Zillur Rahaman

Zillur Rahaman যে বই পড়েনা তার মর্যাদাবোধ জন্ম নেয় না।

02/05/2025
শোন হে সুহৃদ পিতামাতাগণ...----নির্মম বাক‍্যবাণ সন্তানের প্রতি কখনো নিক্ষেপ করবেন না। সন্তানের সফলতার মিথ‍্যাস্বপ্নে চর...
30/03/2023

শোন হে সুহৃদ পিতামাতাগণ...
----
নির্মম বাক‍্যবাণ সন্তানের প্রতি কখনো নিক্ষেপ করবেন না। সন্তানের সফলতার মিথ‍্যাস্বপ্নে চরমপন্থী হবেন না।
- ‘ও পারে, তুমি কেন পারো না’,
- 'তোমার দ্বারা কিচ্ছু হবে না'
এ'দু'টি বল্লম বাক‍্য সন্তানের হৃদয়কে আহত করে।এগিয়ে চলার পথে আনন্দের বদলে অতিগতি বা নিম্নগতি দুঃখাবেগ জাগায়। মানসিক অস্বাভাবিকতা তৈরী করে। আপনার সন্তানের যা পছন্দ , হোক না সে তেমন! কৃষক, মুজুর, অফিসার, গায়ক, নায়ক, লেখক, ফটোগ্রাফার বা ব‍্যবসায়। এতে আনন্দ, সুখ ও শান্তির কমতি হবে না। শুধু লক্ষ‍্য রাখা দরকার- সে যেন সুশীলতার বদলে কুশীলতা, রুচির বদলে কুরুচির বাসিন্দা না হয়। কুরুচিবান ও স্বার্থপরতার পথে, সন্তান বিলিয়নিয়ার হলেও সে সর্বনাশী-অমানবিক হয়। যা সকলের জন‍্য পরিতাজ‍্য!
--
Photo: A happy farmer family in a coastal village
একটি কৃষক পরিবার । দুই সন্তানকে স্কুলে পাঠায়। পিতা ছেলেদের সঙ্গে খেলে। ছবিটি পাথরঘাটায় তুলেছিলাম। পরিবারটি ভালোবেসে মাছভেজে, শাকপাতা আর ডালভূনা করে দুপুরের খাবার খাইয়েছিল। আমি খেতে রাজি হইনি বলে - স্যার বলেছিল, আমরা গরীব মানুষ হলেও, আমাদের বাড়িতে কেউ আসলে সবাইকে অতিথি মনে করি। আপনাদেরকে খেতেই হবে।

12/07/2021
পঞ্চগড় জেলা পুস্তক ব্যবসায়ী ও প্রকাশনা সমিতির আজকের সভায় কিছু স্থির চিত্র।
11/12/2020

পঞ্চগড় জেলা পুস্তক ব্যবসায়ী ও প্রকাশনা সমিতির আজকের সভায় কিছু স্থির চিত্র।

31/07/2020

ঈদ মোবারক।।

26/06/2020

শিক্ষক তো শিক্ষকই...

চার মাস হতে চলল দেশের কেজি স্কুল সমূহের শিক্ষকদের করোনা কালীন সংকটে কেউ এগিয়ে আসছেনা। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, পঞ্চগড় জেলা শাখার সভাপতি হিসেবে আর কতজনকে সহানুভূতি দেখাবো।

জেলা প্রশাসক মহোদয় বরাবর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর, মেয়র মহোদয় এর নিকট অনেকবার গিয়েছি, কিন্তু কোন ফল পাইনি।

কেজি স্কুলের শিক্ষকগণ মুলত প্রাইভেট টিউশনি করে সংসার চালায়, এখন তাও বন্ধ রয়েছে।

কেজি স্কুলের শিক্ষকতা কি কোন অপরাধ?

শিক্ষা ক্ষেত্রে কি এসব শিক্ষকের কোন অবদান নেই?

কেজি স্কুলের শিক্ষক ও তার পরিবার কেন না খেয়ে দিন কাটাবে?

প্রাথমিক শিক্ষায় ৩০ ভাগ অবদান রাখা শিক্ষকরা কি এদেশের নাগরিক নয়?

আশা করছি আমাদের সরকার শিক্ষকদের কস্টের কথা বিবেচনা করে দ্রুত সহায়তায় ব্যবস্থা করবেন।

15/05/2018

Address

Panchagarh
5000

Telephone

+8801880148772

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zillur Rahaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share