Confidence Patiya

Confidence Patiya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Confidence Patiya, Education, College Gate Patiya, Patia.

19/12/2025

ঐতিহ্যবাহী শাহ আমিরুজ্জামা (রাঃ) স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা খুবই সুন্দর এবং সফল হয়েছে!

 #শাহ_আমিরুজ্জামান_রহঃ_স্মৃতি_বৃত্তি_পরীক্ষা আগামীকাল, রোজ শুক্রবার সকাল ১০ টা হইতে ১২:৩০ টা পর্যন্ত খলিলুর রহমান বালিকা...
18/12/2025

#শাহ_আমিরুজ্জামান_রহঃ_স্মৃতি_বৃত্তি_পরীক্ষা

আগামীকাল, রোজ শুক্রবার সকাল ১০ টা হইতে ১২:৩০ টা পর্যন্ত খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃত্তি আয়োজক কমিটির পক্ষথেকে, পরীক্ষার্থীদেরকে যথাসময়ে খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন।

বার্তা প্রেরক -

পরীক্ষা নিয়ন্ত্রক
#শাহ্_আমিরুজ্জমান_রহঃ_স্মৃতি
#স্বর্ণপদক_মেধাবৃতি_পরীক্ষা_২৫ইং

 #নিয়োগ_বিজ্ঞপ্তি✅ বাংলাদেশ ব্যাংক ২০২৫পদের সংখ্যা: ১,০১৭ জনআবেদনের শেষ তারিখ: ১০.১১.২০২৫✅ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫...
11/10/2025

#নিয়োগ_বিজ্ঞপ্তি

✅ বাংলাদেশ ব্যাংক ২০২৫
পদের সংখ্যা: ১,০১৭ জন
আবেদনের শেষ তারিখ: ১০.১১.২০২৫

✅ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫
পদের সংখ্যা: ৪৭০ জন
আবেদনের শেষ তারিখ: ১২.১০.২০২৫

✅ প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫
পদের সংখ্যা: ১১২২ জন
আবেদনের শেষ তারিখ: ২০.১০.২০২৫

✅বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ২০২৫
পদের সংখ্যা: ৩২+৪৯ জন
আবেদনের শেষ তারিখ: ৩০.১০.২০২৫

নিয়োগ পরিক্ষা সহ সকলপ্রকার প্রতিযোগীতামূলক পরীক্ষা'র সহজ সমাধান এবং সুনিপুণ পরামর্শের জন্য #কনফিডেন্স_কোচিং_পটিয়া। 💞💞

 #আমার_বেতন_কবে_বাড়বে?বাস্তবতা হলো — শুধু খাটুনি বা রাত ১০টা পর্যন্ত অফিসে বসে থাকা, রাত জেগে টার্গেট পূরণ কিংবা বসকে খ...
03/09/2025

#আমার_বেতন_কবে_বাড়বে?

বাস্তবতা হলো — শুধু খাটুনি বা রাত ১০টা পর্যন্ত অফিসে বসে থাকা, রাত জেগে টার্গেট পূরণ কিংবা বসকে খুশি রাখলেই বেতন বাড়ানোর নিশ্চয়তা দেয় না। বেতন বৃদ্ধির আসল গোপন সূত্রগুলো এইচআর ম্যানেজাররা মুখে বলেন না—কিন্তু ভেতরের খেলা হলো অন্যরকম যে খেলা সবাই খেলতে পারেনা। আমার দীর্ঘ ২০ বছরের মাল্টিন্যাশনাল, গ্লোবাল ও ন্যাশনাল কোম্পানির কর্পোরেট জবের অভিজ্ঞতা থেকে তুলে ধরার চেষ্টা করছি।

🔴 ১। ভ্যালু তৈরি করুন, শুধু উপস্থিতি নয়ঃ
আপনি কত ঘন্টা অফিসে কাটালেন সেটা নয়, বরং কোম্পানির জন্য কতটুকু ভ্যালু অ্যাড করলেন—এই হিসাবেই বস ও HR আপনাকে দেখেন। কাজের মান, সলিউশন আনা আর ব্যবসার গ্রোথে অবদানই আসল গেম-চেঞ্জার।

