খরনা ইসলামিয়া মাদ্রাসা, পটিয়া, চট্টগ্রাম।

  • Home
  • Bangladesh
  • Patiya
  • খরনা ইসলামিয়া মাদ্রাসা, পটিয়া, চট্টগ্রাম।

খরনা ইসলামিয়া মাদ্রাসা, পটিয়া, চট্টগ্রাম। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from খরনা ইসলামিয়া মাদ্রাসা, পটিয়া, চট্টগ্রাম।, Education, Patiya.

আলহামদুলিল্লাহ!আজ আমাদের মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা সফলভাবে সমাপ্ত হচ্ছে। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছ...
27/07/2026

আলহামদুলিল্লাহ!

আজ আমাদের মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা সফলভাবে সমাপ্ত হচ্ছে। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি।

পরীক্ষা শেষে মাদ্রাসা আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে যথারীতি সকল বিভাগের পাঠদান পুনরায় শুরু হবে, ইনশাআল্লাহ।

সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীদের প্রতি অনুরোধ—ছুটির এই সময়টুকু যথাসম্ভব ফলপ্রসূভাবে কাজে লাগাবে, নিয়মিত কুরআন তিলাওয়াত, পড়াশোনা ও নৈতিক অনুশীলন অব্যাহত রাখবে।

আল্লাহ তাআলা সকলকে সুস্থতা ও নিরাপত্তার সঙ্গে পুনরায় মাদ্রাসায় উপস্থিত হওয়ার তাওফীক দান করুন। আমীন।

আলহামদুলিল্লাহ। আজ থেকে আমাদের প্রিয় মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।পরীক্ষা একজন শিক্ষার্থী...
21/07/2026

আলহামদুলিল্লাহ। আজ থেকে আমাদের প্রিয় মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

পরীক্ষা একজন শিক্ষার্থীর ভয় পাওয়ার বিষয় নয়; বরং এটি তার অর্জিত জ্ঞান, অধ্যবসায় ও প্রস্তুতির একটি মূল্যায়ন। সারা বছরের পাঠ কতটুকু আয়ত্ত হয়েছে, তা যাচাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো এই পরীক্ষা।

আমাদের সকল প্রিয় শিক্ষার্থীর প্রতি আন্তরিক আহ্বান—পরীক্ষার প্রতিটি মুহূর্তে সততা, নিয়মানুবর্তিতা ও আত্মবিশ্বাস বজায় রাখবে। ভালোভাবে প্রশ্ন পড়ে, সময়ের সঠিক ব্যবহার করে এবং কোনো প্রকার অসদুপায় অবলম্বন না করে নিজের সর্বোচ্চ চেষ্টা করবে। মনে রেখো, প্রকৃত সফলতা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মধ্যেই নিহিত।

মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের সকল শিক্ষার্থীকে সহীহ বুঝ, উত্তম স্মৃতিশক্তি এবং পরীক্ষায় সর্বোত্তম ফলাফল অর্জনের তাওফীক দান করেন। শিক্ষকদের পরিশ্রম, অভিভাবকদের প্রত্যাশা এবং শিক্ষার্থীদের প্রচেষ্টাকে তিনি যেন কবুল করে নেন।

রব্বানা যিদনা ইলমান, ওয়ারযুকনা ফাহমান।
আমীন।

আলহামদুলিল্লাহ! পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমাদের মাদ্রাসার ৬ জন মেধাবী ছাত্র নাজেরা বিভাগ সম্পন্ন করে আনু...
13/07/2026

আলহামদুলিল্লাহ! পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমাদের মাদ্রাসার ৬ জন মেধাবী ছাত্র নাজেরা বিভাগ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে হিফজুল কুরআনে পদার্পণ করেছে।

এটি শুধু তাদের জীবনের একটি নতুন অধ্যায় নয়; বরং তাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় উস্তাদগণ এবং আমাদের মাদ্রাসা পরিবারের জন্যও অত্যন্ত আনন্দ ও গর্বের একটি মুহূর্ত।

আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন এই ক্ষুদে কুরআনের শিক্ষার্থীদের হিফজের পথ সহজ করে দেন, তাদেরকে সম্পূর্ণ কুরআনের হাফেজ হওয়ার তাওফীক দান করেন এবং কুরআনের নূর দ্বারা তাদের জীবন আলোকিত করেন। পাশাপাশি তাদেরকে আমলকারী, আদর্শবান ও উম্মাহর জন্য কল্যাণকর মানুষ হিসেবে কবুল করে নিন। আমীন।

সকলের নিকট বিনীত দোয়ার আবেদন রইল, আল্লাহ তাআলা যেন আমাদের এই কুরআনের কাফেলাকে দিন দিন আরও সমৃদ্ধ ও বরকতময় করে দেন।

