12/08/2024
নিচে পদার্থবিজ্ঞান-সংক্রান্ত ইংরেজি পারিভাষিক শব্দগুলির বাংলা পরিভাষাসমূহের একটি তালিকা ইংরেজি A। বর্ণমালা অনুসারে দেওয়া হয়েছে।
absolute -পরম
absorbed -শোষিত
absorption- শোষণ, বিশোষণ
selective absorption -বৃত শোষণ
acceleration -ত্বরণ
accelerating -ত্বরক
accelaration due to gravity, gravitational acceleration -অভিকর্ষজ ত্বরণ
non-uniform accelaration -অসম ত্বরণ
accuracy -যাথার্থ্য
accurate -যথার্থ
achromatic -অবার্ণ
aclinic line -শূন্যক্রান্তি রেখা
acoustic -শাব্দ
acoustics -ধ্বনিবিজ্ঞান, ধ্বনিবিদ্যা, নাদবিদ্যা, স্বনবিদ্যা; শ্রাবণগুণ
actinic ray বিকারক রশ্মি
action ক্রিয়া
adhesion আসঞ্জন
adiabatic রুদ্ধতাপীয়
adiabatic expansion রুদ্ধতাপীয় প্রসারণ
adiabatic line - রুদ্ধতাপরেখা
adiabatic process - রুদ্ধতাপীয় প্রক্রিয়া
adiathermenous, adiathermic রুদ্ধকীর্ণতাপ
adsorption অধিশোষণ
aerial বায়ব, খেচর, নভশ্চর
aerodynamics বায়ুগতিবিদ্যা
aeronautics বিমানবিদ্যা
aeronavigation ব্যোমযাত্রা
air বায়ু, বাত্যা, বাতাস
air chamber বায়ুকোষ্ঠ
air compressor বায়ুপ্রেষক
air resistance বায়ুর বাধা
airtight বায়ুরোধী
alloy সংকর ধাতু
along (its) length দৈর্ঘ্য বরাবর
along one side একপাশে
alternating (current) পরিবর্তী (প্রবাহ)
altitude (সমুদ্রপৃষ্ঠ থেকে) উচ্চতা
amplitude বিস্তার
analytical বৈশ্লেষিক
anemometer বায়ুবেগমাপক
angle of incidence আপতন কোণ
angle of reflection প্রতিফলন কোণ
annular বলয়
antimatter প্রতিপদার্থ
antinode নিস্পন্দ বিন্দ
antiparticle প্রতিকণা
aperture রন্ধ্র
aperture of a lens or a mirror উন্মেষ
approximate উপান্তিক, আসন্ন, কাছাকাছি
close approximation সূক্ষ্মমান, সন্নিহিত মান
arbitrary যাদৃচ্ছিক
Archimedes' Law আর্কিমিডিসের সূত্র
area ক্ষেত্রফল
aspirator বাতচোষক, বাতশোষক, বায়ুচোষক
astrophysics জ্যোতিঃপদার্থবিজ্ঞান, নভোবস্তুবিদ্যা
asymptotic অনন্তস্পর্শী
athermacy তাপরোধিত্ব
atmosphere বায়ুমণ্ডল
atmospheric electric নভোবিদ্যুৎ
atmospheric region আবহমণ্ডল
atom পরমাণু
atomizer কণবর্ষী
atom bomb পারমাণবিক বোমা
at rest স্থির
attained (velocity) প্রাপ্ত (বেগ)
attributed property ধর্ম
audible শ্রাব্য
audibility শ্রাব্যতা
audio শ্রাব্য, শ্রুতি
audio frequency শ্রাব্যস্পন্দ-সংখ্যা
audio meter শ্রুতিমান
automatic স্বয়ংক্রিয়, স্বতঃক্রিয়
average গড়, সমক
axiom অঙ্গীকার, স্বতঃসিদ্ধ, স্বীকার্য
axis অক্ষ
axial অক্ষীয়
axial ratio অক্ষানুপাত