ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস

Share

আধুনিক শিক্ষা ও সর্বোৎকৃষ্ট সেবা It provides many opportunities to grow academically, intellectually, socially and as well-rounded human beings. Lt.

Established in 1994 the Cantonment Public School and College, BUSMS has been providing quality education, equipping students with the insight to address both personal and national challenges in line with the national education curriculum. With the passage of time the existence of the institution in this locality has achieved remarkable success and continues to build its future with modern and dyna

Photos from ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস's post 16/08/2026

গতকাল শনিবার, ১৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস, পার্বতীপুর, দিনাজপুর-এর অডিটোরিয়ামে এক উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মো. মুনির হোসেন, এমফিল, এইসি মহোদয়।

অনুষ্ঠানের সূচনালগ্নে শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দিকনির্দেশনামূলক উপদেশ ও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত সবাইকে বিমোহিত করে।

সাংস্কৃতিক পরিবেশনা শেষে সম্মানিত অধ্যক্ষ মহোদয় নিজ হাতে কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাদের কৃতিত্বকে সম্মানিত করেন।

পরিশেষে, আনন্দঘন এই স্মরণীয় মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দী করার লক্ষ্যে এক বর্ণাঢ্য ফটোসেশনের মধ্য দিয়ে সম্মানিত অধ্যক্ষ মহোদয় সফলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

~

Yesterday, Saturday, August 15, 2026, a grand felicitation ceremony was organized in a festive atmosphere at the auditorium of Cantonment Public School and College, Bir Uttam Shaheed Mahbub Senanibas, Parbatipur, Dinajpur to honor the GPA-5.00 achievers of the Secondary School Certificate (SSC) Examination 2026.

The esteemed Principal of the institution, Lt. Col. Md. Munir Hossain, MPhil, AEC, graced the occasion as the chief guest.

At the beginning of the program, the respected teachers delivered insightful advice and warm wishes for the bright future of the meritorious students. Following the discussion session, a captivating cultural program performed by the students mesmerized the audience.

At the conclusion of the cultural segment, the honorable Principal personally presented crests of honor to the achievers to celebrate their outstanding success.

Finally, after a memorable photo session to capture these joyful moments, the respected Principal formally announced the successful conclusion of the ceremony.

Photos from ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস's post 10/08/2026

২০২৬ সালেএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল

সকল শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা!

©️ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস

Photos from ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস's post 25/07/2026

প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় চমৎকার কৃতিত্ব অর্জন করায় ১১৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস, পার্বতীপুর, দিনাজপুর।

​আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রাথমিকে ৪৭ জন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৭১ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের বর্ণাঢ্য সাফল্যের পেছনে অবদান রাখার জন্য পিতা-মাতাকেও বিশেষভাবে সম্মানিত করা হয়

16/07/2026

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস, পার্বতীপুর, দিনাজপুর-এ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে! 🎓✨

​স্বপ্ন যখন বড়, তখন প্রয়োজন সঠিক দিকনির্দেশনা! আর আপনার সন্তানের সেই স্বপ্ন পূরণের বিশ্বস্ত ঠিকানা 👇
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস, পার্বতীপুর, দিনাজপুর।

​২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে (HSC) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন।

​🌟 কেন আমাদের প্রতিষ্ঠানকে বেছে নেবেন?
👉 অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলী: প্রতিটি শিক্ষার্থীর মেধার বিকাশে সার্বক্ষণিক যত্নশীল মেন্টরশিপ।
👉 আধুনিক অবকাঠামো: সুসজ্জিত ল্যাবরেটরি, সমৃদ্ধ আইসিটি ল্যাব, আধুনিক লাইব্রেরি এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম।
👉 ​আবাসিক সুবিধা: দূরবর্তী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বালক ও বালিকাদের পৃথক, নিরাপদ ও আধুনিক হোস্টেল (আবাসিক) ব্যবস্থা।
👉 ​সহ-শিক্ষা কার্যক্রম: খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক ও নেতৃত্ব বিষয়ক কার্যক্রমের মাধ্যমে সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি।
👉 ​অনন্য সাফল্য: প্রতি বছর আমাদের শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় মেডিকেল কলেজ, বুয়েট ও পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে সুনামের সাথে ভর্তির সুযোগ পাচ্ছে।
👉 ​বিশেষ বৃত্তি: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় বৃত্তির বিশেষ ব্যবস্থা।
👉 ​আমাদের অঙ্গীকার: শিক্ষা, শৃঙ্খলা, সাফল্য।

​📞 ভর্তি সংক্রান্ত যোগাযোগের ঠিকানা:
​মোবাইল: 01769688332
​অবস্থান: বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস, পার্বতীপুর, দিনাজপুর।

12/07/2026

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল

Photos from ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস's post 09/07/2026

একাডেমিক ক্যালেন্ডার-২০২৬

©️ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস

01/07/2026

আগামীকাল থেকে দেশজুড়ে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। সকল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও শুভকামনা

Follow : www.facebook.com/cpscbusms94

Photos from ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস's post 01/07/2026

জাতীয় পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রতিযোগিতায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস, পার্বতীপুর, দিনাজপুর গৌরবের সঙ্গে চতুর্থ স্থান অর্জন করেছে।

এই অসাধারণ সাফল্যের জন্য অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের নিষ্ঠা, পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তাই এই অর্জনের ভিত্তি।
সবার জীবনে আরও বড় বড় সাফল্য আসুক, তোমাদের পথচলা হোক জ্ঞান, সৃজনশীলতা ও সাফল্যে পরিপূর্ণ। ভবিষ্যতের জন্য রইল আন্তরিক শুভকামনা।

21/05/2026

কি মামা...
রাগ করলা...

আগামী ২রা জুলাই দেশজুড়ে একজোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা

Follow : https://www.facebook.com/cpscbusms94

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সেরা জার্সিগুলো পেতে চোখ রাখুন PitchWear পেজে

Link : www.facebook.com/pitchwear26

#বাংলাদেশ

Photos from ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস's post 20/05/2026

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সমাধানসহ প্রশ্ন

বিষয় : জীববিজ্ঞান
বিষয় কোড : ১৩৮
সেট কোড : খ
বোর্ড : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, দিনাজপুর

©️ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস

Want your school to be the top-listed School/college in Parbatipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Parbatipur

Opening Hours

Monday 08:00 - 14:10
Tuesday 08:00 - 14:10
Wednesday 08:00 - 14:10
Thursday 08:00 - 14:10
Sunday 08:00 - 14:10