19/03/2026
★ মেধা তালিকায় জামি’আ মুহিউসসুন্নাহ আলীপুর ও মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা।
★ মেধাস্থান অর্জনকারীরা পাচ্ছে পবিত্র ওমরাহ’র সুযোগ!
★ ভবিষ্যতেও মেধাবীরা পাবে পবিত্র ওমরাহ পালন-সহ আরও সুযোগসুবিধা।
★ সাফাল্যের শুকরিয়া আদায়ে দুটি প্রতিষ্ঠানেই এবার সকল বিভাগে ভর্তি ফি মাত্র ৫০০/- [পাঁচশত টাকা]
🔻 জামি’আ মুহিউসসুন্নাহ আলীপুর
তিলে তিলে গড়ে ওঠা প্রতিষ্ঠানের সাফাল্যে আবেগ ধরে রাখতে পারিনি। পবিত্র ভূমিতে বসে এর থেকে ভালো সংবাদ আর কী হতে পারে?
জামি’আ মুহিউসসুন্নাহ শুরু থেকেই জ্বলন্ত আংটায় হাঁটার মতো প্রতিকূলতা মোকাবেলা করে প্রতিষ্ঠিত হয়েছে। এটি আমার বাড়ির মাদরাসা, স্কুল ও খানকা। বেফাকেও পড়তে হয়েছিল কঠিন সমীকরণে। কিতাব বিভাগের বয়স মাত্র দুই বছর। এখনও প্রান্তিক এলাকার শিক্ষার্থীরা বেফাকটাকে বুঝে উঠতে পারেনি। তবে আমাদের পরিশ্রম অব্যাহত আছে।
গত বছর মাত্র তিনমাস আগে বেফাকে যুক্ত হয়েছিলাম। এবার পুরো বছর। বলা যায়— ১ বছর ৩ মাসেই জামি’আ মুহিউসসুন্নাহ মেধা তালিকায় আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে এখান থেকে আরও ভালো ফলাফল দেখাবার প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ।
সারাদেশে কয়েক হাজার শিক্ষার্থীর মাঝে আমাদের বালিকা শাখার বুশরা নাহবেমীরে ৯৪তম মেধাস্থান অর্জন করেছে। বালক শাখার শিক্ষার্থীরাও ভালো করেছে। মুমতায-সহ রেজাল্ট যথেষ্ঠ আশা জাগানিয়া আলহামদুলিল্লাহ।
🔻 মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
এখানে আমার ইনভেস্টের সীমারেখা নাই। আমার কোনো প্রতিষ্ঠানই কালেকশন নির্ভর নয় এবং কালেকশনে চলেও না। নিজ খরচে চলছে। ছাত্রদের থেকেও বলার মতো তেমন কিছু আসে না। তবুও এই প্রতিষ্ঠান আমার প্রাণ, রূহ। একটা নিজস্ব জমিতে প্রতিষ্ঠানটা গড়ে উঠাতে পারলে স্বপ্ন পূরণে আরও এগিয়ে যেতে পারতাম।
২০১৩ থেকে শুরু এই প্রতিষ্ঠানের পথচলা। যদিও সিরিয়াল সফলতার মূল মাপকাঠি নয়, তবুও এখানে আনন্দ-তৃপ্তির কিছু বিষয় থাকে। কয়েক বছর ধরে ১/২ নাম্বারের ব্যবধানে সিরিয়াল আসছে না। এবারও তার ব্যতিক্রম হয়নি। মোশকাতে দুইজন, শরহে বেকায়া, কাফিয়া এবং নাহবেমীরেও অল্প নাম্বারের জন্য একাধিক ছাত্র সিরিয়ালে আসেনি। এর মাঝেও একজন ছাত্র “আব্দুল হাসিব” সারা বাংলাদেশে কয়েক হাজার শিক্ষার্থীর মাঝে ৫২তম মেধায় স্থান করে নিয়েছে আলহামদুলিল্লাহ।
🔸 মেধা তালিকায় নাম এলে বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান ভর্তি ফী-সহ খরচাদি বাড়িয়ে দেয়। আমরা ঘোষণা দিচ্ছি— সাফাল্যের শুকরিয়া স্বরূপ এবার আমাদের দুটি প্রতিষ্ঠানেই সকল বিভাগে ভর্তি ফি মাত্র ৫০০/- [পাঁচশত টাকা]
🔹 মারকাযুত তাকওয়া ঢাকা : বিভাগ-সমূহ
★ ফতোয়া বিভাগ : ১ বছর মেয়াদী
★ কিতাব বিভাগ : উর্দু থেকে মেশকাত
★ মুতাফাররেকা বিভাগ : ১বছরে ইবতেদায়ী থেকে মিযান
★ ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ
মুরব্বী : ফতোয়া বিভাগ
আল্লামা মুফতী মিযানুর রহমান সাঈদ
মহাপরিচালক, শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা।
মুরব্বী : কিতাব বিভাগ
আল্লামা মুফাজ্জল হোসাইন
নাজেমে তা’লীমাত, যাত্রাবাড়ি বড় মাদরাসা
সার্বিক যোগাযোগ :
01941-686495 [মারকায অফিস]
১৪১ দক্ষিণ কুতুবখালী (৩য় ও ৪র্থ তলা), যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬ [যাত্রাবাড়ি বড় মাদরাসা থেকে, বিশ্বারোড দিয়ে পূর্ব দিকে ৫০০ গজ, রিগ্যাল ফার্নিচারের উপরে]।
🔹 জামি’আ মুহিউসসুন্নাহ আলীপুর : বিভাগসমূহ
★ বালক শাখা : উর্দু থেকে কাফিয়া
★ বালিকা শাখা : উর্দু থেকে মেশকাত
★ হিফজুল কোরআন : বালক/বালিকা
★ হিফজ রিভিশন : বালক/বালিকা
★ নাজেরা : বালক/বালিকা
★ স্কুল শাখা : নার্সারি থেকে ৫ম [২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি শেষ]
সার্বিক যোগাযোগ :
01718-622382 [জামি’আ অফিস]
জামি’আ মুহিউসসুন্নাহ আলীপুর, খানকা রোড, মুহিউসসুন্নাহ ভবন, আলীপুর বাজার, কুয়াকাটা, মহিপুর, পটুয়াখালী।
শিক্ষা মানোন্নয়নে পুরস্কার ঘোষণা : উভয় প্রতিষ্ঠান
★ বার্ষিক/বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ফ্রী ওমরাহ পালন ও ল্যাপটপ-সহ আকর্ষণীয় পুরস্কার থাকবে ইনশাআল্লাহ।
নিবেদক
মুফতী হাবিবুর রহমান মিছবাহ [কুয়াকাটা]
প্রতিষ্ঠাতা ও পরিচালক
মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা।
জামি’আ মুহিউসসুন্নাহ আলীপুর।