Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

  • Home
  • Bangladesh
  • Parshuram
  • Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।, School, Parshuram.

17/11/2023

সুবহানাল্লাহ
মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।
৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।
সুবহানাল্লাহ।
সংগৃহিত।

12/11/2023

বিজ্ঞপ্তি
*******
খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা,পরশুরাম, ফেনীর সন্মানিত অভিভাবক ও সংশ্লিষ্টদের অবগতি ও কার্যকর পদক্ষেপ গ্রহনের নিমিত্তে জানানো যাইতেছে যে আগামী কাল ১৩/১১/২০২৩ তারিখ হইতে দাখিল পরীক্ষা /২০২৪ এর বিশেষ শ্রেনী কার্যক্রম সকাল ১০:০০ ঘটিকা হইতে শুরু হইবে।

তাই একজন সচেতন অভিভাবক হিসেবে আপনার সন্তান কে নিয়মিত মাদ্রসায় পাঠান। মাদ্রাসার শ্রেণি পাঠে কি কি পড়তেছে তাহা নজরদারি করুন।

যে কোন সমস্যা ও সন্তান বাড়িতে পড়তে না বসলে প্রতিষ্ঠান প্রধান কে অবহিত করুন।

মনে রাখবেন আপনার সন্তান আপনার চেয়ে শিক্ষকের কথা বেশি শুনে ও মানে ।

সচেতন হই।
সন্তানের ভবিষ্যৎ জীবন কে সুন্দর ও আনন্দময় করতে মাদ্রাসা প্রশাসন কে সহযোগিতা করুন।

শুভেচ্ছান্তে,,
আবদুল জলিল মজুমদার।
সুপার,
খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা.
পরশুরাম, ফেনী.
#০১৮১১৬১৯০৪১

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার, কো-অপ্ট সদস্য, বিশিষ্ট সমাজ সেবক,দানবীর-জনাব "আবদুস সাত্তার ভূঁইয়া" সাহেবের সংবর্ধনা অনু...
23/10/2023

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার, কো-অপ্ট সদস্য, বিশিষ্ট সমাজ সেবক,দানবীর-জনাব "আবদুস সাত্তার ভূঁইয়া" সাহেবের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, ৪নং বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৪নং বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি , জনাব আবদুল গফুর ভূঁইয়া সাহেব।
আরো উপস্থিত ছিলেন -৪নং বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য, জনাব আনোয়ার হোসেন হুমায়ুন সহ মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সকল সদস্য বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

শেখ রাসেল দিবস -২০২৩ উদযাপনে-খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
18/10/2023

শেখ রাসেল দিবস -২০২৩ উদযাপনে-খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে "খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা,পরশুরাম -ফেনীর, আলোচনা সভা ও র‍্যালির চিত্র।
05/10/2023

বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে "খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা,পরশুরাম -ফেনীর,
আলোচনা সভা ও র‍্যালির চিত্র।

12/09/2023

নতুন কারিকুলামে শিখন কার্যক্রম মানসম্মত ও ফলপ্রসূ করতে হলে একজন শিক্ষককে প্রথমে হৃদয়াঙ্গম করতে হবে -শিখন চক্রের ৪টি ধাপ। কেননা এই পদ্ধতি পূর্বের মতো মুখস্থ পদ্ধতি নয়। একটা শিট দিয়ে দিলেন বাসা/বাড়িতে। ছাত্র/ছাত্রী মুখস্থ করে পরদিন আপনাকে পড়া দিলো। এখনকার পদ্ধতি হচ্ছে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিখন। ফলে তার শিখন হবে স্থায়ী,বাস্তব এবং জীবনের সাথে সম্পর্কিত।
ক) প্রেক্ষাপট নির্ভর শিখন -
যা শিখাবেন তার উপর একটা প্রেক্ষাপট (Situation) উপস্থাপন করতে হবে - কোনো ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বা, অডিও ডিভাইস ব্যবহার করে বা, কোনো ছবি দেখিয়ে বা, বোর্ডে কোনো ছবি এঁকে বা, সরাসরি বাস্তব কোনো প্রেক্ষাপটে নিয়ে গিয়ে। পাঠের উপর ভিত্তি করে শিক্ষক নিজের আই.কিউ ব্যবহার করে প্রেক্ষাপট তৈরি করবেন। যার কিছু ধারণা TG (শিক্ষক সহায়িকা) তে দেওয়া হয়েছে।
ঐ প্রেক্ষাপট থেকে শিক্ষার্থী কিছু অভিজ্ঞতা অর্জন করবে।
খ) প্রতিফলনমূলক পর্যবেক্ষণ -
শিক্ষার্থী প্রেক্ষাপট থেকে যা ধারণা অর্জন করলো তা খাতায় লিখে বা, মৌখিক বর্ণনা দিয়ে বা, ছবি এঁকে বা পোস্টার পেপার ব্যবহার করে গ্রুপে বা জোড়ায় জোড়ায় কাজের মাধ্যমে বা এককভাবে উপস্থাপন করবে।
গ) বিমুর্ত ধারণায়ন-
সহপাঠীদের উপস্থাপনা বা তাদের ধারণা শুনে শিক্ষার্থী পূর্বে অর্জিত অভিজ্ঞতার বিষয়ে কমতি থাকলে বা ভুল ধারণা থাকলে তা সংশোধন করবে। সহপাঠী সতীর্থদের সহযোগিতায় এবং শিক্ষকের সহায়তায় তার ধারণা কারেকশন করে নিতে পারবে। তখন উক্ত বিষয় সম্পর্কে তার ধারণা পূর্ণাঙ্গ হবে। সে বিষয়টি নির্ভুলভাবে বা পরিপক্বতার সাথে তখন উপস্থাপন করবে।
ঘ) সক্রিয় পরীক্ষণ-
অতঃপর শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান দিয়ে বাস্তব পরীক্ষণ করবে। যে কোনো প্রেক্ষাপটে তার উক্ত জ্ঞান প্রয়োগ করে বাস্তব সমস্যার সমাধান করতে পারবে।
যেমন- গনিতের কোনো সূত্র উক্ত পদ্ধতিতে শিখলে তা ব্যবহার করে বইয়ের অনুশীলনীর যে কোনো সমস্যা যেমনি সহজে সমাধান করতে পারবে, তেমনি বইয়ের বাহিরের যে কোনো সমস্যাও তার সমাধান করতে বেগ পেতে হবে না।
আশাকরি শিক্ষকবৃন্দ বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন।

