মাদরাসাতুস সুফ্ফা

মাদরাসাতুস সুফ্ফা প্রতিষ্ঠাতা : মরহুম প্রফেসর কাজী মির কাশেম
"মাদ্রাসাতুস সুফফা" শতভাগ জনকল্যাণমুখী একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

� মাদ্রাসাতুস সুফফা: ইসলামী শিক্ষার এক উজ্জ্বল বাতিঘর!

� মাদ্রাসাতুস সুফফা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি একটি আদর্শ, একটি আন্দোলন! ইসলামের গভীর উপলব্ধিকে হৃদয়ে ধারণ করে এই প্রতিষ্ঠান নৈতিক মূল্যবোধের প্রচার, আদর্শ নাগরিক গঠন এবং দ্বীনি শিক্ষার বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

� আমাদের পাঠ্যক্রম শুধু ধর্মীয় জ্ঞানেই সীমাবদ্ধ নয়; বরং এটি আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয়ে এমন একটি সিলেবাস উপস্থাপন করছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে আত্মবিশ্বাসী, জ্ঞানী ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক।

� আপনার ভালোবাসা, দোয়া ও সমর্থনের মাধ্যমেই আমরা আগামী প্রজন্মের জন্য ইসলামী শিক্ষার সংরক্ষণ ও অগ্রগতি নিশ্চিত করতে পারি।

� সাদাকায়ে জারিয়ায় অংশগ্রহণ করুন—এই পবিত্র উদ্যোগের পাশে থাকুন!

21/11/2025
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের সুপরিচিত ও প্রাণপ্রিয় প্রতিষ্ঠান  মাদ...
17/11/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ।
আপনাদের সকলের সুপরিচিত ও প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মাদরাসাতুস সুফ্ফা, সলিয়া (কাজী বাড়ি), পরশুরাম, ফেনী-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে —
১ম বার্ষিক ওয়াজ, যিকির ও দোয়া মাহফিল
📅 তারিখ: আগামী ২১ নভেম্বর ২০২৫ ইং, শুক্রবার
🕓 সময়: বাদ আসর হইতে
📍 স্থান: মাদরাসা প্রাঙ্গণ
মাহফিলে দেশ-বিদেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও ইসলামি চিন্তাবিদগণ বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ।

আমন্ত্রিত বিশিষ্ট আলেমে-দীন ও অতিথিবৃন্দ:

#প্রধান অতিথি -
ফুরফুরা সিলসিলার বিশিষ্ট খলিফা চার তরিকার কামিলে মোকাম্মেল পীর
হযরত মাওলানা শাহ্ সূফি মুহাম্মাদ মুহিব্বুল ইসলাম চৌধুরী (মাঃ জি. আঃ)
পীর কামিল, সিরাজিয়া দরবার শরীফ, মহিপাল (চৌধুরী বাড়ি), ফেনী

#বিশেষ অতিথি -
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন
মুফতি মোকাররম হোসাইন আল ফরিদী (ঢাকা)
#প্রধান বক্তা -
বিশিষ্ট আলেম, অধ্যক্ষ আলহাজ্ব
মাওলানা আব্দুস সাত্তার নূরী (ভারত)

#বিশেষ বক্তা -
বিশিষ্ট আলেমেদ্বীন সু-মধুর কণ্ঠস্বর
মুফতি জুনায়েদ রহমান সাহেব
তামিরুল উম্মাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা ফেনী

হযরত মাওলানা আবুল হাসান সাহেব
খতিব বায়তুস সালাম জামে মসজিদ

#সভাপতিত্ব করবেন -
মাওলানা কাজী মোস্তাফিজুর রহমান (মানিক মৌলভী সাহেব)

#মাহফিল সঞ্চালনায় -
হাফেজ আব্দুর রহিম সাহেব
পেশ ইমাম বাইতুস সালাম জামে মসজিদ

এটি হবে এক আত্মশুদ্ধি ও ঈমান জাগরণের মাহফিল।
আপনাকে ও আপনার পরিবারকে এই পবিত্র দ্বীনী মাহফিলে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
আসুন, আমরা সবাই উপস্থিত থেকে আল্লাহর রহমত ও বরকত লাভ করি।
ইনশাআল্লাহ।
যোগাযোগ:
মো: ফখরুদ্দীন আহমাদ
মুহতামিম, অত্র মাদ্রাসা
০১৮৭৬-৩৫৭৫৬৬
আয়োজনে: মাদরাসাতুস সুফ্ফা, সলিয়া (কাজী বাড়ি), পরশুরাম, ফেনী ।
#মাদরাসাতুসসুফ্ফা

17/11/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ!
আমাদের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে "মাদরাসাতুস সুফ্ফা" - এর প্রিন্সিপাল মুফতি ফখরুদ্দীন আহমাদ সাহেব এর পক্ষ থেকে ক্ষুদে ভিডিও বার্তা।
১ম বার্ষিক ওয়াজ, জিকির ও দোয়া মাহফিলের সময়সূচি -
#তারিখ: আগামী ২১ নভেম্বর ২০২৫ ইং, রোজ- শুক্রবার
#সময়: বাদ আসর হইতে
#স্থান: মাদরাসা প্রাঙ্গণ (মাদরাসাতুস সুফ্ফা,কাজী বাড়ি, সলিয়া , পরশুরাম, ফেনী।)
আপনাকে সবান্ধব এই পবিত্র দ্বীনি মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের সুপরিচিত ও প্রাণপ্রিয় প্রতিষ্ঠান  মাদ...
12/11/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ।
আপনাদের সকলের সুপরিচিত ও প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মাদরাসাতুস সুফ্ফা, সলিয়া (কাজী বাড়ি), পরশুরাম, ফেনী-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে —

১ম বার্ষিক ওয়াজ, যিকির ও দোয়া মাহফিল

📅 তারিখ: আগামী ২১ নভেম্বর ২০২৫ ইং, শুক্রবার
🕓 সময়: বাদ আসর হইতে
📍 স্থান: মাদরাসা প্রাঙ্গণ

মাহফিলে দেশ-বিদেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও ইসলামি চিন্তাবিদগণ বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ।
এটি হবে এক আত্মশুদ্ধি ও ঈমান জাগরণের মাহফিল।

আপনাকে ও আপনার পরিবারকে এই পবিত্র দ্বীনী মাহফিলে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
আসুন, আমরা সবাই উপস্থিত থেকে আল্লাহর রহমত ও বরকত লাভ করি।
ইনশাআল্লাহ।

যোগাযোগ:
মো: ফখরুদ্দীন আহমাদ
মুহতামিম, অত্র মাদ্রাসা
০১৮৭৬-৩৫৭৫৬৬
আয়োজনে: মাদরাসাতুস সুফ্ফা, সলিয়া (কাজী বাড়ি), পরশুরাম, ফেনী ।
#মাদরাসাতুসসুফ্ফা

তারাবীহ শেষ, কুরআনের খতমও—কিন্তু হৃদয়ে এক শূন্যতা…খতমে তারাবীহের শেষ রাকাতে যখন ইমামের কণ্ঠে কুরআনের শেষ আয়াত (مِنَ الْج...
29/03/2025

তারাবীহ শেষ, কুরআনের খতমও—কিন্তু হৃদয়ে এক শূন্যতা…

খতমে তারাবীহের শেষ রাকাতে যখন ইমামের কণ্ঠে কুরআনের শেষ আয়াত (مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ) উচ্চারিত হলো, তখন যেন হৃদয়টা কেঁপে উঠল! এই সুরেলা ধারার জন্য এক বছরের অপেক্ষা!
এক বছরের জন্য রাতে দাঁড়িয়ে কুরআনের তেলাওয়াত শোনার বিদায়!
এক বছরের জন্য মসজিদে দাঁড়িয়ে চোখের পানি ঝরানোর বিদায়!

কয়েকদিন আগেও আমরা কুরআনের সাগরে ডুবে ছিলাম, প্রতিরাতে সেই নূরানী সুর আমাদের হৃদয়কে প্রশান্ত করত। কিন্তু আজ মনে হচ্ছে—
এটাই কি আমাদের জীবনের শেষ তারাবীহ?
শেষ রমজান?
শেষ কুরআনের খতম?
হয়তো আমাদের কেউ কেউ আগামী বছর আর এই বরকতময় রাতগুলো আর পাব না…

কুরআনের সুর, তারাবীহর বরকত—এসব আমাদের জীবন থেকে কখনোই হারিয়ে যেতে পারে না। আমরা চাইলে এই সুরের সওয়াব আমাদের জন্য চিরকাল বয়ে আনতে পারি!

✅ একজন শিশুর মুখে কুরআন তুলে দেওয়া মানে—তার প্রতিটি তিলাওয়াতের সওয়াব আমাদের আমলনামায় লেখা হতে থাকা!
✅ একটি দ্বীনি প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো মানে—কুরআনের খেদমতে সারাজীবন অংশীদার থাকা!

