শিকলবাহা প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।

  • Home
  • Bangladesh
  • Patiya
  • শিকলবাহা প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।

শিকলবাহা প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। আপনাকে স্বাগতম। অত্র বিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য জানতে পেইজটি Like দিয়ে সঙ্গে থাকুন।

২০২৭ সালের এসএসসি/সমমান পরীক্ষার রুটিনঃ
24/08/2026

২০২৭ সালের এসএসসি/সমমান পরীক্ষার রুটিনঃ

শোক সংবাদ
20/08/2026

শোক সংবাদ

অভিনন্দন 🥰
10/08/2026

অভিনন্দন 🥰

আসসালামু আলাইকুম অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ০৫ আগস্ট ‘গণ অভ্যুত্থান দিবস’ উপলক্ষে কর্ণফুলী উপজেলা প্রশাসন কর...
08/08/2026

আসসালামু আলাইকুম
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ০৫ আগস্ট ‘গণ অভ্যুত্থান দিবস’ উপলক্ষে কর্ণফুলী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ফাহমিদা সুলতানা আরজু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করেছে। 🎨🏆

তার এই চমৎকার সাফল্যে শিকলবাহা প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় পরিবার অত্যন্ত গর্বিত ও আনন্দিত।

আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং চারুকলার এই প্রতিভার আরও উত্তরোত্তর সাফল্য কামনা করি। এগিয়ে যাও আরজু, তোমার সুপ্রিয় সৃষ্টি দিয়ে স্কুল ও দেশের মুখ এভাবেই উজ্জ্বল করতে থাকো! ❤️✨

28/07/2026

প্রিয় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ
আসসালামু আলাইকুম
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল (বুধবার, ২৯ জুলাই ২০২৬) পবিত্র 'আষাঢ়ী পূর্ণিমা' এবং 'গুরু পূর্ণিমা' উপলক্ষে বিদ্যালয়ের সকল শ্রেণি কার্যক্রম ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) থেকে বিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি নিয়মিত সময়সূচি অনুযায়ী পুনরায় পরিচালিত হবে।

ধন্যবাদ

আমরা গভীর ভাবে শোকাহতনা ফেরার দেশে পাড়ি দিলেন অত্র জনপদের পরিচিত মুখ বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ,জনাব আবদুস ছাত্তার র...
21/07/2026

আমরা গভীর ভাবে শোকাহত
না ফেরার দেশে পাড়ি দিলেন অত্র জনপদের পরিচিত মুখ বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ,জনাব আবদুস ছাত্তার রনি
তিনি মহান আল্লাহ পাকের ডাকে সাড়া
দিয়ে পরপারে গমন করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন, আল্লাহপাক মরহুমকে বেহেশতের উচ্চ মকাম দান করুন, আমিন।
মরহুমের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি,
মহান আল্লাহ পরিবারবর্গেকে ধৈর্য ধারণ করার
তৌফিক দান করুক।

18/07/2026

আমাদের মেয়েরা আমাদের গর্ব: তাদের নিরাপদ ভবিষ্যৎ গঠনে অভিভাবকের দায়িত্ব
সম্মানিত অভিভাবকবৃন্দ ও শিক্ষানুরাগী সুধী,
আসসালামু আলাইকুম।

একটি মেয়ে শুধু একটি পরিবার নয়, বরং একটি পুরো সমাজকে আলোকিত করতে পারে। আমাদের বিদ্যালয়ের প্রতিটি ছাত্রীকে আদর্শ, যোগ্য এবং সুরক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান যুগের চ্যালেঞ্জগুলো মাথায় রেখে আসুন আমরা নিজেদের নিচের প্রশ্নগুলো করি এবং সচেতন হই:

★নিয়মিত স্কুল ও যোগাযোগ: আপনার মেয়ে কি প্রতিদিন যথাসময়ে বিদ্যালয়ে যাচ্ছে? আপনি কি স্কুলের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন?

★যাতায়াত ও সঙ্গ: আপনার মেয়ে স্কুল ছুটির পর সরাসরি বাড়ি ফিরছে কি না, সে কার সাথে মিশছে বা কার সাথে বন্ধুত্ব করছে—তার খোঁজ রাখছেন তো?

