Panbari Online School

Directions Contact the school

Panbari Online School High School

আন্ত:শ্রেনী ফুটবল টুর্নামেন্ট -২০২৬       পানবাড়ী উচ্চ বিদ্যালয়, পাটগ্রাম , লালমনিরহাট উক্ত আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্...
27/07/2026

আন্ত:শ্রেনী ফুটবল টুর্নামেন্ট -২০২৬
পানবাড়ী উচ্চ বিদ্যালয়, পাটগ্রাম , লালমনিরহাট

উক্ত আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন করেন পানবাড়ী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও পাটগ্রাম উপজেলা শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি জনাব মো:ওয়ালিউর রহমান সোহেল স্যার।

#ফুটবল #পানবাড়ী #উচ্চ #বিদ্যালয় #আমাদেরবিদ্যালয় #পাটগ্রাম

**🌳 "ওয়ান চাইল্ড ওয়ান ট্রি" কর্মসূচি ২০২৬ 🌳**একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজ এক ঐতিহাসিক দিন!গণপ্রজাতন্ত্...
29/06/2026

**🌳 "ওয়ান চাইল্ড ওয়ান ট্রি" কর্মসূচি ২০২৬ 🌳**

একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজ এক ঐতিহাসিক দিন!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আজ ২৯ জুন ২০২৬, সকাল ১০:০৫ ঘটিকায় দেশব্যাপী "ওয়ান চাইল্ড ওয়ান ট্রি" কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী আহ্বানে সাড়া দিয়ে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, পানবাড়ী উচ্চ বিদ্যালয়, পাটগ্রাম আজকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

"একটি শিশু, একটি গাছ — সবুজ হবে বাংলাদেশ।"


উক্ত বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন পানবাড়ী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ ওয়ালিউর রহমান সোহেল স্যার

আসুন, আমরা প্রত্যেকে একটি করে গাছ লাগাই এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও সবুজ পৃথিবী গড়ে তুলি।

সবুজায়নের এই মহতী উদ্যোগে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।

#বৃক্ষরোপণকর্মসূচি #আমাদেরবিদ্যালয় #পানবাড়ী #উচ্চ #বিদ্যালয়

আলহামদুলিল্লাহ! পানবাড়ী উচ্চ বিদ্যালয়ের উন্নয়নযাত্রায় এক নতুন দিগন্তঅত্যন্ত আনন্দের ও গর্বের সাথে জানাচ্ছি যে, আমাদের প্...
26/06/2026

আলহামদুলিল্লাহ!
পানবাড়ী উচ্চ বিদ্যালয়ের উন্নয়নযাত্রায় এক নতুন দিগন্ত

অত্যন্ত আনন্দের ও গর্বের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রাণের বিদ্যাপীঠ "পানবাড়ী উচ্চ বিদ্যালয়"-এ শিক্ষার পরিবেশ আরও আধুনিক ও সমৃদ্ধ করতে একটি ৪ (চার) তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন একাডেমিক ভবন নির্মাণের বরাদ্দ অনুমোদিত হয়েছে।

আমাদের বিদ্যালয়ের এই দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এবং অবকাঠামোগত এই বিরাট অর্জনের পেছনে যার অক্লান্ত পরিশ্রম, আন্তরিক প্রচেষ্টা ও দূরদর্শী নেতৃত্ব রয়েছে, তিনি আর কেউ নন—আমাদের লালমনিরহাটের গৌরব, তরুণ প্রজন্মের প্রিয় নেতা, মাননীয় জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ভাই।

বিদ্যালয়ের অবকাঠামোগত এই সুবর্ণ সুযোগ তৈরি করে দেওয়ার জন্য পানবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক মণ্ডলী, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রিয় নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ভাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, গভীর কৃতজ্ঞতা ও লাল গোলাপ শুভেচ্ছা। 🌹

"কৃতজ্ঞতায়:"
প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীবৃন্দ
পানবাড়ী উচ্চ বিদ্যালয়, পাটগ্রাম, লালমনিরহাট।

25/06/2026

শোক সংবাদ

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"

পানবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের বিদ্যালয়ের অত্যন্ত শ্রদ্ধেয়, সবার প্রিয় এবং অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আলী স্যার আজ সকাল ১১:১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"

পানবাড়ী উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন স্যারকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাথে স্যারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।

বিনীত

প্রধান শিক্ষক
পানবাড়ী উচ্চ বিদ্যালয়।

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক বিদ্যালয়) হিসেবে মোঃ ওয়ালিউর রহমান স...
12/01/2026

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক বিদ্যালয়) হিসেবে মোঃ ওয়ালিউর রহমান সোহেল, প্রধান শিক্ষক, পানবাড়ী উচ্চ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় পানবাড়ী উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জানাই
অভিনন্দন ও শুভকামনা।
আপনার দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা, সততা ও শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার ফলেই এ গৌরবজনক অর্জন সম্ভব হয়েছে।
এই স্বীকৃতি আমাদের বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শিক্ষাক্ষেত্রে আরও সাফল্য কামনা করছি।
পানবাড়ী উচ্চ বিদ্যালয় পরিবার 🌼📚

Address

Patgram
5540

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panbari Online School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Panbari Online School:

Shortcuts

Share

Category