🔴 ২। নীরবতা ভাঙুন, নিজেই কথা বলুনঃ
অনেকেই মনে করেন কঠোর পরিশ্রম করলেই বেতন বাড়বে। এটা ভুল। আপনার স্কিল, অর্জন, কোম্পানির সাফল্যে অবদান—এসব প্রফেশনালি তুলে ধরতে হবে। “Salary Negotiation”-এ নিজেই উদ্যোগী হোন।

🔴 ৩। অতিরিক্ত দায়িত্ব ≠ অতিরিক্ত বেতনঃ
অতিরিক্ত দায়িত্ব পাওয়া মানেই যে বেতন বাড়বে—এটা বাস্তব নয়। নতুন দায়িত্ব আসলেই সঙ্গে সঙ্গে Compensation Discussion শুরু করুন, নাহলে সেটা আপনার ডিফল্ট পারফরম্যান্স হিসেবেই থেকে যাবে।

🔴 ৪। আপনার অপশনই আসল শক্তিঃ
বেতন বৃদ্ধির সবচেয়ে বড় অস্ত্র হলো অন্য কোথাও থেকে পাওয়া ভালো অফার।যদি আপনার দক্ষতা বাজারে চাহিদাসম্পন্ন হয়, তাহলে প্রতিষ্ঠান আপনাকে ধরে রাখতে Counter Offer দিতেই বাধ্য হবে।

🔴 ৫। স্মার্ট রিলেশনশিপ গড়ুনঃ
বাংলাদেশি কর্পোরেট কালচারে অফিস পলিটিক্স এড়ানো কঠিন। তাই প্রফেশনালিজম বজায় রেখে বস ও ডিসিশন-মেকারদের সাথে স্মার্ট রিলেশনশিপ তৈরি করুন। এটা ক্যারিয়ার গ্রোথে সরাসরি প্রভাব ফেলে।

🔴৬। টাইমিং ইজ কিঃ
বেতন বাড়ানোর কথা বলারও সঠিক সময় আছে।কোম্পানি যখন ভালো করছে বা আপনি বড় কোনো প্রজেক্ট সফল করেছেন—তখনই হলো পারফেক্ট টাইম।

বাংলাদেশের কর্পোরেট জবে বেতন শুধু কাজের বিনিময়ে নয়, বরং নির্ভর করে—

★ আপনার ভ্যালু
★ আপনার ভিজিবিলিটি
★ আর আপনার স্কিলসেট

এই ৩টি আয়ত্ত করতে পারলে—কোনো HR বা বস আপনাকে আটকাতে পারবে না! মনে রাখবেন, “খাটুনি নয়, স্মার্ট ভ্যালু ক্রিয়েশন-ই বেতন বাড়ানোর আসল সূত্র।”

 #অভিনন্দন_তাজনীন_মেজাবীনচট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অর্জনের ক...
13/07/2025

#অভিনন্দন_তাজনীন_মেজাবীন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শিক্ষার্থী তাজনীন মেহেজাবীন চৌধুরী। এবার ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হাজার ২৩৭ নম্বর পেয়ে তিনি বোর্ডে সবার শীর্ষে অবস্থান করেছেন।

মেহেজাবীন আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার বাড়ি উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে।

 #সত্যিই_অনুকরণীয়দুই হাত না থাকলেও,  #রায়হান ছিলেন অদম্য এক মেধাবী তরুণ! মুখ দিয়ে লিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্না...
15/05/2025

#সত্যিই_অনুকরণীয়

দুই হাত না থাকলেও, #রায়হান ছিলেন অদম্য এক মেধাবী তরুণ! মুখ দিয়ে লিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকউত্তর কমপ্লিট করেছেন এই তরুণ! যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল! গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ৫'ম সমাবর্তনে সে গাউন পড়ে ছবি তুলেছেন। যাদের হাত আছে তাদের জন্য এটা অনেক বড় অনুপেরণা হতে পারে।

 #অভিনন্দন_অভিনন্দন ঢাকা বিশ্ববিদ‍্যালয়'র জাপানিস স্টাডি'স বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন,  #সাবরিনা_জহির_মুনাসে, আ...
28/02/2025