★শিক্ষকের কাছ থেকে খোঁজ নেওয়া: সন্তানের অগোচরে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে শ্রেণি শিক্ষক বা বিষয় শিক্ষকের কাছ থেকে তার নিয়মিত রিপোর্ট (উপস্থিতি, বাড়ির কাজ এবং পরীক্ষার ফলাফল) সংগ্রহ করছেন কি?

★স্মার্টফোন ও প্রযুক্তির আসক্তি: আপনার মেয়ের হাতে কি অপ্রয়োজনে দামি স্মার্টফোন বা স্মার্টওয়াচ তুলে দিয়েছেন? সে কি ফেসবুক, টিকটক বা অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে? গভীর রাতে আপনার অগোচরে সে মোবাইল ব্যবহার করছে না তো?

★অতিরিক্ত অর্থ ও আদর: মেয়েকে অতিরিক্ত আদর দিয়ে তার হাতে প্রয়োজনের বেশি টাকা-পয়সা দিচ্ছেন না তো? মনে রাখবেন, অতিরিক্ত অর্থ এই বয়সে তাদের ভুল পথে পরিচালিত করতে পারে।

★ধর্মীয় ও নৈতিক শিক্ষা: আপনার মেয়েকে কি ঘরে ধর্মীয় অনুশাসন, শালীনতা এবং নৈতিক শিক্ষায় উৎসাহিত করছেন? তার সাথে কি নিয়মিত পারিবারিক আলোচনা বা কাউন্সিলিং করেন?

★শিক্ষকের শাসন ও দৃষ্টিভঙ্গি: বিদ্যালয়ে শিক্ষকরা মেয়ের কোনো ভুল ত্রুটির জন্য শাসন বা সংশোধন করলে আপনি কি তা নেতিবাচকভাবে দেখছেন? মনে রাখবেন, সন্তানের সকল দায়িত্ব শুধু শিক্ষকের নয়—কিছু দায়িত্ব শিক্ষকের আর সিংহভাগ দায়িত্ব আপনার।

আমাদের করণীয়:
১. বয়ঃসন্ধিকালীন এই সময়ে মেয়েদের প্রতি অতিরিক্ত বকাবকি বা কঠোর শাসন নয়, বরং মায়ের মতো বা বন্ধুর মতো তার মানসিক অবস্থা, চাওয়া ও অনুভূতি বোঝার চেষ্টা করুন।
২. তাকে সামাজিক, মানবিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে নিয়মিত অনুপ্রাণিত করুন।
৩. অপ্রয়োজনে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর ব্যবহার থেকে তাকে দূরে রাখুন।

"আপনার সন্তান সম্পর্কে সজাগ হোন, তাকে নিরাপদে রাখুন।"

আসসালামু আলাইকুম।  উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার জন্য  আগামী  ১৬ জুলাই ' ২০২৬ খ্রি. পর্যন্ত  চলমান  অর্ধ বার্ষিক ও প...
12/07/2026

আসসালামু আলাইকুম।
উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার জন্য আগামী ১৬ জুলাই ' ২০২৬ খ্রি. পর্যন্ত চলমান অর্ধ বার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে।
১৯ জুলাই হতে সংশোধিত রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বি.দ্র : সকালের পরীক্ষা ০৯-১২ টা ও বিকেলের পরীক্ষা ১২.৩০-৩.৩০ টায় হবে।

11/07/2026

আসসালামু আলাইকুম
আগামীকাল(রবিবার) হতে রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

07/07/2026

★★বিজ্ঞপ্তি★★

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অতিবৃষ্টি/ সৃষ্ট প্রাকৃতিক দূর্যোগের উন্নতি না হওয়ার কারণে আগামী ০৮/০৭/২৬ এবং ০৯/০৭/২৬ ইং তারিখের অর্ধ বার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষা পরিবর্তিত তারিখ ও সময় যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

আগামী ১২/০৭/২৬ ইং রোজ রবিবার হতে বাকি সকল পরীক্ষা পূর্বঘোষিত মূল রুটিন অনুযায়ী যথানিয়মে অনুষ্ঠিত হবে।

Address

প্রফেসর মহিউদ্দিন চৌধুরী সড়ক
Patiya
4371

Opening Hours

Monday 08:30 - 13:29
Tuesday 08:30 - 13:30
Wednesday 08:30 - 13:30
Thursday 08:30 - 13:30
Sunday 08:30 - 13:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিকলবাহা প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category