S. A. NOOR HIGH SCHOOL ۞ এস,এ,নূর উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Patiya
  • S. A. NOOR HIGH SCHOOL ۞ এস,এ,নূর উচ্চ বিদ্যালয়

S. A. NOOR HIGH SCHOOL ۞ এস,এ,নূর উচ্চ বিদ্যালয় ۞♥ S.A.NOOR HIGH SCHOOL ۞ এস,এ,নূর উচ্চ বিদ্যালয়۞♥

******** প্রতিষ্ঠাতার সংক্ষিপ্ত পরিচিতি ********

জনাব সৈয়দ আবুল কেরাম মোহাম্মদ আহ্সান (প্রকাশ এ.কে.এম আহ্সান) ২৩ সেপ্টেম্বর, ১৯২২ সনে জেলার পটিয়া থানার অন্তর্গত উত্তর দেয়াং (ভেল্লা পাড়া) গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতা সৈয়দ আবদুন নূর তৎকালীন সময়ে এন্ট্রান্স পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়ে সরকারী চাকুরীতে যোগদান করেন। তিনি এলাকায় একজন সর্বজন শ্রদ্ধেয় ও আদর্শবান ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন।
জনাব এ.কে.এম আহ্সান প্রথম হাতে খড়ি নেন তাঁর পিতার প্রতিষ্ঠিত পটিয়া থানার অন্তর্গত উত্তর দেয়াং (ভেল্লা পাড়া) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। তিনি চতুর্থ শ্রেণীতে সরকারী বৃত্তি পেয়ে পরবর্তীতে চট্টগ্রামে শহরের তৎকালীন মিডল্ ইংলিশ স্কুলে (এম.ই.স্কুলে) ভর্তি হন। তিনি ষষ্ঠ শ্রেণীতে সরকারী বৃত্তি পেয়ে ১৯৩৫ সনে চট্টগ্রামে কলেজিয়েট স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন।
১৯৩৯ সনে মেট্রিকুলেশন পরীক্ষায় পুনরায় সরকারী বৃত্তি পেয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়ে চট্টগ্রামে কলেজে ভর্তি হন।
১৯৪১ সানে আই.এস.সি. পরীক্ষায় ও সরকারী বৃত্তি পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজী সাহিত্যে স্নতক সম্মান শ্রেণীতে ভর্তি হন
এবং ১৯৪৫ সনে উক্ত বিভাগ হতে তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে এম. এ ডিগ্রী লাভ করেন।
১৯৪৫ সনে হতে ১৯৪৮ সন পর্যন্ত তিনি কিছু সময়ের জন্য সরকারী কলেজে অধ্যাপনা এবং পাশাপাশি সাংবাদিকতায় নিয়োজিত ছিলেন ।
১৯৪৯ সনে তদানীন্তন সমগ্র পাকিস্তানে অনুষ্ঠিত সিএসএস পরীক্ষায় তিনি কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন এবং প্রথম ব্যাচের সিভিল সার্ভিস অব পাকিস্তান (সিএসপি) ক্যাডারে যোগদান করেন।
১৯৬৯ সনে তিনি তদানীন্তন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের খাদ্য, কৃষি ও পূর্ত বিভাগের সচিব (সেক্রেটারী) নিযুক্ত হন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সনে পাকিস্তান হতে বাংলাদেশ প্রত্যাবর্তন করেন এবং পরবর্তীতে প্রতিমন্ত্রীর মর্যাদায় পরিকল্পনা কমিশনের সম্মনিত সদয্য পদে যোগ দেন।
১৯৭৬ সনে তিনি বাংলাদেশ সরকারের মুখ্য সচিব (PRINCIPAL SECRETARY) হিসেবে নিয়োগ পান।
ব্যক্তিগত কারণে তিনি ১৯৭৮ সনে সরকারী চাকুরী হতে ইস্তফা দিয়ে পরবর্তী ইউরোপ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কৃষি ও পল্লী উন্নয়ন বিষয়ে কন্সালটেন্ট হিসেবে কাজ করেন।
অবসর জীবনে তিনি দীর্ঘদিন ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানী, বাংলাদেশ কৃষি ব্যাংক ও মিল্কভিটা কো – অপারেটিভ – এর চেয়ারম্যান ছিলেন।
জ্ঞন শিক্ষা বিস্তারের প্রতি তাঁর নিজ এলাকায় ১৯৬৬ সনে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
এলাকাবাসী বিদ্যালয়ের সাথে তাঁর বিদ্যানুরাগী পিতার নাম সংযুক্ত করেন। বর্তমানে এ বিদ্যালয় সৈয়দ আবদুন নূর (এস,এ,নূর) উচ্চ বিদ্যালয় নামে সুপরিচিত।
তাঁর প্রতিষ্ঠিত এ বিদ্যালয় অত্র অঞ্চলে শিক্ষার আলো বিস্তারে অগ্রণী ভূমিকা পালান করে যাচ্ছে।
স্কুলের উন্নয়ন, মেধাবী ছাত্রদের বৃত্তি ও অন্যান্য সামাজিক উন্নয়ন কাজে আর্থিক সহায়তা দানের জন্য তিনি তাঁর মাতা পিতার নামে একটি ট্রাষ্ট প্রতিষ্ঠা করেন।
১৯৯২ সালে তিনি দুরারোগ্য আলজাইমার রোগে আক্রান্ত হয়ে ২০০৪ সালের ৫ই মার্চ ঢাকায় ধানমন্ডিস্থ নিজ বাসভবনে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না -------------রাজিউন) তাঁর আত্মার শান্তির জন্য আল্লাহ্ তা‌‌‌‌‌‍‍‍লার দরবাের আমাদের বিশেষ দোয়া রইল।
আমিন.......আমির.......ছুম্মা আমিন।

