british & American Language Club And IELTS Preparation Center Rajshahi
British&American Language Club and IELTS preparation Center is an authentic Institute in Rajshahi
24/10/2025
https://rtvonline.com/education/350381
২০০ বাংলাদেশিকে বৃত্তি দেবে রাশিয়া, আবেদন যেভাবে ২০০ বাংলাদেশিকে বৃত্তি দেবে রাশিয়া, আবেদন যেভাবে
30/09/2025
একদম লো বাজেটে কিংবা সম্পূর্ন ফ্রিতে যারা পড়াশোনা করতে চান তাদের জন্য ইতালি হতে পারে অন্যতম।
ইতালির অনেক বিশ্ববিদ্যালয় পুরো টিউশন ফি মওকুফ দেয় এবং প্রতি মাসে শিক্ষার্থীদের খাবার ও থাকার জন্য ভাতা প্রদান করে।
🇮🇹 ইতালির ফুল স্কলারশিপ প্রদানকারী বিশ্ববিদ্যালয়সমূহ:
1️⃣ University of Macerata
• অবস্থা: মাচেরাতা, ইটালি
• স্কলারশিপ: IUPALS স্কলারশিপ (গ্রান্ট ও অন্যান্য সুবিধাসহ)
• ওয়েবসাইট: https://www.unimc.it
2️⃣ Ca’ Foscari University of Venice
• অবস্থা: ভেনিস, ইটালি
• স্কলারশিপ: Ca’ Foscari Honours Scholarships (€10,000/বছর), Invest Your Talent (IYT) স্কলারশিপ (ইংরেজি প্রোগ্রামের জন্য)
• ওয়েবসাইট: https://www.unive.it
3️⃣ University of Turin
• অবস্থা: তুরিন, ইটালি
• স্কলারশিপ: Talents 4 UniTo (€20,000/বছর), UNICORE 7.0 (শরণার্থী শিক্ষার্থীদের জন্য)
• ওয়েবসাইট: https://www.unito.it
4️⃣ Italian Government Scholarship (MAECI)
• অবস্থা: ইটালি
• স্কলারশিপ: মাসিক €900, টিউশন ফি মওকুফ, মেডিকেল ইন্স্যুরেন্স
• ওয়েবসাইট: https://studyinitaly.esteri.it
এখনই প্রস্তুতি নিন!
সামনেই এপ্লিকেশন পিরিয়ড শুরু হতে যাচ্ছে।
মানুষ তার স্বপ্নের সমান বড়। তাই শুধু স্বপ্ন দেখে না বেঁচে সেটা পূরন করার জন্য চেষ্টা করুন।
চেষ্টা করলে সৃষ্টি কর্তাও নিরাশ করেন না।
শুভ কামনা 💥
11/09/2025
IELTS/ TOEFL /PTE/ Duolingo দিতে চান না।তাহলে এগুলোর বিকল্প কি হতে পারে??
বিশ্বব্যাপী MOI এখন শক্তিশালী বিকল্প! 📌
অনেক দেশেই MOI (Medium of Instruction) ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে গ্রহণ করা হচ্ছে—বিশেষ করে যেখানে প্রোগ্রামটি সম্পূর্ণ ইংরেজিতে পড়ানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে: Drexel, Cal State, Arkansas, USC, University of Colorado Boulder সহ কয়েকটি বড় বিশ্ববিদ্যালয়ে MOI গ্রহণযোগ্যতা আছে
কানাডায়: McGill, Waterloo, Saskatchewan, Manitoba, Newfoundland ইত্যাদি।
আয়ারল্যান্ড: UCD, Trinity College Dublin, UCC
জার্মানি ও ইউরোপে: Siegen, Grenoble, Bordeaux, Bologna, Polimi ইত্যাদি।
এমনকি UK , Australia র অনেক বিশ্ববিদ্যালয় আছে।
পোল্যান্ড-হাঙ্গেরি-তুরস্ক-সাইপ্রাসে অনেক সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয় MOI প্রমাণ স্বরূপ নেবে।
নির্দিষ্ট সংখ্যা না থাকলেও বোঝা যাচ্ছে, বিশ্বের বিভিন্ন জায়গায় বেশ বড়সংখ্যক বিশ্ববিদ্যালয় MOI গ্রহণের প্রতি ইতিবাচক।
তবে সব বিশ্ববিদ্যালয় MOI গ্রহণ করে না।
তাই আবেদন করার আগে টার্গেট ইউনিভার্সিটির সাথে নিশ্চিত হয়ে নিন।
তবে অফার লেটার পাওয়া আর ভিসা পাওয়া এক বিষয় না। এ্যাম্বাসিতে ভিসা অফিসারের সাথে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে না পারলে সমস্যা।
তাই MOI দিয়ে আসার ইচ্ছে থাকলে অন্তত স্পিকিং এ ভালো করার চেষ্টা করেন।
08/08/2025
FINLAND🌿🌿 এ উচ্চশিক্ষা 🇫🇮
যারা ২০২৬ সালে ফেব্রুয়ারি ইনটেক ফিনল্যান্ড আবেদন করতে চান তাদের জন্য পোস্টটি গুরুত্বপূর্ণ হবে।
📌 ফিনল্যান্ডে Bachelor's জন্য SSC & HSC GPA কত লাগে?
