03/12/2024
বাংলাদেশ মেরিন একাডেমিতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য।
1. আবেদন করতে হলে কি করতে হবে?
বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল সহ সকল মেরিন একাডেমিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে হলে আপনাকে http://www.dos.gov.bd এই ওয়েব সাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
2. এখানে কি মেয়েরা ভর্তি হতে পারবে?
না। মেরিন একাডেমি চট্রগ্রাম এ ২০ ও মেরিন ফিশারিজ একাডেমি তে ৫ ভর্তি হতে পারবে।
3. ভর্তি হতে কি কি যোগ্যতা লাগবে?
(ক) বয়স: বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে সর্বোচ্চ ২২ বছর (পুরুষ/মহিলা)। আবেদনকারীদের যোগ্যতা “বাংলাদেশ নৌ-বাণিজ্যিক জাহাজ অফিসার ও নাবিক প্রশিক্ষণ, সনদায়ন, নিয়োগ, কর্মঘন্টা এবং ওয়াচকিপিং বিধিমালা, ২০১১ অনুসারে নির্ধারিত হবে অথবা সমমানের হবে।
(খ) আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ অর্থাৎ ৬০% নম্বর অথবা জিপিএ ৩.৫০ প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি পরীক্ষায় পদার্থবিদ্যা ও গণিতসহ প্রথম বিভাগ অর্থাৎ ৬০% নম্বর বা জি.পি.এ-৩.৫০ থাকতে হবে এবং পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে আলাদাভাবে ৬০% নম্বর এবং ইংরেজী বিষয়ে ৫০% নম্বর প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হতে হবে; ইংরেজী ৫০% নম্বর বা জিপিএ ৩.০০ এর ঘাটতি থাকলে IELTS পরীক্ষায় সামগ্রিক ভাবে ৫.৫ স্কোর থাকতে হবে। ইংলিশ মিডিয়াম পাঠ্যক্রমের ক্ষেত্রে পদার্থবিদ্যা ও গণিতসহ C গ্রেডে A-Level সনদপ্রাপ্ত এবং পদার্থবিদ্যা, গণিত, ইংরেজীসহ ন্যূনতম ৫টি বিষয় নিয়ে C গ্রেডে O-Level সনদপ্রাপ্ত অথবা সমমানের হতে হবে। উচ্চতাঃ পুরুষ-৫' ৪" এবং মহিলা ৫' ২" ; ওজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI চার্ট মোতাবেক হতে হবে। (BMI ন্যূনতম ১৭ এবং সর্বোচ্চ ২৫ যেমন- ৫' ৪"; ৪৫-৬৬ কেজি বা ৫' ৬": ৪৮-৭০ কেজি। দৃষ্টিশক্তি নটিক্যাল ক্যাডেটদের জন্য ৬/৬: ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য ৬/১২ (চশমাসহ অবশ্যই ৬/৬ হতে হবে)। আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। তবে বিদেশী নাগরিক ভর্তির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট নিয়মনীতি/শর্তাদি প্রযোজ্য হবে।
4. ভর্তি পরিক্ষার ধাপগুলো কি কি?
(ক) এস.এস.সি ও এইচ.এস.সি এর জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীকে মূল্যায়ন করা হবে। এস.এস.সি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুন= ৭৫ নম্বর (সর্বোচ্চ); এইচ.এস.সি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুন: = ১২৫ নম্বর (সর্বোচ্চ); ভর্তি পরীক্ষা নৈব্যত্তিক (MCQ পদ্ধতি) = ১০০ নম্বর; সর্বমোট = ৩০০ নম্বর; ভর্তি পরীক্ষা: নৈব্যক্তিক (MCQ পদ্ধতি) = ১০০ নম্বর এর বিষয় ভিত্তিক নম্বর বিভাজন: পদার্থবিজ্ঞান-২৫, গণিত-২৫, বাংলা-১০, ইংরেজী-২৫ ও সাধারণ জ্ঞান-১৫)। পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে
(খ) ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৪০%।।
(গ) পরীক্ষার ফলাফল ও পছন্দের ক্রমানুসারে নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত প্রতিষ্ঠানে প্রাথমিক শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং প্রাথমিক শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করবে।
5. কত বছর মেয়াদী কোর্স?