#অভিনন্দন_অভিনন্দন

ঢাকা বিশ্ববিদ‍্যালয়'র জাপানিস স্টাডি'স বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন, #সাবরিনা_জহির_মুনা

সে, আব্দুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ‍্যালয় ও পটিয়া সরকারি কলেজ'র কৃতি শিক্ষার্থী ছিলেন।

তার এমন সাফল্যে, ঐতিহ্যবাহী কনফিডেন্স কোচিং,পটিয়া এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

 #গ্রামীণ_ব্যাংক_ক্যারিয়ারবর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে এগিয়ে থাকা গ্রামীণ ব্যাংক সম্প্রতি যে নিয়োগ বিজ্ঞপ্তি দ...
30/11/2024

#গ্রামীণ_ব্যাংক_ক্যারিয়ার

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে এগিয়ে থাকা গ্রামীণ ব্যাংক সম্প্রতি যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সে বিষয়ে কিছুটা ধারণা নিম্নরূপ -

#পরীক্ষা_পদ্ধতি
এখানে শিক্ষানবিশ অফিসার পদে গতবার ১০০ মার্কের এমসিকিউ এবং রিটেন পরীক্ষা হয়েছিলো, ৮০ টি এমসিকিউ ৬০ মার্ক আর ৪০ মার্কের রিটেন, সময় দেড় ঘন্টা।

#জয়েনিং_ও_সুযোগ_সুবিধা
একজন শিক্ষানবিশ অফিসারের শিক্ষানবিশ কাল তিনটি ধাপে সম্পর্ন হয়। প্রথম ধাপে জয়েন করার পর হেড অফিসে তিনদিন ট্রেনিং নেওয়ার পর হাতে কলেমে কাজ শেখার জন্য যেকোনো শাখায় পোস্টিং দেওয়া হয়। পোস্টিং প্রাপ্ত শাখায় আপনি শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) হিসাবে কি কি কাজ শিখতে হবে তা দেখবেন করবেন শিখবেন। যার জন্য দুই মাস প্লাস মাইনাস সময় পাবেন। এই সময়ে আপনাকে ১৩,০০০ টাকা, প্রতি কর্মদিবসের জন্য ২০০ টাকা লান্স ভাতা ও টিএ বিল পাবেন। এরপর আবার হেড অফিসে ছয় দিন ট্রেনিং এর পর আপনাকে ম্যানেজার হিসাবে স্থায়ী শাখায় পোস্টিং দেওয়া হবে। এই পর্যায়ে আপনি ১৫,০০০ টাকা, প্রতি কর্মদিবসের জন্য ২০০ লান্স, যাতয়াত ভাতা, মোবাইল বিল পাবেন। এভাবে একবছর চাকরি করার পর চুড়ান্ত ট্রেনিং ও স্কেল পরীক্ষা সম্পন্ন করার পর নবম গ্রেডে এরাউন্ড ৪০,০০০ টাকা বেতন পাবেন। দুই ঈদ সহ বছরে ৫টি বোনাস পাবেন।
এছাড়াও গভমেন্ট পে স্কেল দিলে সেটাও প্রযোজ্য হবে।

#কাজের_ধরণ
আপনাকে ফিল্ড ও অফিস দুই জায়গায় কাজ করতে হবে। পুরো শাখা পরিচালনা করার দায়িত্ব আপনার।যথেষ্ট সন্মান পাবেন। টাকাও পাবেন। সকাল সাতটা সাড়ে সাতটা থেকে অফিস শুরু হয় আর শেষ হয় প্রায় সাড়ে ছয়টা বা রাত্রিবেলা বা আপনি আপনার সহকর্মীরা যখন শেষ করতে পারবেন।

#প্রমোশন
প্রমোশন নিয়ম অনুযায়ী ক্রমান্বয়ে পাবেন যেমন স্কেল পাওয়ার পর সিনিয়র অফিসার, তারপর প্রিন্সিপাল অফিসার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, এভাবে আর দায়িত্ব হিসাবে ম্যানেজার, প্রোগ্রাম অফিসার, অডিট অফিসার, এরিয়া ম্যানেজার, যোনাল ম্যানেজার ইত্যাদি।

  যদি তুমি SSC পরীক্ষার্থী হও, তাহলে শিক্ষা জীবনের সর্বোত্তম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো তুমি। সামনে সফলতা হাতছানি দিয়ে ডাকছে...
09/11/2024




যদি তুমি SSC পরীক্ষার্থী হও, তাহলে শিক্ষা জীবনের সর্বোত্তম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো তুমি। সামনে সফলতা হাতছানি দিয়ে ডাকছে। তুমি সফল হবেই!