আমরা যদি কুরআনের খেদমতে সাদাকায়ে জারিয়ায় অংশগ্রহণ করি, তাহলে এর নূর আমাদের জন্য কবরে, হাশরের ময়দানে, চিরকাল জ্বলতে থাকবে!

🤲 হে আল্লাহ! আমাদের কুরআনের পথে রাখুন, কুরআনের আলো থেকে বিচ্ছিন্ন করবেন না, আমাদের দান ও খেদমত কবুল করুন! আমিন!

📌 সাদাকায়ে জারিয়ায় অংশ নিতে যোগাযোগ করুন:
📞 01810760320

🌿 সুফফা: ইসলামের প্রথম মাদ্রাসা 🌿"সুফফা"—ইসলামের প্রথম বিদ্যাপীঠ, যেখানে স্বয়ং রাসুলুল্লাহ ﷺ ছিলেন প্রধান শিক্ষক এবং তাঁ...
26/03/2025

🌿 সুফফা: ইসলামের প্রথম মাদ্রাসা 🌿

"সুফফা"—ইসলামের প্রথম বিদ্যাপীঠ, যেখানে স্বয়ং রাসুলুল্লাহ ﷺ ছিলেন প্রধান শিক্ষক এবং তাঁর সাহাবায়ে কিরাম (রা.) ছিলেন নিবেদিতপ্রাণ ছাত্র। মসজিদে নববির এক কোণে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানই ছিল ইসলামের প্রথম মাদ্রাসা, যা কেবল জ্ঞান অর্জনের স্থানই ছিলনা, বরং তা ছিল আত্মশুদ্ধি, আত্মত্যাগ ও আল্লাহর পথে নিবেদিত প্রান মানুষ তৈরীর এক উজ্জ্বল উদাহরণ। আর এই মাদ্রাসার ছাত্রদেরকে বলা হতো "আসহাবে সুফফা"।

"সুফফা"র ছাত্ররা দুনিয়ার আরাম-আয়েশ ছেড়ে জীবন উৎসর্গ করেছিলেন দ্বীনের পথে। তারা ক্ষুধার্ত থেকেছেন, পরিধেয় বস্ত্রের অভাবে ছিলেন, কিন্তু দ্বীনি শিক্ষা অর্জনে ছিলেন অবিচল। তাঁদের ত্যাগ ও কোরবানির মধ্য দিয়েই ইসলামী বিশ্বে জ্ঞান চর্চার এক অবিনশ্বর ধারা স্থাপিত হয়ছিল যা আজ মাদ্রাসা শিক্ষা হিসেবে আমাদের সমাজে প্রচলিত।

☀ রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
"আমার সাহাবিরা তারকার মতো, তোমরা তাদের যে কারো অনুসরণ করবে, সফলতা পাবে।" (মিশকাতুল মাসাবিহ : ৬০১৮)

🕌 মাদ্রাসাতুস সুফফা: সেই ঐতিহ্যের ধারক ও বাহক
আমাদের মাদ্রাসাতুস সুফফা সেই মহান ঐতিহ্যের অনুসরণে প্রতিষ্ঠিত। ইসলামের প্রথম মাদ্রাসা "সুফফা" এর অনুকরণে এর নামকরণ করা হয়েছে। এখানে আমরা কেবল দ্বীনি শিক্ষাই দিচ্ছি না, বরং আসহাবে সুফফার মতো ত্যাগ ও আত্মনিবেদনের শিক্ষা ছড়িয়ে দিচ্ছি। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আসহাবে সুফফার আদলে আমরা একটি পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেন আজকের শিশুরা আগামী বিশ্বকে আলোকিত জীবন ব্যবস্থা উপহার দিতে পারে।

তাই আসুন, আমরা সবাই মিলে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সাহায্যের হাত প্রশস্ত করি।

আল্লাহ সুবহানাহুওয়া তা'য়ালা আমাদেরকে আসহাবে সুফফার মতো কবুল করুন।
আমিন, ইয়া রাব্বাল আলামীন।

https://maps.app.goo.gl/9Td9nvV8P38UGPM79

📌 মাদ্রাসাতুস সুফফা
📞 যোগাযোগ: 01810760320

রমজান পেয়েও হতভাগা যারা!একদিন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববিতে খুতবা প্রদানের জন্য মিম্...
17/03/2025

রমজান পেয়েও হতভাগা যারা!