01/07/2026

শোকবার্তা
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমাদের মাদ্রাসার অত্যন্ত প্রিয় মুহিব্বীন জনাব বিপু চৌধুরী ও রণি চৌধুরী-এর শ্রদ্ধেয় আম্মাজান ইন্তেকাল করেছেন।

মরহুমার এ বিদায়ে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলার দরবারে আন্তরিক দোয়া, তিনি যেন মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন, কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করেন এবং সকল প্রশ্নোত্তর ও হিসাব-নিকাশ সহজ করে দেন।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এ কঠিন শোক ধৈর্য ও সবরের সঙ্গে বহন করার তাওফীক দান করুন। আমীন।

মরহুমার মাগফিরাত কামনায় আজ আমাদের মাদ্রাসার সম্মানিত আসাতিযায়ে কেরাম ও প্রিয় তালিবে ইলমদের সমন্বয়ে পবিত্র তাহলীল পাঠ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন এই তাহলীল ও দোয়া কবুল করে মরহুমার নাজাত ও মাগফিরাতের উসিলা বানিয়ে দেন। আমীন ইয়া রব্বাল আলামীন।

✍️ একটি জরুরি ঘোষণা।খরনা ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাদ্রাসার চলম...
06/06/2026

✍️ একটি জরুরি ঘোষণা।

খরনা ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাদ্রাসার চলমান ছুটি
আগামী ৭ জুন রবিবার পর্যন্ত বলবৎ থাকবে।

আগামী ৮ জুন সোমবার থেকে মাদ্রাসার যাবতীয়
শিক্ষা কার্যক্রম পুনরায় যথানিয়মে
শুরু হবে ইনশাআল্লাহ।

👉 বিশেষ সতর্কবার্তা 👈
মাদ্রাসা খোলার দিন সকল শিক্ষার্থীর উপস্থিতি বাধ্যতামূলক। অনুপস্থিতির জন্য উপযুক্ত কারণ
দর্শাতে না পারলে মাদ্রাসা কর্তৃপক্ষ শাস্তিমূলক
ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকিবে।

আদেশক্রমে
খরনা ইসলামিয়া মাদরাসা কর্তৃপক্ষ।

আলহামদুলিল্লাহ!আজ এসারের পূর্বে ছাত্র ও আসাতিযায়ে কেরামের উদ্দেশ্যে ইসলাহী বয়ান পেশ করছেন তাবলীগের মুরব্বি,মাওলানা ইলিয়া...
10/05/2026

আলহামদুলিল্লাহ!
আজ এসারের পূর্বে ছাত্র ও আসাতিযায়ে কেরামের উদ্দেশ্যে ইসলাহী বয়ান পেশ করছেন তাবলীগের মুরব্বি,
মাওলানা ইলিয়াস সাহেব দা.বা.।
আল্লাহ তাআলা সকলকে আমলের তাওফীক দান করুন। আমীন।

আলহামদু লিল্লাহ।প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের মাদ্রাসায় আজ সকাল থেকে মাসিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। উক্ত পরীক্ষায় ...
03/05/2026

আলহামদু লিল্লাহ।
প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের মাদ্রাসায় আজ সকাল থেকে মাসিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। উক্ত পরীক্ষায় জামাতে সিউম থেকে মুতাফাররিকা পর্যন্ত প্রায় ১৭০জন ছাত্র অংশ গ্রহণ করেছে।
ইলমের এই ময়দানে ছাত্রদের আন্তরিক চেষ্টা ও পরিশ্রম আল্লাহ তাআলা কবুল করুন ।

আলহামদু লিল্লাহআজ আমাদের মাদ্রাসার আঙিনা যেন এক জীবন্ত ইলমি ময়দানে পরিণত হয়েছে। চারদিকে প্রশান্ত অথচ গভীর মনোযোগময় পরিবে...
23/04/2026

