06/09/2022
""" #মধ্যবিত্ত"""
#মধ্যবিত্ত" শব্দ টা ছোট হলেও অনেক কিছুই বোঝানো হয়, কোন কিছু কিনতে গিয়ে সামনে থেকে ফিরে আসা,,,,
#দামী রেস্তোরার পাশে দিয়ে হেঁটে কোন একদিন ঢুকে খাবার অর্ডার দেয়ার স্বপ্ন দেখা হলো আমাদের মধ্যবিত্ত ছেলেদের সাধ্য।
#আমাদের লেখা পড়া শেষে নিজেদের ক্যারিয়ার গড়ার চিন্তাভাবনায় মগ্ন থাকতে হয়।যা বড় লোকের ছেলেদের রেডিমেইড ভাবে ফ্যামিলি বা টাকার কারণে অতি সহজে ক্যারিয়ার হয়ে যায়।
#আমরা বিলাসবহুল মানুষদের সাথে মিশতে কয়েকবার ভেবে দেখি খাপ খাওয়াতে পারবো তো,,,?
#যখন কোনো বন্ধু বলে চল কিছু খেয়ে আসি তখন তাকে হাসি মুখে বলা না বন্ধু এখন না অন্য একদিন খাবো।
#ঘর থেকে বাহির হওয়ার সময় যখন ছোট ভাই বা বোন বলে ভাই আমার জন্য আসার সময় কিছু নিয়ে এসো, মুখে এক চিলতে হাসি নিয়ে বলতে হয় ঠিক আছে নিয়ে আসবো বলে চলে আসা।
#আমাদের মত মধ্যবিত্ত&নিম্নবিত্ত পরিবারের ছেলেদের কপালে সাধ্যের অনেক কিছুই জুুটে না,আর কি করেই বা জুটবে আমাদের তো বাইক নাই,কিংবা মানিব্যাগে টাকায় সব সময় মোটা থাকেনা।
#কেউ কেমন আছো জিজ্ঞাস করলে হাসি-মুখে বলে দেওয়া আলহামদুলিল্লাহ।
#কখন বাবা মায়ের জন্য কিছু করবো, নিজের পরিবারের জন্য কিছু করবো,,
কবে বন্ধুদের মন মতো চলতে পারব? সেই সব হাজার চিন্তা মাথায় নিয়ে ঘুরে বেড়ানোর নামই মধ্যবিত্ত।
#স্বপ্ন দেখতেও আমরা ভয় পাই, যদি পূরণ না হয় তাহলে তো বেশ কষ্ট পেতে হবে,,,
#আমাদের সাধ আছে সাধ্য নেই।
আমরা জানি যে এই শহরে মানুষের প্রিয় হতে হলেই অর্থনৈতিক যোগ্যতা লাগে। কিন্তু আমার মত হাজার ছেলে নিজেদের সততা ও ভালোবাসা, আন্তরিকতা, যোগ্যতা, দিয়ে মানুষের প্রিয় হতে চায় আফসোস দিন শেষে টাকার কাছে হেরে যায় তাদের স্বপ্ন।
#আমরা অহংকার করতে শিখিনি তাই গর্ব ও হয় বেশ,
আমরা যেকোনো ধরনের মানুষদের সাথেই মিলেমিশে থাকতে পারি, আমাদের স্বপ্ন গুলো আমাদের মাঝেই থাকে।মধ্যবিত্ত বলে এই না যে আমাদের হাহাকার অনেক বেশি সবই সীমিত।
#আমরা অপেক্ষা করার মজা বুঝি,,,
আমরা কাউকে ছোট করে দেখতে শিখিনি।
#আসলে বলতে গেলে,,,,
" জীবনের আসল মানে একমাত্র আমরা মধ্যবিত্ত পরিবার রা ই বুঝি"
Md.Taj Uddin