14/10/2025
মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০% বাড়ি ভাড়া, ১৫০০/- টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারির দাবীতে সারাদেশে ব্যাপী কর্ম বিরতি চলছে,,,
13/10/2025
সম্মানিত প্রধান শিক্ষক,
আসসালামু আলাইকুম।
অদ্য ১৩ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখ রোজ সোমবার বিকাল-৩.০০ ঘটিকায় পাটগ্রাম তারকনাথ (টি এন) স্কুল অ্যান্ড কলেজ অফিস রুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) পাটগ্রাম উপজেলা শাখার এক জরুরী আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় আপনার/আপনাদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো ।
আহবানে
সভাপতি/সম্পাদক
বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক)
পাটগ্রাম উপজেলা শাখা
পাটগ্রাম, লালমনিরহাট।
#মাধ্যমিক #স্কুল #লালমনিরহাট
09/10/2025
২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে নবম শ্রেণি সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশ।
#পাটগ্রাম #পানবাড়ী #উচ্চ #বিদ্যালয়
09/10/2025
With M Mahabub Alam Rased – I just got recognised as one of their top fans! 🎉
02/10/2025
জরুরি বিজ্ঞপ্তি
এতদ্বারা, পানবাড়ী উচ্চ বিদ্যালয়, এর ২০২৫ সালের ৮ম শ্রেণির অধ্যায়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৫/ ১০/২০২৫ ইং রোজ রবিবার সকাল ১০ টায় স্কুল ড্রেস পরে বিদ্যালয়ে আসার জন্য নির্দেশ প্রদান করা হলো।
বি:দ্র: ৮ম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন ও বৃত্তি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম চলমান রয়েছে। অন্যথায়, রেজিস্ট্রেশন ও বৃত্তি পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত কোন জটিলতা সৃষ্টি হলে অত্র বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
নির্দেশক্রমে
মো: ওয়ালিউর রহমান সোহেল
প্রধান শিক্ষক
পানবাড়ী উচ্চ বিদ্যালয়
পাটগ্রাম, লালমনিরহাট।
#পানবাড়ী #উচ্চ #বিদ্যালয় #পাটগ্রাম #পানবাড়ী
04/09/2025
পানবাড়ী উচ্চ বিদ্যালয়, পাটগ্রাম কর্তৃক আয়োজিত আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করেন শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ওয়ালিউর রহমান সোহেল Wr Sohel স্যার।