একদিন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববিতে খুতবা প্রদানের জন্য মিম্বারে আরোহণ করছিলেন।

✅ প্রথম সিঁড়িতে পা রেখে বললেন, 'আমিন'
✅ দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন, 'আমিন'
✅ তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন, 'আমিন'

খুতবা শেষে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন,
'হে আল্লাহর রাসুল! আজ আপনি দোয়া ছাড়া তিনবার 'আমিন' বললেন, এর কারণ কী?'

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন:

✦ যখন আমি মিম্বারে আরোহণ করছিলাম, তখন জিবরাইল (আ.) আমার সামনে এসে বললেন—

1️⃣ 'ধ্বংস হোক সেই ব্যক্তি, যে রমজান মাস পেল, অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না।'
আমি বললাম, 'আমিন'।

2️⃣ 'ধ্বংস হোক সেই ব্যক্তি, যে তার পিতা-মাতাকে বা তাদের একজনকে বৃদ্ধাবস্থায় পেল, অথচ তাদের সেবা করে জান্নাত অর্জন করতে পারল না।'
আমি বললাম, 'আমিন'।

3️⃣ 'ধ্বংস হোক সেই ব্যক্তি, যার সামনে আপনার নাম উচ্চারিত হলো, অথচ সে আপনার ওপর দরুদ পাঠ করল না।'
আমি বললাম, 'আমিন'।

এই হাদিস আমাদের কী শিক্ষা দেয়?

❖ রমজানের সুযোগ গ্রহণ করুন – এ মাসে আল্লাহর বিশেষ রহমত, মাগফিরাত ও নাজাতের সুযোগ রয়েছে। তাই রমজানকে গুনাহ মাফের মাধ্যম বানান।

❖ পিতা-মাতার সেবা করুন – পিতা-মাতার খেদমত জান্নাতের পথ প্রশস্ত করে। এই সুযোগ কাজে লাগান।

❖ দরুদ শরিফ পড়ুন – রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ পড়া আমাদের দায়িত্ব। এতে রয়েছে অশেষ সওয়াব।

🔹 আসুন, আমরা এই তিনটি বিষয়ের প্রতি যত্নবান হই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হই।আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে সতর্ক হওয়ার এবং আমল করার তৌফিক দান করুন।

📌 #রমজান #তওবা #পিতামাতারসেবা #দরুদশরিফ

🌙 আলহামদুলিল্লাহ! মাদ্রাসাতুস সুফফার ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে 🕌আলহামদুলিল্লাহ! ১৪ মার্চ, শুক্রবার, মাদ্রাসাতুস...
15/03/2025

🌙 আলহামদুলিল্লাহ! মাদ্রাসাতুস সুফফার ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে 🕌

আলহামদুলিল্লাহ! ১৪ মার্চ, শুক্রবার, মাদ্রাসাতুস সুফফার আয়োজনে এক অনুপ্রেরণামূলক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাত্র দুই দিনের প্রস্তুতিতে এই আয়োজন করা হলেও, এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল সত্যিই হৃদয়গ্রাহী!

🔹 গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
🔹 প্রায় আড়াই শতাধিক রোজাদার এই মাহফিলে অংশ নেন।
🔹 বিশেষভাবে, প্রফেসর কাজী মির কাশেম (রহ.) সাহেবের পরিবারের পক্ষ থেকে তার মেঝো ছেলে Minhaj Uddin অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা উপস্থাপন করেন।
🔹 এলাকাবাসী মাদ্রাসার ভবিষ্যৎ পথচলায় একাত্মতা প্রকাশ করেন এবং মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

🌟 ইফতার মাহফিল কেবল একটি সামাজিক আয়োজন নয়, বরং এটি দ্বীনি ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও দায়িত্বশীলতার প্রতীক। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ, এই উদ্যোগ মাদ্রাসার ভবিষ্যৎ উন্নয়নের জন্য নতুন দিগন্ত খুলে দেবে।

💖 আল্লাহ তা'আলা এই আয়োজন কবুল করুন, মাদ্রাসার সাফল্য ও অগ্রগতি বাড়িয়ে দিন, এবং আমাদের সবাইকে দ্বীনি শিক্ষার খিদমতে শামিল হওয়ার তাওফিক দিন। আমিন!

📍 মাদ্রাসাতুস সুফফা : সলিয়া (কাজী বাড়ি), পরশুরাম, ফেনী
📞 যোগাযোগ: 01810-760320

Address

Salia, Kazibari
Parshuram
3940

Alerts

Be the first to know and let us send you an email when মাদরাসাতুস সুফ্ফা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category