27/05/2026
দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
পরিবারের সাথে সুন্দর, আনন্দময় ও নিরাপদে কাটুক সবার ঈদ।
ঈদ মোবারক 🤍✨🌙
21/05/2026
আজ রামিসা, কাল হয়তো আরেকটি নিষ্পাপ প্রাণ!
এভাবে একের পর এক হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।
আমরা রামিসা হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার চাই। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার এভাবে সন্তান হারানোর বেদনা না পায়।
নীরব থাকা মানে অন্যায়ের প্রশ্রয় দেওয়া।
আসুন, সবাই একসাথে বলি—
“রামিসা হত্যার বিচার চাই!”
#বিচারচাই
20/04/2026
স্বপ্ন জয়ের লক্ষ্যে আরও এক ধাপ সামনে!
২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের সকল পরীক্ষার্থীদের জন্য দুআ ও ভালোবাসা রইল। আল্লাহ তোমাদের প্রতি সহায় হোন। 🤲❤️
17/04/2026
স্মৃতিরা কথা কয় আজ বিদায় লগ্নে,
দোয়া করি কাটাও জীবন রঙিন স্বপ্নে।
তোমাদের প্রিয় বিদ্যালয় আর আমাদের ভালোবাসা সবসময় তোমাদের সাথে থাকবে।
সুন্দর হোক তোমাদের আগামী দিনের প্রতিটি পদক্ষেপ।শুভ বিদায় ও শুভকামনা!
14/04/2026
প্রাণের স্পন্দনে, বৈশাখী বন্ধনে।
বাঙালির ঐতিহ্য বেঁচে থাকুক প্রজন্মান্তরে।
13/04/2026
আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব ফরিদুল ইসলাম স্যার আজ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন। বর্তমানে তিনি রংপুরের কছিরউদ্দিন মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেন। আমিন।
26/03/2026
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন।