18/09/2017
চলুন দেখা যাক আমরা কেন মোটা হই.......
একজন লোকের দৈনিক কি পরিমাপ শক্তির প্রয়োজন হয় তা নির্ভর করে তিনটি বিষয়ের উপর।
১. মৌল বিপাক
২. দৈহিক পরিশ্রমের ধরন
৩. খাদ্যের প্রভাব।
এছাড়া দেহের বৃদ্ধির শারীরিক অবস্থা আবহাওয়ার উপরও ক্যালরীর চাহিদা নির্ভর করে।
পূর্ণ বিশ্রামরত অবস্থাতেও তাহলে শক্তি খরচ হয়? হ্যাঁ খরচ হয়, পূর্ণ বিশ্রামরত অবস্থায় যে পরিমাণ শক্তি ব্যায় হয় তা মূলত বিএমআর নামে পরিচিত। বিএমআর মানে বেসাল মেটাবলিক রেট।
চলুন নির্ণয় করে ফেলি বিএমআর। তবে একটু কথা আছে। ছেলে ও মেয়ে দের বিএমআর ভিন্ন ভাবে নির্ণয় করতে হয়। এ সম্পর্কে বিজ্ঞানী বেনেডিক্ট একটি সূত্র বর্ণনা করেন।
তা নিম্নরূপ :
মেয়েদের BMR = ৬৫৫ + (৯.৬ * ওজন কেজি) + (১.৮ * উচ্চতা সেঃ মিঃ) – (৪.৭ * বয়স বছর)
ছেলেদের BMR = ৬৬ + (১৩.৭ * ওজন কেজি) + (৫ * উচ্চতা সেঃ মিঃ) – (৬.৮ * বয়স বছর)
এবার তাহলে সূত্রের প্রয়োগ
টা দেখি.....
একজন মহিলার বয়স ৩৩ বছর, উচ্চতা ১৬৫ সেঃ মিঃ এবং ওজন ৯৪ কেজি।
মহিলাটির BMR:
= ৬৫৫ (৯.৬*৯৪) + (১.৮* ১৬৫ ) – (৪.৭*৩৩)
= ৬৫৫+৯০২.৪ + ২৯৭+ ১৫৫.১
= ১৩৯৯.৩
অর্থ্যাৎ মহিলাটির পূর্ণ বিশ্রামরত অবস্থাতেও ১৬৯৯.৩ পরিমান শক্তি দরকার হবে।
এখন আপনি যদি....
০১. পরিশ্রমী না হন তাহলে নরমাল BMR কে ১.২ দিয়ে গুন করতে হবে.
০২. হালকা প্ররিশ্রমী, সপ্তাহে ২-৩ দিন খেলা করলে BMR* ১.৩৭৫
০৩. পরিশ্রমী, সপ্তাহে ২-৩ দিন প্রচুর খেলা করলে BMR * ১.৭২৫
০৪. পরিশ্রমী সপ্তাহে প্রচুর খেলাধুলা করলে BMR* ১.৫৫
০৫. অত্যন্ত প্ররিশ্রমী,প্রচুর দৌড়ঝাপ খেলা করলে BMR*১.৯
উদাহরণ হিসেবে উপরের মহিলাটি যদি পরিশ্রমী না হয় তাহলে তার BMR মান ১৬৯৯.৩ হলে তার ক্যালরী চাহিদার মান হবে
(১৬৯৯.৩ *১.২) = ২০৩৯.১৬।
অর্থ্যাৎ প্রতিদিন ২০৩৯ ক্যালরী খাদ্য গ্রহনে সেই মহিলাটি তার ওজন একই রাখতে পারবে।এর বেশি ক্যালরি গ্রহনের কারনে তার মোটা হওয়া অনিবার্য যদি না সে পরিশ্রম করে.
চলুন দেখি
প্রতি 100 গ্রাম খাবারে কি পরিমান ক্যালরি থাকে...
চাল=346 কিলোক্যালরি
গোলআলু=97 "
মসুর=343"
গম=341"
গাজর=48"
কলমিশাক=28"
পুইশাক=26"
বেগুন=30"
বাধা কপি=27"
ফুলকপি=30"
বরবটি=26"
শিম=96"
ইলিশ=273"
কাতলা=111"
চিংড়ি=89"
ডিম=173"
গরুর মাংস=114"
মুরগির মাংস =109"
গরুর দুধ=67"
রান্নার তেল=900".....ইত্যাদি
এখন আপনি নিজেই হিসেব করে ক্যালরি বের করতে পারবেন. আপনার ইচ্ছেমত ক্যালরি গ্রহন করে আপনার মোটা বা চিকন হতে পারেন....
BMR এবং ব্যায়িত শক্তির সম্পর্ক ঃ-
BMR মান বয়স, লিঙ্গ, খাদ্যাভাস ও শরীরের গঠনের উপর নির্ভরশীল। মানুষের বয়স বাড়ার সাথে সাথে BMR কমতে থাকে। অনেকে না খেয়ে শুকনো হতে চায় কিন্তু তা সম্ভব নয়। কারন খাদ্য কমালে BMR এর মান কমে অর্থ্যাৎ দেহের মধ্যে বিদ্যমান শক্তির ক্ষয় কমে যায়। ফলে আর শুকনো হওয়া সম্ভব নয়।
এখন না খেলে মানুষ শুকিয়ে যায় না, এ বলে আপনি আবার না খেয়ে বসে থাকবেন না। প্রতিদিন পরিমিত শারীরিক পরিশ্রম করলে তাতে করে বিএমআর এর মান বেড়ে যায়। ফলে সুস্থ্য ও সবল থাকা যায়।
বিএমআই = দেহের ওজন কেজি/দেহের উচ্চতা (মিটার)২ ।
চলুন দেখে নেই আমার বিএমআই....
70/(1.69m)²=24.56
বিএমআই দ্বারা বুঝা যায় যে, একজন সুস্থ্য সবল ব্যাক্তির সেই ওজন যা তার সুস্থ্য অবস্থা দাবী করে।
এখন আপনার BMI মান যদি হয় 18.5 থেকে 24.9 তাহলে বলা যায় আপনি সুস্বাস্থ্যের অধিকারী!
আপনার BMI
30 এর উপরে হলে আপনি প্রথম স্তরের মোটা ... ডায়াবেটিস হতে পারে ব্যায়াম করুন
35 বেশি হলে অতিরিক্ত ওজন .... ডায়াবেটিস ...হাইপারটেনশন ঝুকি! !
40 এর বেশি হলে মৃত্যু ঝুঁকি!
Keep fit, live better ...
(Courtesy- DSD Comment)