Daglagonj High School

Daglagonj High School

Share

"Daglaganj High School" is situated in Daglaganj bazar(Tajnagar),Parbatipur, Dinajpur.

13/05/2026
16/04/2026

এসএসসিতে থাকছে ‘সাইলেন্ট এক্সপেল’

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ ব্যবস্থা কার্যকর থাকছে। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় এ তথ্য জানানো হয়েছে।

সাইলেন্ট এক্সপেল কী?
পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীকে হাতেনাতে না ধরে পরীক্ষার হলে নিয়মের ব্যত্যয় (যেমন: কথা বলা, ঘাড় ঘোরানো, দেখাদেখি) বা অসদুপায় অবলম্বনের কারণে দায়িত্বরত পরিদর্শকের মাধ্যমে ‘সাইলেন্ট এক্সপেল’ বা ‘নীরব বহিষ্কার’ করা হয়। এতে পরীক্ষার্থী তাৎক্ষণিক বুঝতে পারেন না যে তিনি বহিষ্কৃত হয়েছেন, কিন্তু পরবর্তীতে পরীক্ষার খাতা বাতিল করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন অথবা অন্য কোনো কারণে বহিষ্কার অথবা নীরব বহিষ্কার করা হলে তার সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠায় প্রথম অংশ না ছিঁড়ে প্রত্যবেক্ষককের প্রতিবেদনসহ বোর্ডের ওয়েবসাইটে প্রদত্ত গোপনীয় ফরমে সঠিকভাবে প্রস্তুত করে বিষয় ও পত্রের পরীক্ষা শেষ হবার সাথে সাথে উক্ত পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্র আলাদা প্যাকেট করে প্যাকেটের ওপরে লাল কালি দ্বারা স্পষ্টাক্ষরে রিপোর্টেড লিখে কেন্দ্রের অন্যান্য উত্তরপত্রের বাক্সে/বস্তায় আলাদাভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।

এতে আরও বলা হয়, নীরব বহিষ্কারের ক্ষেত্রে নীরব বহিষ্কারের কারণ সুস্পষ্টভাবে প্রত্যবেক্ষকের প্রতিবেদনে উল্লেখ থাকতে হবে। নীরব বহিষ্কৃত পরীক্ষার্থীদেরকে সঙ্গত কারণেই পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দিতে হবে। তবে পরবর্তী বিষয়ের পরীক্ষায় সে অসদুপায় অবলম্বন না করলেও তার পরবর্তী সকল বিষয়ের সৃজনশীল উত্তরপত্র (কভার পৃষ্ঠার ১ম অংশ না ছিঁড়ে) ও নৈর্ব্যক্তিক উত্তরপত্র প্রত্যেক বিষয় ও পত্রের সাথে নীরব বহিষ্কারের বিষয়, পত্র ও কারণ উল্লেখপূর্বক প্রতিবেদনসহ আলাদা প্যাকেটে কেন্দ্রের উত্তরপত্রের বাক্সে/বস্তায় পৃথকভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।

16/04/2026

SSC OMR Sheet যেভাবে পূরণ করবে এবং যে ভুল গুলো কোনোভাবেই করা যাবে না ❌

#এসএসসি_ওএমআর_শীট_পূরণ_করার_সঠিক_নিয়ম

ভিডিও ক্রেডিট -- অভি স্যার

16/04/2026

এসএসসি-২০২৬ এর নম্বর বন্টন ও সময় বিভাজন সংক্রান্ত প্রজ্ঞাপন।

16/04/2026

এসএসসি পরীক্ষায় ২০২৬ এ যে সকল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

Photos from Daglagonj High School's post 16/04/2026

এস.এস.সি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

Photos from Daglagonj High School's post 25/02/2026

দাগলাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত।
০১। মোসাব্বির হোসেন,
০২। নাজমুল ইসলাম নিপুন ।

দাগলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন!

24/02/2026

সারাদেশের খুদে শিক্ষার্থীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার প্রকাশিত হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল (Junior Scholarship Result)। আগামীকাল দুপুর ১টায় সচিবালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফল দেখার পদ্ধতির বিষয়টি নিশ্চিত করেছেন।

একনজরে জুনিয়র বৃত্তি ২০২৬ (Quick Facts)
ফল প্রকাশের সময়: ২৫ ফেব্রুয়ারি, দুপুর ১:০০ টা।
ফল উদ্বোধক: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা: ৪৫,২০০ জন।
ফল প্রাপ্তিস্থান: নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট।

অনলাইনে ফল দেখার পদ্ধতি (How to Check Result Online)
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (Education Board Website) গিয়ে সহজেই ফল দেখতে পারবেন। ফল দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করা যেতে পারে:

১. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. হোমপেজে থাকা ‘রোল নম্বর’ (Roll Number) এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
৩. এরপর সাবমিট বাটনে ক্লিক করলেই শিক্ষার্থীর মেধাতালিকা ও বৃত্তি (Merit List and Scholarship) সংক্রান্ত তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে।

দিনাজপুর বোর্ড (Dinajpur)----- https://dinajpureducationboard.gov.bd




Want your school to be the top-listed School/college in Parbatipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Parbatipur
5250

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00