SSC 3.50+ HSC 3.50 All together 7 হলে Bachelor জন্য আবেদন করতে পারবেন। মনে রাখবেন আপনার একাডেমিক Result যত ভাল আপনার অফার লেটার পাওয়ার চান্স তত বেশি।
📌 ফিনল্যান্ড এ Master’s করতে চাইলে Bachelor মিনিমাম CGPA কত দরকার?
ফিনল্যান্ড Master’s করতে গেলে CGPA কত লাগবে তা Depend করে আপনি কোন ইউনিভার্সিটিতে আবেদন করবেন। ফিনল্যান্ড এর পাবলিক ইউনিভার্সিটিতে CGPA 3 লাগে ,কিছু ইউনিভার্সিটি 2.75, 2.85 এই CGPA Allow করে।
📌 ফিনল্যান্ড কয়টা ইনটেক থাকে?
ফিনল্যান্ডে দুইটা ইনটেক February & September intake.
February intake : সব ইউনিভার্সিটি February intake program অফার করে না। বেশিরভাগ Master’s program গুলো খোলা থাকে।
September intake : Bachelor & Master’s জন্য বেস্ট ইনটেক এটাই, সরকারি স্কলারশিপ এবং সব Programmed Available থাকে।
📌 Without IELTS কি আবেদন করা যায় ফিনল্যান্ড?
For Bachelor আপনার IELTS Must লাগবে। Master’s জন্য কিছু ইউনিভার্সিটি আছে Without IELTS আপনি আবেদন করতে পারবেন। আর সহজ ভাষায় বুঝিয়ে দেই UAS University Without IELTS আপনি আবেদন করতে পারবেন তবে সেটা Programme উপরে ডিপেন্ড করে। ফিনল্যান্ড Research University গুলোতে Without IETLS অথবা University Required English Language Test ছাড়া apply করা যায় না।
📌 ফিনল্যান্ড ইউনিভার্সিটি কি MOI Allow করে?
জি কিছু কিছু ইউনিভার্সিটি Allow করে।
📌 ফিনল্যান্ড ইউনিভার্সিটির Application ফি আছে কি না ?
জি আছে।
📌 ফিনল্যান্ড এ এভারেজ ইউনিভার্সিটির টিউশন ফি কত ?
ফিনল্যান্ডে Research University গুলোর এভারেজ টিউশন ফি ৮ হাজার ইউরো থেকে ১৮০০০ হয়।
ফিনল্যান্ডে University of Applied Science গুলোর টিউশন ফি ৬ হাজার থেকে ১২ হাজার। এতে বোঝাই যায় ফিনল্যান্ডের টিউশন ফি অনেক বেশি যা দিন দিন আরও বাড়ছে।
📌 ফিনল্যান্ডে English profecincy স্কোর কোনটায় কত লাগে ?
For Bachelor :
Ielts : 6 No band less than 5.5
TOEFL: 79-90
Duolingo :95-110 only allow for UAS University
PTE :54- 62
Cambridge English : B2 level & C1 Advance
For Master’s :
Ielts : 6.5
TOEFL: 90- 92
Duolingo :Not Allow (UAS University some Programme Allow
PTE :62
Cambridge English : C1 Advance
📌 ফিনল্যান্ডে ইউনিভার্সিটিতে আবেদন করার পর ইন্টারভিউ নেয় কি না এডমিশন টিম ?
জি নিবে আপনি পাশ করলে অফার লেটার দিবে। তবে Research University গুলো অনেক সময় নেয় না যদি একাডেমিক ডকুমেন্টস সব রিকুয়ারমেন্ট মিলে যায়। তবে UAS University গুলো ইন্টারভিউ নেয়।
📌 ফিনল্যান্ড স্পাউস নিয়ে যাওয়া যায় কি না ?
হ্যা যাওয়া যায়।
তবে জেনে রাখা ভালো যে বর্তমানে স্পাউসের ভিসা প্রসেসিং কিছুটা সময় সাপেক্ষ।
📌 ফিনল্যান্ডে Husband, Wife, Baby সবাই একসাথে ফ্লাই করতে পারবে কি না?
