29/01/2025
★★★প্রশ্নঃ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের কয়টি ধাপ হবে?
উত্তরঃ ৩ টি ধাপে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হবে। ( প্রাথমিক বিদ্যালয়ের ন্যায়)
★★★ প্রশ্নঃ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের গেজেট কবে হবে?
উত্তরঃ ৩১ শে মার্চ/২০২৫ ইং তারিখের মধ্যেই নীতিমালা চূড়ান্ত হবে।
★★★জাতীয়করণের বেতন কবে থেকে কার্যকর হবে?
উত্তরঃ ২৫ শে জুন/২০২৫ ইং হতে কার্যকর হবে।
★★★প্রশ্নঃ যে সকল প্রতিষ্ঠান ২য় বা ৩য় ধাপে জাতীয়করণ হবে তারা বেতন কখন থেকে পাবে?
উত্তরঃ ১ম/২য়/৩য় ধাপ সকল প্রতিষ্ঠান বেতন পাবে ২৫ শে জুন/২০২৫ইং থেকে। যে সকল প্রতিষ্ঠান শর্ত পূরন করতে দেরি হবে তারা ও একই তারিখ থেকে বকেয়া বেতন পাবেন। (যেমনটা- প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১ম/২য়/৩য় ধাপে ২০১৩ সাল থেকে শুরু করে শর্ত পূরন করতে দেরি হওয়ায় ২০১৮ সাল পর্যন্ত সময় লেগেছিল। কিন্তু তারা এই ৫ বছরের বকেয়া বতন একসাথে পেয়েছিলো)
★★★ প্রশ্নঃ ১ম ধাপে কতটি মাদ্রাসা জাতীয়করণ হবে?
উত্তরঃ যে সকল মাদ্রাসার নিম্নক্ত শর্ত পূরন থাকবে তারা ১ম ধাপে জাতীয়করণ হবে -
★প্রথম স্বীকৃতি +
★রেজিষ্ট্রেশন +
★ কোড +
★আপডেট নবায়ন +
★রেজাল্ট (যখন সমাপনী পরীক্ষা ছিলো সেই সময়ের ৩ বছরের রেজাল্ট) +
★ প্রতিষ্ঠানের অবকাঠামো+
★জমির দলিল, খাজনা,খারিজ +
★ কাম্য শিক্ষার্থী +
★ নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ আছে।
সেই সকল প্রতিষ্ঠান + ১৫১৯ টি প্রতিষ্ঠান সহো ১ম ধাপে জাতীয়করণ হবে। ১ম ধাপে সংখ্যা নিদিষ্ট নয়, যতগুলো প্রতিষ্ঠান এসব শর্ত পূরন করতে পারবে সে সকল প্রতিষ্ঠান একযোগে জাতীয়করণ হবে।
★★★প্রশ্নঃ ২য় ধাপে কোন প্রতিষ্ঠান গুলো বেতন পাবে?
উত্তরঃধাপে ধাপে সবাই বেতন পাবে শর্ত পূরন সাপেক্ষে। মাদ্রাসা গুলো বিভিন্ন সমস্যায় বিভিন্ন স্থরে আছে।
অনেক মাদ্রাসার প্রথম স্বীকৃতি আছে+ রেজিষ্ট্রেশন আছে + শিক্ষার্থী আছে + অবকাঠামো আছে+শিক্ষক নীতিমালা অনুযায়ী আছে
কিন্তু ---> কোড নেই।
কোড না থাকার কারণে নবায়ন করতে পারে নি।
ঐ সকল প্রতিষ্ঠান জুনের পর থেকে কোডের জন্য আবেদন করতে পারবে। শর্ত পূরন সাপেক্ষে তারা ৩/৪ মাসের মধ্যেই কোড পাবে। কোড পেলে শর্ত পূরন সাপেক্ষে তারা নবায়ন আপডেট করতে পারবে। তারপর তারা জাতীয়করণের জন্য আবেদন করতে পারবে। এরাই হলো ২য় ধাপের প্রতিষ্ঠান।
এসব করতে হয় তো ১ বছর চলে যাবে, তবে ভয়ের কারণ নেই। কারণ, তারাও ২৫ শে জুন /২০২৫ সাল থেকে সকল বেতনের বকেয়া পাবেন।
★★★ প্রশ্নঃ ৩য় ধাপে কোন প্রতিষ্ঠান গুলো জাতীয়করণ হবে?
উত্তরঃ কিছু প্রতিষ্ঠান শুরু ততকালীন হয়েছিলো ৯০ দশকের পরে বা ২০০০ সালের পরে। তারা সমাপনী পরীক্ষা দিয়েছিলো+ প্রতিষ্ঠানের নামে জমি ও দলীল করে দিয়েছিলো কিন্তু ২০০৮ সালের নিষেধাজ্ঞার কারণে প্রতিষ্ঠান গুলো মাদ্রাসা বোর্ডের স্বীকৃতি পায় নি। তাই তারা কোড + নবায়ন ও পায়নি। এমন প্রতিষ্ঠান গুলো শর্ত পূরন সাপেক্ষে ৩য় ধাপে জাতীয়করণ হবে। এতে হয়তো ১/২/৩ বছর সময় লাগবে শর্ত পূরন করতে। তবে ভয়ের কারণ নেই। কারণ, তারাও ২৫ শে জুন /২০২৫ সাল থেকে সকল বেতনের বকেয়া পাবেন।
ধন্যবাদ্যান্তে-
মোঃ আব্দুল মুকাররীম
প্রধান শিক্ষক
উজান বোচাগাড়ী কে.এইচ. স্ব.ইব. মাদ্রাসা।