চূড়ান্তভাবে মনোনীত ক্যাডেটগণ তাদের পছন্দক্রমানুযায়ী বিভিন্ন সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিতে ২ বছর প্রশিক্ষণ+লেখাপড়া শেষে প্রি সী ট্রেইনিং নিতে জাহাজে গমন করবেন এবং ১ বছর ট্রেইনিং শেষে আবার তার একাডেমীতে ফিরে এসে আবার ১ বছর প্রশিক্ষণ+লেখাপড়া শেষ করে পুর্ণাঙ্গ মেরিনার হয়ার যোগ্য হবেন। মোট ৪ (চার) বছর পড়াশোনা করতে হবে।
6. এটা কি অনার্স সমমানের?
হ্যা। ৪ (চার) বছর প্রশিক্ষণ শেষে একাডেমি প্রদত্ত প্রি-সী নটিক্যাল সাইন্স অথবা প্রি-সী মেরিন ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তিতে ব্যাচেলর অব মেরিটাইম সাইন্স (অনার্স) ডিগ্রী সনদপ্রাপ্ত হবেন।
7. এখানে পড়াশোনার খরচ কেমন?
বাংলাদেশ মেরিন একাডেমি,বরিশাল সহ সকল সরকারি মেরিন একাডেমিতে পড়তে সর্বমোট ১,০০,০০০ ( ১ লাখ ) টাকা জমা দিতে হয়। ১ম বছরের শুরুতে অর্থাৎ ভর্তি হওয়ার সময় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) এবং পরবর্তি ( ২য় ) বছরের প্রথম মাসে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টা জমা দিতে হয় আর কোনো খরচ নেই।
8. এখানে কি হোস্টেল সুবিধা আছে?
হ্যা এখানে ১০০% বা সকল ক্যাডেটদের উন্নত মানের ফ্রী হোস্টেল+খাবার+লাইব্রেরী+জিমনেশিয়াম+সুইমিংপুল ইত্যাদি সুবিধা প্রদান করা হয়।
9. এখানে কি ভার্সিটির মত লেখা পড়া করানো হয়?
এখানে ভার্সিটির মানের লেখা পড়া করানো হয় সাথে ক্যডেট কলেজের মত শারীরিক প্রশিক্ষণ করানো হয়।
10. আসন সংখ্যা কত?
১. বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম (আসন সংখ্যা: পুরুষ-১৪০ জন ও মহিলা-২০ জন।
২. বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা (আসন সংখ্যা: পুরুষ-৫০ জন)।
৩. বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল (আসন সংখ্যা: পুরুষ-৫০ জন)।
৪. বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর (আসন সংখ্যা: পুরুষ-৫০ জন)।
৫. বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট (আসন সংখ্যা: পুরুষ-৫০ জন )।
৬. মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম (আসন সংখ্যা: পুরুষ-৬৫ জন ও মহিলা ০৫ জন)।
৭. ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা (আসন সংখ্যা: পুরুষ-৮০ জন )।
৮. ওয়েষ্টার্ণ মেরিটাইম একাডেমি, ঢাকা (আসন সংখ্যা: পুরুষ-৪০ জন )।
৯. মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম (আসন সংখ্যা: পুরুষ-৪০ জন )।
বি:দ্র: প্রয়োজনীয়তা বিবেচনা করে সরকার আসন সংখ্যা কম বেশি করতে পারে।
11. ভর্তি পরীক্ষার তারিখ সময় কিভাবে জানা যাবে?
লিখিত পরীক্ষার তারিখ/সময় কেন্দ্র পরবর্তীতে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হয়ে থাকে। তাছাড়া dos.gov.bd এই ওয়েব সাইটে সকল তথ্য পাওয়া যাবে।
12. কোন গ্রুপের স্টুডেন্ট আবেদন করতে পারবে?
উঃ শুধুমাত্র বিজ্ঞান বিভাগ। মানবিক ও বাণিজ্য বিভাগের স্টুডেন্টদের সুযোগ নেই
13. ভর্তি পরীক্ষা কবে হবে?
উঃ আবেদন শেষ হওয়ার ১০-২০ দিনের মধ্যে ই সম্ভাবনা বেশি। এক্সামের ৫-৬ দিন আগে ই মোবাইলে মেসেজ আসবে।
14. পরীক্ষা কোথায় হবে?
উঃ গত ২ বছর শুধু ঢাকায় হয়েছিলো। সরকারি বিজ্ঞান কলেজে।
15. আমার বয়স (২২ বছরের) বেশি/পয়েন্ট (৩.৫) এর কম । আমি কি আবেদন করতে পারব?
উঃ আবেদন করতে পারলেও ভর্তি নেবে না।
16. মোট কতটা এমসিকিউ?
