Homna Kafiluddin Girl's High School

Homna Kafiluddin Girl's High School Homna Kafil Uddin Girl's high school is a well knowned scholl of Homna. It has a long national reputation for academic excellence.

12/09/2023

প্রতিটা ক্লাশের ফার্স্ট সেকেন্ড থার্ড কিংবা ক্লাশের সবচেয়ে দুষ্টু বাচ্চা টাকেই সবাই মনে রাখে। মাঝখানে থাকা ম্যাংগো পিপল টাইপ এগারো, বারো, সতের, বিশ রোলের বাচ্চাগুলারে ভুলে যাওয়া যেন অবধারিত। বহু বহু বছর পর মাঠে ঘাটে , রাস্তায়, বাজারে কোথাও যদি পুরানো শিক্ষক বা শিক্ষিকার সাথে দেখা হয়েই যায়। সালাম দিয়ে কাচুমাচু করে বলবেন...
স্যার আমি অমুক ব্যাচের। আমার নাম তমুক।
তোমাকে ভুলে যাওয়ায় লাজুক একটা হাসি দিয়ে বলবেন, আরে তাই তো... কেমন আছিস রে তুই? কই আছিস? বিয়ে করছিস? বাচ্চা কয়টা?
কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি মধ্যম সাড়ির কেউ হন। স্যার আপনাকে ভুলে গেছেন। খুবই স্বাভাবিক। হাজার হাজার স্টুডেন্ট প্রতি বছর পাশ করে বের হয়, উনাদের পক্ষে আপনাকে মনে রাখা অসম্ভব।
কিন্তু মনের কোনে ক্ষীণ একটা আশা জেগেই থাকে, আমার প্রিয় স্যার আমাকে হয়ত মনে রেখেছেন!!
প্রথম সাড়ির কেউ না হওয়ায়, আমাকে আমার প্রায় সব শিক্ষকেরাই ভুলে গেছেন।
নীল স্কুল ড্রেস, বেনী দোলানো কিশোরী... দস্যি একদল মেয়ের পাল... নাম ভুলে যেতে থাকা ক্লাস মেটগুলা... আমি সকাল থেকে আমার ব্যাচের সব বন্ধুদের নাম মনে করার চেষ্টা করছি।হাজার হাজার স্টুডেন্ট পড়ানো স্যারের কাছে আমার নাম মনে রাখার প্রত্যাশায় বসে থাকা আমি, আমার ব্যাচের ৫০ টা মেয়ের নাম মনে করতে পারিনি!!!
হাজার হাজার মাইল দূর থেকে মফস্বলের ছায়া ঘেরা স্কুল টার জন্যে ,পুরানো বন্ধুগুলার জন্যে বড্ড পরান পুড়ছে...💙

28/05/2021

প্রিয় স্কুল 🙂

ঈদ মুবারাক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!আল্লাহ্‌ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করে নিন।আমিন ।🤲
13/05/2021

ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
আল্লাহ্‌ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করে নিন।
আমিন ।🤲

You are so very special, so this comes to know that you’re loved a lot. For the ways you helped us to bloom! With deepes...
18/06/2020

You are so very special, so this comes to know that you’re loved a lot. For the ways you helped us to bloom! With deepest condolence to our teacher!

The tears would not stop for we still think it was unfair of life that yours had to end this early. Rest in peace Sir.

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি ১৬  শিক্ষার্রথীর বৃত্তি পাওয়ার আনন্দে শিক্ষক ও শিক্ষার্থীদের  আনন্দ ...
10/10/2018

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি ১৬ শিক্ষার্রথীর বৃত্তি পাওয়ার আনন্দে শিক্ষক ও শিক্ষার্থীদের আনন্দ উল্লাস।
অভিনন্দন তোমাদের সবাইকে ।

ছবিকৃতজ্ঞতা : Ayub ali

সবাইকে পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা । ঈদ মুবারক 🌙
16/06/2018

সবাইকে পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা । ঈদ মুবারক 🌙

স্কুলের দেয়াল টপকে যেই মাত্র স্কুল কম্পাউন্ডে লাফ দিয়ে নেমেছি...সাক্ষাৎ যমদূতের মত স্যার দাড়িয়ে!!.. স্কুল টাইমে স্কুল ফা...
12/04/2018