11/10/2022
08/10/2022

richgbonggwd

আজ ঐতিহ্যবাহী এস.এ.নুর উচ্চ বিদ্যালয় এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মা...
15/08/2022

আজ ঐতিহ্যবাহী এস.এ.নুর উচ্চ বিদ্যালয় এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হলো। সম্মানিত শিক্ষকবৃন্দ, অতিথিবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীদের সাথে কিছু বিশেষ মুহুর্ত ক্যামেরাবন্দি।

পটিয়া উপজেলার স্বনামধন্য শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ আবদুন নূর (এস এ নূর) উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব...
25/07/2022

পটিয়া উপজেলার স্বনামধন্য শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ আবদুন নূর (এস এ নূর) উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ হারুনুর রশীদ মহোদয় ২০২২ সালে সরকারী ভাবে পটিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করায় পটিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহন করছেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান,অধ্যক্ষ,পটিয়া সরকারি কলেজ, পটিয়া পৌরসভা মেয়র,অধ্যক্ষ খলিলুর রহমান মহিলা কলেজ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার,পটিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।

এস এ নূর উচ্চ বিদ্যালয়, পটিয়া, চট্টগ্রাম সুযোগ প্রধান শিক্ষক, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক ও মডারেটর,গনিত বিষ...
22/05/2022

এস এ নূর উচ্চ বিদ্যালয়, পটিয়া, চট্টগ্রাম সুযোগ প্রধান শিক্ষক, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক ও মডারেটর,গনিত বিষয়ের মাস্টার ট্রেইনার,হাজার হাজার মানুষ গড়ার কারিগর,সর্বগুনের অধিকারী, জনাব মোঃ হারুনুর রশীদ মহোদয় আবারও পটিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করায় এস এ নূর উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিবারের ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভেচ্ছা অভিনন্দন। আমরা মহোদয়ের উত্তরোত্তর উন্নতি কামনা করি। মহান মালিকের দরবারে ফরিয়াদ। তিনি শারীরিক সুস্থ থাকেন।

এস এ নূর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হ...
10/03/2022

এস এ নূর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের একাংশ সংযুক্ত করা হয়েছে।

পটিয়া উপজেলায় অনুষ্ঠিতব্য বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয়ার উদ্দেশ্য এস এ নূর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দোয়া ...
03/01/2022

পটিয়া উপজেলায় অনুষ্ঠিতব্য বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয়ার উদ্দেশ্য এস এ নূর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করছি।

19/12/2021

বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা-২০২১ইং

এস এ নূর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা প...
16/12/2021

এস এ নূর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা প্রধান শিক্ষক জনাব মোঃ হারুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় সকল শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন

Address

Ziri
Patiya
4371

Alerts

Be the first to know and let us send you an email when S. A. NOOR HIGH SCHOOL ۞ এস,এ,নূর উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category