Parbatipur Adarsha Degree Collage

Parbatipur Adarsha Degree Collage

Share

পড়ো তোমার প্রভূর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ।

05/04/2026

দীর্ঘ ৩৭ দিন ধরে অবরুদ্ধ ইসলামের প্রথম কিবলা। ক্রুসেইডের সময়কার আগ্রাসনের পর আজ আল-আকসা ইতিহাসের দীর্ঘতম অবরোধের সাক্ষী হচ্ছে।

এই অন্যায়ের বিরুদ্ধে সাধ্যমতো কথা বলা, আওয়াজ তোলা এবং সচেতনতা তৈরি করা আমাদের সবার দায়িত্ব।

Photos from Parbatipur Adarsha Degree Collage's post 03/04/2026

সময়ের নিয়মে প্রিয় মানুষরা একসময় বিদায় নেন। কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতি আর শিক্ষাই থেকে যায় চিরদিন।

পার্বতীপুর আর্দশ কলেজ এর সম্মানিত সহকারী অধ্যাপক ও সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আব্দুর রশীদ সরকার স্যার তাঁর দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন।

দীর্ঘদিন ধরে স্যারের আন্তরিকতা, দিকনির্দেশনা ও স্নেহময় আচরণে আমাদের কলেজ পরিবার পেয়েছে একটি সুন্দর, প্রাণবন্ত ও শিক্ষামুখী পরিবেশ। তাঁর অবদান আমাদের মাঝে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।
স্যারের অবসর জীবন হোক সুস্থ, সুন্দর ও শান্তিময়।
এই কামনা জানাচ্ছে পার্বতীপুর আদর্শ কলেজ পরিবার।
স্যারের জন্য সকলের দোয়া কামনা করছি।

22/11/2025

আজ রাতে ক্যাম্পাস রংবেরঙের আলোয় আলোকিত হবে, গিটারের সুরে হাই ভলিউমে গান বাজবে — তুমি হয়তো বলবে, "আমরা তো যাস্ট একটু চিল করছি"।

প্রিয় ভাই, একটু থামো। ভেবে দেখো — আমাদের জীবনের আসল উদ্দেশ্য কী? নিজেকে একবার প্রশ্ন করো — এই চিল করা কি তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, নাকি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে?

মুসলিম হিসেবে আমাদের জীবনের উদ্দেশ্য হলো জান্নাত। অথচ এই হারাম উন্মাদনা জান্নাতের পথ থেকে দূরে সড়িয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন,

❝মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে যারা অবান্তর কথাবার্তা (গান-বাজনা) ক্রয় করে নেয় আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার জন্য। তারা জেনে শুনে তা করে।❞ [১]

তুমি হয়তো বলবে, ‘আমার মন ভালো লাগে’, কিন্তু ভাই, সেই মন যদি আল্লাহর অবাধ্যতায় ভালো লাগে, তবে বুঝে নিও শয়তান তোমার অন্তরের দখল করে নিয়েছে।

আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, রাসূল (ﷺ) কে প্রাণের চেয়েও বেশি মহব্বত করি। তবে আল্লাহ এবং তাঁর রাসূল (ﷺ) যে কাজগুলো হারাম করেছেন, আমরা কি সেগুলো থেকে বিরত থাকছি? রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন—

❝আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে, যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে।❞ [২]

তুমি বলবে, "এটা তো শুধুমাত্র একটা ইভেন্ট"। জ্বি, এটি একটি ইভেন্ট কিন্তু এমন এক ইভেন্ট যা তোমার ঈমানের উপর আঘাত হানছে। এসব গান-বাজনা তোমার নামাজের একাগ্রতা কেড়ে নিয়েছে, কুরআন থেকে দূরে সড়ে রাখেছে। অথচ তুমি হয়তো টেরও পাচ্ছো না!

ভাই আমার, চলো আমরা ফিরে যাই আমাদের রবের দিকে, ফিরে যাই জান্নাতের পথে। একমাত্র আল্লাহর জন্য আজকের কনসার্ট থেকে বিরত থাকি। স্রোতের বিপরীতে গিয়ে আওয়াজ তুলি,

❝𝗦𝗮𝘆 𝗻𝗼 𝘁𝗼 𝗰𝗼𝗻𝗰𝗲𝗿𝘁❞

⭕ রেফারেন্স:
১) সূরা লুকমান; আয়াত ৬
২) সহিহ বুখারী; হাদীস ৫৫৯০



-YFS -yfs

09/11/2025

অনার্স ১ম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ হতে কার্যকর নতুন কারিকুলাম অনুযায়ী কোর্স মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

19/10/2025

আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মোঃ আব্দুর রশিদ স্যার পুনরায় পাঁচ মাসের জন্য ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। স্যারের প্রজ্ঞা, নেতৃত্ব ও অভিজ্ঞতায় আমাদের কলেজ আরও সমৃদ্ধ ও এগিয়ে যাক ।

এই আন্তরিক শুভকামনা।

16/10/2025

🎓 পার্বতীপুর আদর্শ কলেজের এইচ.এস.সি পরীক্ষার ফলাফল ২০২৫ 🎉

📚 ব্যবসা শিক্ষা : পাশ ৪ জন, অকৃতকার্য ৯ জন

📖 মানবিক : পাশ ১১৫ জন, অকৃতকার্য ১৮৩ জন, জিপিএ–৫ পেয়েছে ৩ জন

🔬 বিজ্ঞান : পাশ ১২৬ জন, অকৃতকার্য ৬২ জন, জিপিএ–৫ পেয়েছে ৩ জন

আমাদের কলেজের ফলাফলের জন্য সবাইকে অভিনন্দন 🎊
যারা ভালো করেছে তাদের জন্য শুভকামনা এবং যারা পারেনি তারা হতাশ হবে না — সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে 💪✨

10/10/2025

🔥ব্রেকিং নিউজ~সারপ্রাইজ দিলো এনইউ। ডিগ্রি ২য় বর্ষের(২০২১-২২) পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

29/09/2025

🔥ব্রেকিং~৪৭ তম বিসিএস এর প্রিলিমিনারী ফলাফল প্রকাশ। মোট উত্তীর্ণ হয়েছে ১০,৬৪৪ জন।

29/09/2025

🔥ব্রেকিং~অনার্স ভর্তির ২য় রিলিজ স্লিপের আবেদন শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত।

29/09/2025

🔥জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাক্রম যুগোপযোগী করার নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

19/09/2025

ব্রেকিং নিউজ!
অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি।

Want your school to be the top-listed School/college in Parbatipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Parbatipur
5250

Opening Hours

Monday 10:00 - 14:00
Tuesday 10:00 - 15:00
Wednesday 10:00 - 14:00
Thursday 10:00 - 15:00
Saturday 10:00 - 15:00
Sunday 10:00 - 15:00