স্কুলের দেয়াল টপকে যেই মাত্র স্কুল কম্পাউন্ডে লাফ দিয়ে নেমেছি...সাক্ষাৎ যমদূতের মত স্যার দাড়িয়ে!!.. স্কুল টাইমে স্কুল ফাঁকি দিয়ে বন্ধু লিপির বাসায় গিয়েছিলাম টিফিন টাইমে, ফিরতে দেরি হওয়ায় স্কুল গেইট ততক্ষনে বন্ধ। পিঠ বাচাঁনোর আর বুঝি কোন সুযোগ ই নাই!!
ঐ বিচ্ছুর দল!! তোরা গেছিলি কই!! বড় আপা দেখলে তোদের খবর আছে!!
ইয়ে স্যার...হইছে কি...ইয়ে ..মানে...!
এই ম্যানেজারের মাইয়া টা দিন দিন আরো বান্দর হইতাছে!! কানে ধর, এক্ষন ধর। বল , আর জিন্দেগীতে এই আকাম করমু না...বল...দিমু বড় আপার কাছে পাঠায়া?
আমরা , কফিলউদ্দিন স্কুলের প্রতিটা ছাত্রী জানি...আনু স্যার জীবনে ও আমাদের মারবেন না, যেমনে পারেন বড় আপা(হেড মিস্ট্রেস) এর হাত থেকেও আমাদের বাঁচাবেন। কিছু মানুষ থাকেন , যারা দুনিয়ায় আদরের বাইরে কিছুই বুঝেন না। প্রিয় আনু স্যার তেমন ই একজন। স্যারের সামনে কানে ধরা কোন ব্যাপার ই না। বড় আপা টের পাইলে আব্বারে স্কুলে ডাকায়ে পাঠাবেন নির্ঘাৎ। তার চাইতে এই ভালো...স্যারের চোখে মুখে প্রশ্রয়ের হাসি...
মাঠের মধ্যে দিয়া ক্লাশে যাস না, পিছন দিয়া ঘুইরা যা, নইলে অন্য স্যারেরা দেইখা ফালাইবো। আর করবি না এমন, ঠি ক আছে?
স্কুলের প্রতিটা ছাত্রীর নাম,ধাম, বাড়ি, গ্রাম, মহল্লা, বাপ, দাদা চৌদ্দ গুষ্ঠি স্যারের মুখস্ত ছিল।
কতবার স্যার কে আমি জিগ্যেস ও করছি, কেম্নে পারেন স্যার এত নাম মনে রাখতে?
তোরা হইলি আমার বাচ্চা কাচ্চা..বাচ্চা কাচ্চার নাম গার্জিয়ান ভুলেরে গাধা?
ক্লাশে পড়া বলতে ভুলে গেলে...
এই যে বেত দেখছস? দিমু নাকি একটা? ঐ পর্যন্তই...তারপর মাথায় হাত বুলায়ে বলতেন...
তুই আমার কত লক্ষী মাইয়া, ইট্টু পড়লেই পারস...পড়স নাকেন? এই বেত নিয়া ক্লাশে আসতে আমার ভাল্লাগেনা রে...! তোরা পড়তে পড়তে যেদিন জর্জ ব্যারিস্টার হবি, আইসা যখন সালাম ঠুকবি আমার কত ভালো লাগবো জানস?

প্রিয় স্যার, আপনার এই ভাদাইম্যা বাচ্চা জর্জ ব্যারিস্টার হয় নাই, কিন্তু মফঃস্বলের ছোট্ট একটা স্কুল থেকে মমতা আর ভালোবাসার যে শিক্ষা নিয়ে এসেছে...তা দিয়েই ভবিষ্যৎ আলোময় করেছে। দু:খ একটাই, আপনার সামনে দাড়িয়ে সালাম ঠুকার আগেই আপনি চলে গেলেন।
যে মমতা আর ভালোবাসা আপনি কফিল উদ্দিনের প্রতিটি ছাত্রীক দেখিয়েছেন আল্লাহপাক আপনাকে তার শতগুন মমতা আর ভালোবাসা ফিরিয়ে দিবেন।
প্রিয় বন্ধু সুমি, তোরে এই শোকে সান্তনা জানানোর ভাষা আমার জানা নেই। আল্লাহ যেন এই শোক সইবার ক্ষমতা দেন।
ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন...

Address

Parara Bnda

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homna Kafiluddin Girl's High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category