21/02/2026
২১শে ফেব্রুয়ারি — ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।
রক্তে লেখা এক ইতিহাস,
ভাষার জন্য অমর বিশ্বাস।
বাংলা আমার প্রাণের সুর,
শহীদদের ঋণ অগণিত দূর।
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আমাদের ভাষা শহীদরা। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি, লিখতে পারি, স্বপ্ন দেখতে পারি।
আজ ২১শে ফেব্রুয়ারী ২০২৬, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নৌ পরিবার শিশু নিকেতন-২, চট্টগ্রাম শাখার পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর নৌ পরিবার শিশু নিকেতন-২,চট্টগ্রাম শাখায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
#আন্তর্জাতিকমাতৃভাষাদিবস #মহানশহীদদিবস
#নৌপরিবারশিশুনিকেতন২