হ্যা পারবেন কোন সম্যসা নাই।
📌 ফিনল্যান্ডে গ্যাপ কত বছর Allow করে ?
ফিনল্যান্ড এমন এক দেশ যে দেশে আপনি গ্যাপ নিয়ে চেষ্টা করলেও ভিসা পাবেন।
Bachelor & Master’s 5 years উপরের গ্যাপ ও Allow করে। তবে বেশি গ্যাপ হলে বেকাপ হিসাবে জব Certificate নিয়ে রাখুন। তাই যাদের গ্যাপ আছে তাদের জন্য বেস্ট অপশন ফিনল্যান্ড। তাই আপনার যদি টাকা বেশি থাকে ফেমেলিনিয়ে মুভ হতে চান ইউরোপ বেস্ট অপশান।
📌 ফিনল্যান্ডে কি PR পাওয়া যায় ?
হ্যা, স্টুডেন্ট ভিসায় যাওয়ার পর আপনি PR জন্য আবেদন করতে পারবেন পড়ালেখা শেষ করে। ৪ বছরের মত সময় লাগে। আপনি ফেমেলিসহ যদি ইউরোপ এর কোন দেশে থাকতে চান ফিনল্যান্ডকে আপনার তালিকায় রাখতে পারেন।
📌 ফিনল্যান্ড জন্য ব্যাংক STATEMENT লাগে কি না ?
হ্যা লাগে। যদি আপনি Single application করেন তাহলে ৯৬০০ ইউরো (মাসে ৮০০ ইউরো) দেখাতে হবে বেশি দেখাইলে problem নাই।
যদি স্পাউস নিয়ে আবেদন করেন তা হলে ব্যাংক Statement আর বেশি দেখাতে হবে। একসাথে ১৮ থেকে ২০ লাখ টাকার মতন।
📌 ফিনল্যান্ডের জন্য ব্যাংক Statement এর টাকা কার একাউন্টে দেখাতে হয়?
Student এর।
📌 কোন ধরণের একাউন্ট দেখানো উচিত?
Savings Bank account বেস্ট।
📌 কত দিনের ব্যাংক STATEMENT লাগে?
৩০ দিনের হলে হয় তবে ১ থেকে ৩ মাসের STATEMENT ও আপনি চাইলে দিতে পারবেন তবে এটা Mandatory না।
📌 ফিনল্যান্ড এর জন্য কি ইন্ডিয়া যাইতে হয়?
জি Embassy বাংলাদেশে নাই আপনাকে ইন্ডিয়া গিয়ে Embassy ফেইস করতে হবে।
📌 ফিনল্যান্ড এ কি Diploma Student আবেদন করতে পারবে ?
হ্যা পারবে। শুধুমাত্র Bachelor এর জন্য কিছু ইউনিভার্সিটি Allow করে।
📌 ফিনল্যান্ড আসতে কেমন বাজেট লাগবে স্টুডেন্ট ভিসায়?
যেহেতু টিউশন ফি বেশি তাই টাকা ও বেশি লাগবে। যদি Single Application করেন ২০ লাখ মিনিমাম লাগতে পারে আর বেশি ও লাগতে পারে। স্পাউস নিয়ে খরচ ২৫ লাখের মত লাগতে পারে আর বাড়তে পারে যেহেতু ইউরো রেইট বেশি। টিউশন ফি এবং লিভিং এক্সপেন্সই বড় খরচ, এছাড়াও আরো অনেক খরচ থাকে যেমন ডকুমেন্টস প্রিপেয়ার করা, ইন্ডিয়া ভিসা এবং যাতায়াত, ভিএফএস এপ্লিকেশন ফি, টিকেট, শপিং ইত্যাদি। আর বর্তমানে জবের যে পরিস্থিতি, তাতে অবশ্যই ভালো backup নিয়ে যাওয়া উচিত।
📌 ভিসা Ratio কেমন ?
ফিনল্যান্ড ভিসা Ratio অনেক ভাল যদি সব ডকুমেন্টস নির্ভুলভাবে জমা দিতে পারেন।
নিচে ফিনল্যান্ডের কিছু Research ইউনিভার্সিটির নাম দিলাম এগুলোতে আপনার IELTS এবং অন্যান্য Required Documents থাকলে নিজেই চেষ্টা করতে পারেন।
Aalto University
University of Helsinki
University of Turku
University of Jyvaskyla
University of Eastern Finland
University of Oulu
Tempere University.
©️
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Darikhorbona, Nagar Vaban Road
Patgram
30/07/2025