উঃ ২ টা এমসিকিউ তে ১ মার্ক। অর্থাৎ ১০০ মার্কের জন্য ২০০ এমসিকিউ
17. নেগেটিভ মার্কিং আছে?
উঃ না
18. সেকেন্ড টাইম আছে?
উঃ বয়স (২২ বছর) থাকলে থার্ড টাইম ও দেয়া যাবে
19. সিলেকশন কি আবেদনের সময় ই দিতে হবে?
উঃ হ্যাঁ, আবেদনের সময় ই দিতে সরকারিতে পড়ার ইচ্ছা থাকলে সরকারিগুলো সিরিয়ালে ১ থেকে দিবেন।
20. আমার তো জিপিএ কম আমার কি আবেদন করে লাভ হবে?
উঃ আবেদনের যোগ্যতা থাকলে (SSC ও HSC উভয় পরিক্ষায় আলাদা ভাবে ৩.৫ বা তার বেশি) আর ইচ্ছা থাকলে কোনো ভাবনা ব্যাতীত ই আবেদন করে ফেলো। লিখিত, স্বাস্থ্য পরীক্ষা, ভাইবা সবগুলোতে পাশ করে তারপর চূড়ান্ত মেধাতালিকা দিবে। ততদিনে অনেকে ঝরে বা অন্য কোন ভার্সিটিতে হয়ে যায়। তাই চেষ্টা চালাতে পারো।
21. এমসিকিউ এর জন্য কিভাবে প্রিপারেশন নিবো বা কোন কোচিং এ ভর্তি হবো?
উঃ নিজস্ব ভাবে সিদ্ধান্ত নিতে হবে নিজে পড়বেন নাকি কোচিং এ। তবে সাধারনত ভার্সিটির কোচিং করলেই কভার করা সম্ভব।
22. এমসিকিউ পরীক্ষার রেজাল্ট কবে দিবে আর কিভাবে রেজাল্ট হবে?
উঃ পরীক্ষার দিন বা পরের দিন ই দিবে। www.dos.gov.bd তে চোখ রাখতে হবে সবসময়
23. সবাই কি শারীরিক পরীক্ষা দিতে পারবে?
উঃ হ্যাঁ যারা ৪০ পেয়ে পাশ করবে সবাই ই শারীরিক পরীক্ষা দিতে পারবে।
24. শারীরিক পরীক্ষা কয়দিন পরে হবে? Admission Assistant
উঃ এমসিকিউ এর রেজাল্ট দেওয়ার পর কয়েক দিন পর থেকে প্রতিদিন গ্রুপ গ্রুপ করে শারীরিক পরীক্ষা হবে এবং উত্তীর্ণ হলে পরের দিন ভাইবা হবে। www.dos.gov.bd তে চোখ রাখতে হবে সবসময়। এখানেই সব জানিয়ে দেয়া হবে।
25. শারীরিক পরীক্ষা তে কি কি পরীক্ষা হবে?
উঃ ওজন ও উচ্চতা মাপা, দৌড়, পুশ আপ, দড়ি বেয়ে উঠা, সাঁতার।
26. শারীরিক এ কি বাদ দেয়?
উঃ হ্যাঁ। তবে সাঁতার এ বেশি বাদ যায়। যারা অল্প সাতার পারে অর্থাৎ ২০০ মিটার সাতার দিয়ে শেষ করতে পারবে তারা উত্তীর্ণ হবে। আর শারীরিক পরীক্ষাতে আর্মির মতো কড়াকড়ি নেই। কয়েকদিন প্র্যাক্টিস করতে হবে অবশ্যই
27. শারীরিক এ বাদ পড়লে কি বাদ?
উঃ না, পুনরায় পরের বছর পরীক্ষা দিতে পারবে আবেদন করে।
28. ভাইবা তে কিভাবে প্রশ্ন করে?
উঃ ইংরেজিতে মোটামুটি ১০-১২ টা একেবারে সাধারণ প্রশ্ন ও পদার্থ/গণিত/জিকে থেকে প্রশ্ন।
29. এরপর আর কয়টা পরীক্ষা?
উঃ আরো আছে চূড়ান্ত মেডিকেল ও চক্ষু পরীক্ষা
30. নটিক্যাল কি ইঞ্জিনিয়ারিং কি?
উঃ নটিক্যাল হচ্ছে ডেক সংশ্লিষ্ট কাজ আর ক্যাপ্টেন পদ পর্যন্ত হওয়া যায়। আর ইঞ্জিনিয়ারিং থেকে সর্বোচ্চ পদবী হবে চীফ ইঞ্জিনিয়ার