আলহামদু লিল্লাহ
আজ আমাদের মাদ্রাসার আঙিনা যেন এক জীবন্ত ইলমি ময়দানে পরিণত হয়েছে। চারদিকে প্রশান্ত অথচ গভীর মনোযোগময় পরিবেশ—চলছে নাহু ও সরফের হৃদয়গ্রাহী মুনাজারা। মনে হচ্ছে, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং ইলমের সৌন্দর্য উপলব্ধি করার এক অনন্য আয়োজন।
একদিকে নাহুর তালিবে ইলমরা বাক্যের ই‘রাব, গঠন ও নিয়মের সূক্ষ্ম বিশ্লেষণ তুলে ধরে যুক্তির পর যুক্তি সাজাচ্ছে। এ বিভাগে জামাতে হাপ্তুম থেকে জামাতে সিউম পর্যন্ত প্রায় ১০০ জন ছাত্র অংশগ্রহণ করেছে।
অন্যদিকে সরফের ময়দানে অংশগ্রহণকারীরা শব্দের মূল, ধাতু ও তার রূপান্তরের নিখুঁত ব্যাখ্যা দিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রতিটি প্রশ্ন ও প্রতিটি জবাব যেন ইলমের ভাণ্ডার থেকে একেকটি মুক্তা তুলে আনার শামিল। এ বিভাগে জামাতে হাস্তুমের ৩০ জন ছাত্র অংশগ্রহণ করেছে।
এছাড়া জামাতে নুহুমের ৩৪ জন ছাত্র তাইসিরুল মুবতাদি কিতাব থেকে ছিগাহ, বহস, মাসদার, অর্থ, গরদান ইত্যাদি বিষয়ে প্রাণবন্ত বিতর্কে অংশগ্রহণ করেছে।
দুই বিষয়ে সর্বমোট ১৭৫ জন ছাত্র অংশগ্রহণ করেছে।
উস্তাদদের সুশৃঙ্খল উপস্থিতি এই মুনাজারাকে দিয়েছে আরও প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ রূপ। তাঁদের দিকনির্দেশনা, স্নেহময় দৃষ্টি ও মৃদু হাসিতে উৎসাহিত হয়ে শিক্ষার্থীরা নিজেদের সর্বোচ্চ যোগ্যতা প্রকাশের চেষ্টা করছে। কোথাও উত্তেজনা, কোথাও চিন্তার গভীরতা—সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অপূর্ব ইলমি পরিবেশ।
এমন মুনাজারা কেবল জ্ঞান বৃদ্ধির মাধ্যম নয়; বরং এটি শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস, উপস্থাপনা দক্ষতা এবং ইলমের প্রতি ভালোবাসা বহুগুণে বৃদ্ধি করে। সত্যিই, মাদ্রাসার এই সোনালী মুহূর্তগুলোই ভবিষ্যতের আলেম গড়ে তোলার পথে একেকটি উজ্জ্বল ধাপ।

গতকাল বুধবার বাদ যুহর জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দীন জিয়া সাহেব দামাত বারাকাতুহুম অত্র...
23/04/2026

গতকাল বুধবার বাদ যুহর জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দীন জিয়া সাহেব দামাত বারাকাতুহুম অত্র মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে এক হৃদয়গ্রাহী ও নসীহতপূর্ণ তরবিয়তী বয়ান পেশ করেন।
বয়ানে তিনি ছাত্রদের উস্তাদদের শাসনকে রহমত মনে করতে, আমলের প্রতি যত্নবান হতে, উত্তম আখলাক-চরিত্র গঠন করতে এবং সময়ের সঠিক ব্যবহার করতে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন, যা ছাত্রদের অন্তরে গভীর প্রভাব ফেলেছে।
বয়ান শেষে তিনি সম্মানিত উস্তাদগণের সাথে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন এবং দীর্ঘ সময় ধরে বিভিন্ন ইলমী বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
আল্লাহ তাআলা হযরতের ইলম, আমল ও খিদমতে বরকত দান করুন এবং তাঁর নসীহতসমূহ আমাদের সকলের জন্য নাফে‘ বানিয়ে দিন। আমীন।

আলহামদুলিল্লাহ! অন্যান্য বছরের তুলনায় এ বছর আমাদের মাদ্রাসায় নতুন ছাত্র ভর্তির সংখ্যা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এটি আম...
13/04/2026

আলহামদুলিল্লাহ! অন্যান্য বছরের তুলনায় এ বছর আমাদের মাদ্রাসায় নতুন ছাত্র ভর্তির সংখ্যা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এটি আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি একটি বড় দায়িত্বও বটে।

বর্তমানে এত সংখ্যক ছাত্রের সুষ্ঠু পাঠদানের জন্য জরুরি ভিত্তিতে কিছু পড়ার টেবিল (বেঞ্চ) এবং কিতাবের প্রয়োজন দেখা দিয়েছে।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি নিজের মা-বাবা বা প্রিয়জনদের ইসালে সাওয়াব কিংবা সদকায়ে জারিয়ার নিয়তে এই খেদমতে শরিক হতে চান, তবে অনুগ্রহ করে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ রইল।
📞 মোবাইল: ০১৮১৫৬০৪২৭২
📞 মোবাইল: ০১৮১০৬৪৬৭৩৭

আপনাদের সামান্য সহযোগিতাও হতে পারে একজন শিক্ষার্থীর দ্বীনি শিক্ষার পথকে সহজ করার মাধ্যম। আল্লাহ তায়ালা সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।

Address

Patiya
4370

Telephone

+8801815604272

Website

Alerts

Be the first to know and let us send you an email when খরনা ইসলামিয়া মাদ্রাসা, পটিয়া, চট্টগ্রাম। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category