05/09/2026
অবশেষে দক্ষিণবঙ্গের পূর্নতা...💙
বরিশাল বিভাগের একমাত্র সার্ভে প্রতিষ্ঠান।
পটুয়াখালী সরকারি সার্ভে ইন্সটিটিউট, দশমিনা-পটুয়াখালী।
📢 ১ম ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি
পটুয়াখালী সরকারি সার্ভে ইনস্টিটিউট
🎓 ২০২৬–২৭ শিক্ষাবর্ষ | ১ম ব্যাচ
পটুয়াখালী সরকারি সার্ভে ইনস্টিটিউটে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং কোর্সে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে।
📚 টেকনোলজিঃ
১️) সার্ভেয়িং টেকনোলজি
২️) ল্যান্ড রিসোর্সেস সার্ভে অ্যান্ড এনভায়রনমেন্ট
৩️) ফটোগ্রামেট্রি অ্যান্ড রিমোট সেন্সিং
৪️) ক্যাডাস্ট্রাল, টপোগ্রাফিক সার্ভে অ্যান্ড ল্যান্ড
৫️) জিওইনফরমেটিক্স
🗓️ আবেদনের সময়সূচি
✅ অনলাইনে আবেদন শুরু: ২২/০৮/২০২৬ইং
✅ আবেদনের শেষ তারিখ: ১৮/০৯/২০২৬ইং
✅ ভর্তি পরীক্ষা: সেপ্টেম্বর ২০২৬-এর ৩য় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ: ২৬/০৯/২০২৬ইং তারিখ
🎯 আবেদনের যোগ্যতা
২০২৩, ২০২৪, ২০২৫ এবং ২০২৬ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬–২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
সরকারি প্রতিষ্ঠানে আবেদনের ক্ষেত্রে—
🔹 চতুর্থ বিষয় বাদে ন্যূনতম GPA ৩.০০
🔹 গণিতে ন্যূনতম GP ২.০০ থাকতে হবে।
📝 ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর
➡️ বাংলা — ১০
➡️ ইংরেজি — ১০
➡️ গণিত — ২০
➡️ সাধারণ বিজ্ঞান — ২০
➡️ অ্যাপটিচুড টেস্ট — ১০
➡️ এসএসসি GPA (৪র্থ বিষয় ব্যতীত) — ৩০
সর্বমোট = ১০০ নম্বর
📌 যারা সার্ভে, ভূমি ব্যবস্থাপনা, জিওইনফরমেটিক্স, রিমোট সেন্সিং ও আধুনিক ভূমি জরিপ বিষয়ে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি হতে পারে দারুণ একটি সুযোগ।
📢 ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তা অবশ্যই যাচাই করে আবেদন করুন।
#পটুয়াখালী_সরকারি_সার্ভে_ইনস্টিটিউট
#ভর্তি_বিজ্ঞপ্তি
ফটো মাধ্যম: ফেসবুক।
See less
Shared post