24/05/2025
শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো পটুয়াখালী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অধিভুক্ত স্কুলগুলোর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মহসীন উদ্দিন, এডিপিও জনাব মফিজুল ইসলাম, বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব রেজাউল হকসহ পটুয়াখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুলসমূহের শিক্ষক ও অভিভাবকমণ্ডলী।
অভিনন্দন রোজ গার্ডেন প্রি-ক্যাডেট স্কুলের ২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ❤️