শুধু স্বপ্ন, জেদ, কঠোর শ্রমের সাথে প্রয়োজন সুপরিকল্পিত প্রস্তুতি। তাই তোমাদের জন্য শুরু করেছে

যার ওরিয়েন্টেশন ক্লাস আজ সকাল ৮.৩০ মিনিটে কনফিডেন্স মিলনায়তনে শুরু হয়, এবং ক্লাস নিয়েছেন দক্ষিণ চট্টগ্রামের হিসাববিজ্ঞানের জনপ্রিয় শিক্ষক ও মোটিভেশনাল বক্তা জনাব আবদুর রাজ্জাক স্যার।
পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহ স্বরূপ প্রতিযেগিতামূলক কুইজ পরীক্ষার আয়োজন করা হয় ও কুইজ পরীক্ষায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।

তাই আর দেরি কেন? দ্রুত নিশ্চিত করো আমাদের সাথে স্বপ্ন পূরণের পথচলা।

তোমার যদি স্বপ্ন থাকে
হেঁটে যাবে তোমার স্বপ্নের সাথে।।

 টেস্ট পরীক্ষা কেমন গিয়েছে তোমাদের? এরপরের পরীক্ষাটাই কিন্তু SSC! মনে আছে তো?SSC পরীক্ষার আর বেশিদিন বাকি নেই। প্রস্তুতি...
08/11/2024



টেস্ট পরীক্ষা কেমন গিয়েছে তোমাদের? এরপরের পরীক্ষাটাই কিন্তু SSC! মনে আছে তো?

SSC পরীক্ষার আর বেশিদিন বাকি নেই। প্রস্তুতি যেমনই হোক - এই অল্প সময়টা কাজে লাগিয়ে যাতে এসএসসিতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো এজন্য তোমাদের শেষ সময়ের প্রস্তুতি গুছিয়ে দিতে আমরা নিয়ে এসেছি 'SSC Special Batch 2025 by Confidence Coaching'

এসএসসির জন্য যা দরকার সবকিছুই খুঁটিনাটিসহ পড়িয়ে দেওয়া হবে এই কোর্সে!💯

তো আর দেরি কিসের? চলে এসো আমাদের শিক্ষার ভবনে, নতুন আঙ্গিকে, নতুন কিছু শিখার প্রত্যয়ে।

কোর্স ডিটেইলস নিচে দেওয়া হলো।

 #আমরা_শুধু_পড়াই_না_আমরা_ভাল_ক্যারিয়ার_গড়িমা-বাবা'র পরে প্রতিটি ছেলে-মেয়ে'র সফল ক্যারিয়ার এর পেছনে মূল কারিগর হল, তার শি...
07/11/2024

#আমরা_শুধু_পড়াই_না_আমরা_ভাল_ক্যারিয়ার_গড়ি

মা-বাবা'র পরে প্রতিটি ছেলে-মেয়ে'র সফল ক্যারিয়ার এর পেছনে মূল কারিগর হল, তার শিক্ষক এবং একটি ভাল #কোচিং।

#শাম্মী_আক্তার_এর_সফল_ক্যারিয়ার
মায়ের গহনা বিক্রির টাকা দিয়ে কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন শাম্মী আক্তার। এরপর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হোন তিনি।
নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে শেষ করেন বিশ্ববিদ্যালয় জীবন। এবার শাম্মী আক্তার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

ঐতিহ্যবাহী কনফিডেন্স কোচিং,পটিয়া এর পক্ষ থেকে,
অনেক অনেক অভিনন্দন #প্রিয়_শাম্মী_আক্তার।

সূত্র : ঢাকা পোষ্ট

Address

College Gate Patiya
Patia
4370

Website

Alerts

Be the first to know and let us send you an email when Confidence Patiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category