সংগৃহীত

ইংরেজি সহজ ভাবে বলতেপারার জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়ম:-------
30/08/2023

ইংরেজি সহজ ভাবে বলতেপারার জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়ম:-------

New curriculum  of class 7th students in group work on English subject./নতুন কারিকুলাম অনুযায়ী ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের ...
26/08/2023

New curriculum of class 7th students in group work on English subject./নতুন কারিকুলাম অনুযায়ী ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের দলীয় কাজে অংশগ্রহন।

একজন আদর্শ শিক্ষার্থীর করণীয় : ১) শিক্ষকগণের আদেশ উপদেশ মেনে চলা।২) শিক্ষকদের সাথে দেখা হলে বিনয়ের সহিত সালাম দিয়ে তাঁদে...
21/08/2023

একজন আদর্শ শিক্ষার্থীর করণীয় :

১) শিক্ষকগণের আদেশ উপদেশ মেনে চলা।
২) শিক্ষকদের সাথে দেখা হলে বিনয়ের সহিত সালাম দিয়ে তাঁদের খোজ খবর নেয়া।
৩) শিক্ষক যা শিক্ষা দেন তা মনোযোগ সহকারে শোনা ও পালন করা।
৪) সব সময় শিক্ষকদের সাথে নম্র, ভদ্র ও উত্তম আচরণ করা।
৫) সহপাঠীদের সাথে সদ্ভাব ও সুসম্পর্ক বজায় রাখা।
৬) নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকা।
৭) শ্রেণীকক্ষ ও বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষা করা।
৮) শরীর ও পোশাক পরিচ্ছন্ন রাখা।
৯) শিক্ষকদের সাথে শ্রেণির ভিতর বা যে কোন জায়গায় দেখা হলে সন্মান জানানো।
১০) অনুমতি নিয়ে শ্রেণিকক্ষের বাহিরে যাওয়া।
১১) বিদ্যালয়ের সম্পদ নষ্ট না করা।
১২) জীবনের প্রতিক্ষেত্রে শিক্ষকদের মেনে চলা।
১৩) শিক্ষকদের অপছন্দের কাজ থেকে বিরত থাকা।
১৪) কোন ভাবেই কারো সাথে অভদ্র আচরণ না করা।
১৫) শিক্ষকদের জন্য দোয়া ও শুভকামনা করা।
১৬) প্রতিদিনের পড়া নিয়মিতভাবে আয়ত্ত করা।
১৭) না বুঝে পড়ার অভ্যাস ত্যাগ করা।
১৮) সর্বদা শিক্ষকদের সাহচর্যে থাকার চেষ্টা করা।
১৯) শিক্ষকের পাঠদানে ডিস্টার্ব হয় এমন কাজ করা থেকে বিরত থাকা।
২০) শিক্ষা প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন মেনে চলা।
- শিক্ষা ও তথ্য কেন্দ্র ।

শিক্ষা প্রতিষ্ঠানে মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে মশা নিধন অভিযান একযোগে পরিচালনা-খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার কার্যক...
16/08/2023

শিক্ষা প্রতিষ্ঠানে মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে মশা নিধন অভিযান একযোগে পরিচালনা-খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার কার্যক্রম।।

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসায়- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর র...
15/08/2023

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসায়- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকনপ্রতিযোগিতা ,মিলাদ মাহফিল, ও দোয়ার আয়োজন করা হয়।

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন  সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে,,,,,
01/08/2023

খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে,,,,,

Address

Parshuram

Telephone

+8801829883192

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Khandal Islamia Dhakil Madrasah - খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা।:

Shortcuts

Share

Category