আব্দুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।

  • Home
  • Bangladesh
  • Patiya
  • আব্দুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।

আব্দুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষনীয়

🏆দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন!🏆দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচে...
18/06/2026

🏆দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন!🏆

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের মাঝে নৈতিকতার বীজ বপন করার লক্ষ্যে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়, পটিয়ায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো 'দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬'-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এবারের ফাইনাল বিতর্কের বিষয় ছিল অত্যন্ত সময়োপযোগী— "মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।" তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও যুক্তিনির্ভর এই ফাইনালে অসাধারণ তর্কজাল বিস্তার করে বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে বিতর্কের পক্ষ দল আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পটিয়া, চট্টগ্রাম।

🥇চ্যাম্পিয়ন দলের অদম্য বিতার্কিকরা হলেন:
১ম বক্তা: আরফিন রশিদ রাইসা
২য় বক্তা: সৈয়দা তাফান্নুম মোস্তফা
দলনেতা: জান্নাতুল মাওয়া আরিশা

🌟শ্রেষ্ঠ বিতার্কিক: অনবদ্য যুক্তি উপস্থাপন ও সুনিপুণ যুক্তিখণ্ডনের মাধ্যমে ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেছেন পক্ষ দলের দলনেতা জান্নাতুল মাওয়া আরিশা।

চ্যাম্পিয়ন দলের তুখোড় বিতার্কিকদের এবং বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ সিরাজুল ইসলাম মহোদয়কে জানাই উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা! 💐

অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিবৃন্দ:
প্রধান অতিথি: জনাব ফারহানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (UNO), পটিয়া, চট্টগ্রাম।

বিশেষ অতিথি: জনাব দীপন কান্তি দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত), পটিয়া।

সভাপতি: জনাব খুরশিদ আলম, সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পটিয়া।

সঞ্চালক: মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পটিয়া।

যুক্তির শাণিত ধারায় এবং শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আগামী দিনের দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিজয়ী ও বিজিত সকল বিতার্কিক এবং আয়োজক কমিটিকে জানাই আন্তরিক ধন্যবাদ।

আসুন, দুর্নীতিকে না বলি, দেশপ্রেমে জাগ্রত হই! 🇧🇩
#দুর্নীতিবিরোধী_বিতর্ক_২০২৬

12/06/2026
12/06/2026
আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-এর সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব কল্লোল কুমার বৈদ্য স্যারকে আজ ২১মে ২০২...
21/05/2026

আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-এর সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব কল্লোল কুমার বৈদ্য স্যারকে আজ ২১মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে অফিসিয়ালি বিদায় জানানো হয়। বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ সিরাজুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শ্রদ্ধেয় কল্লোল স্যারকে নিয়ে তাঁদের অনুভূতি তুলে ধরেন। কল্লোল স্যারও শিক্ষকদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখেন। প্রধান শিক্ষক মহোদয়ের সমাপনী বক্তব্যের শেষে বিদায়ী শিক্ষক জনাব কল্লোল কুমার বৈদ্য স্যারকে স্মারক মানপত্র, ফুল, সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এছাড়াও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম স্যারের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়।

◑◑ জনাব কল্লোল কুমার বৈদ্য স্যারের পরিচিতি ◑◑

জনাব কল্লোল কুমার বৈদ্য ১৯৬৭ সালের ১৫মে বোয়ালখালীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মানিক লাল বৈদ্য ও মাতার নাম চিত্রালেখা বৈদ্য।

☞ শিক্ষা জীবন : জনাব কল্লোল কুমার বৈদ্য ১৯৮২ সালে শাকপুরা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করেন। তিনি পটিয়া সরকারি কলেজ ও পরবর্তীতে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ হতে ১৯৮৪ সালে এইচএসসি পাশ করেন। তিনি ২১তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ হতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

☞ কর্মজীবন :
জনাব কল্লোল কুমার বৈদ্য ১৯৯৭ সালের ১৭ মার্চ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে তিনি আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মজীবন অতিবাহিত করেন। দীর্ঘ ২১ বছর কর্মজীবন অতিবাহিত করা আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বগ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ১৪ মে পিআরএল গ্রহণ করেন।

