05/07/2026
📢 জরুরি বিজ্ঞপ্তি | নওগাঁ জেলার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানদের অবগতির জন্য
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সংক্রান্ত সফটওয়্যারে ইনপুটকৃত তথ্য যাচাইয়ের লক্ষ্যে জেলা শিক্ষা অফিস, নওগাঁ কর্তৃক হার্ড কপি গ্রহণ ও যাচাইয়ের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধানকে নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে প্রস্তুত করে জেলা শিক্ষা অফিস, নওগাঁ-এ উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
⚠️ অসম্পূর্ণ কাগজপত্র বা নির্ধারিত সময়ের পরে উপস্থিত হলে তথ্য যাচাই ও অনুমোদন কার্যক্রম বিলম্বিত হতে পারে।
📄 বিস্তারিত নির্দেশনা ও সময়সূচি সংযুক্ত অফিস আদেশে উল্লেখ রয়েছে।
বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুগ্রহপূর্বক সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করুন এবং সময়মতো উপস্থিতি নিশ্চিত করুন।
#জেলা_শিক্ষা_অফিস_নওগাঁ