd Person এবং 1st Person) নিয়মানুসারে হবে অর্থাৎ Pronoun এর বিন্যাস অনুসারে ঠিক নেই। অপশন 'খ' তে in your watch এর পরিবর্তে by your watch/on your watch হবে। অপশন 'ঘ' তে since থাকায় present perfect continuous tense (It has been raining since morning) হবে। অপশন 'গ' হবে শুদ্ধ উত্তর।
১৫৬. Choose the correct sentence [ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার): ২০২৫]
(ক) He acted in a cowardly manner
(খ) He acted coward manner
(গ) He acted in cowardly
(ঘ) He acted in coward manner
উত্তর: ক
ব্যাখ্যা: 'Cowardly' (কাপুরুষোচিত বা ভীরু আচরণের পরিচায়ক) শব্দটি -ly যুক্ত হলেও, Adverb (ক্রিয়া বিশেষণ) নয়, এটি Adjective (বিশেষণ)। মনে রাখুন: noun-এর সাথে ly যুক্ত হলে adjective হয় এবং adjective এর সাথে ly যুক্ত হলে adverb হয়। দ্বিতীয় অপশনে 'coward' শব্দটি হলো noun; manner-এর আগে adjective লাগবে, noun নয়। তৃতীয় অপশনে 'in' এর পরে noun phrase লাগবে, কিন্তু 'cowardly' শব্দটি adjective, noun নয়। চতুর্থ অপশনে, coward শব্দটি noun, কিন্তু manner এর আগে adjective (cowardly) লাগবে।
১৫৭. Find the correct sentence: [১৮শ বিজেএস প্রাথমিক পরীক্ষা (সহকারী জজ): ২০২৫।
(ক) The Ganges flows down from the Himalayas.
(খ) Sahara is in Africa.
(গ) The Taj Mahal is one of the wonder of the world.
(ঘ) Bay of Bengal lies to the south of Bangladesh.
উত্তর: ঘ
ব্যাখ্যা: শুদ্ধ বাক্য: Bay of Bengal lies to the south of Bangladesh (বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত)। প্রথম অপশনে flows down এর পরিবর্তে flow হবে। শুদ্ধ বাক্য: The Ganges flows from the Himalayas, দ্বিতীয়।
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Patuakhali
HHP