আমরা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।

সৌজন্যে :
আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
পটিয়া, চট্টগ্রাম।
২১মে ২০২৬ খ্রিস্টাব্দ

21/04/2026

SSC 2026 এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের জন্য কিছু দিকনির্দেশনা।

Sheet নিয়ে কিছু কথা:

শিট পূরণ করার সময় কলম ব্যবহারে সাবধান হতে হবে কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

শিটে যে অংশটুকু শিক্ষার্থীদের জন্য সেখানে শুধু লিখতে হবে বাকি অংশে কোন চিহ্ন বা কোন কিছু লেখা যাবে না ।

#রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ও প্রশ্নের সেট ইত্যাদি বিষয়গুলো সুন্দর ভাবে পূরণ করতে হবে কোন কাটাছেঁড়া করা যাবে না।

#সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃত্ত ভরাট করার সময়ে আগে রোল ও রেজিষ্ট্রেশন নম্বর এর খালিঘরে লিখে নিতে হবে বারবার দেখতে হবে কোন ভুল হয়েছে কিনা।

#পরীক্ষার পেপার জমা দেওয়ার আগে একবার দেখে নিতে হবে ।

#কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে কক্ষ এ দায়িত্বরত শিক্ষককে বলবে।

#উত্তর পত্র বা OMR এর কোন অংশে দাগ দেওয়া যাবেনা ।

শিট কোনভাবে ভাঁজ করা যাবেনা তাহলে মেশিনে সেটা কাজ করবেনা।

#সর্বোপরি কক্ষ এ দায়িত্বরত শিক্ষকের সাথে সৌহার্দপূর্ণ ব্যবহার করবে।


সবার জন্য শুভকামনা রইলো।

২০২৬ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষার আসন বিন্যাস।
21/04/2026

২০২৬ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষার আসন বিন্যাস।

আজ ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পূর্বাহ্নে জনাব মুহাম্মদ সিরাজুল ইসলাম মহোদয় প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন। স্...
17/04/2026

আজ ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পূর্বাহ্নে জনাব মুহাম্মদ সিরাজুল ইসলাম মহোদয় প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন। স্যারকে শিক্ষক পরিষদ, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

"কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬"এসএসসি পরীক্ষায় ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গত ০৪ এ...
06/04/2026

"কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬"

এসএসসি পরীক্ষায় ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গত ০৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার “কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬”-এর আয়োজন করে ঐতিহ্যবাহী আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ এনামুল হক এনাম মহোদয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কল্লোল কুমার বৈদ্য মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের শুরুতেই সম্মানিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পবিত্র ধর্মগ্রন্থসমূহ পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া আয়োজনে সূচনা বক্তব্য রাখেন আয়োজনের সভাপতি ও প্রধান শিক্ষক জনাব কল্লোল কুমার বৈদ্য।

বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক জনাব পুলক রঞ্জন চৌধুরী এবং সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়াও সংবর্ধিত তিনজন প্রাক্তন শিক্ষার্থী বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ নুরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব খোরশেদ আলম এবং পটিয়া থানার ওসি জনাব জিয়াউল হক জিয়া প্রমুখ।

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও প্রথম সরকারি হাই স্কুলটিতে ডাবল শিফট চালুর প্রয়োজনীয়তা এবং সম্ভবপর হলে কলেজিয়েট স্কুলের ন্যায় কলেজ শাখা চালুর উপযোগিতা ও অবকাঠামোগত সক্ষমতা তুলে ধরেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষা-সংক্রান্ত যেকোনো উদ্যোগে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। ডাবল শিফট চালুর ক্ষেত্রেও তিনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন বলে জানান।

“কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬”-এ মাননীয় প্রধান অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৯ জনসহ মোট ৪৮৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সবার জন্য স্মারক ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

Address

Chittagong
Patiya
4370

Website

Alerts

Be the first to know and let us send you an email when আব্দুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আব্দুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।:

Shortcuts

Share

Category