কাজিম উদ্দিন নুরানী ও হাফেজীয়া মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Panchagarh
  • কাজিম উদ্দিন নুরানী ও হাফেজীয়া মাদ্রাসা

কাজিম উদ্দিন নুরানী ও হাফেজীয়া মাদ্রাসা কাজিম উদ্দীন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা। নাউতারী প্রধান পাড়া, বগদুলঝুলা, বড়শশী, বোদা, পঞ্চগড়।

07/09/2026

আলহামদুলিল্লাহ
মাদ্রাসার ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে পরামর্শ সভা।
এবছর চারজন ছাত্রকে পাগড়ী প্রদান করা হবে,ইনশাআল্লাহ ।

15/08/2026
12/08/2026

আলহামদুলিল্লাহ কাজিম উদ্দিন নুরানী ও হাফেজীয়া মাদ্রাসা এর ছাত্র মোঃ আব্দুল্লাহ হেফজ শেষ করলো। সকলের নিকট দোয়ার দরখাস্ত আল্লাহ যেন প্রিয় ছাত্র কে হক্কানি হাফেজ আলেম হিসেবে কবুল করেন আমিন ❤️🤲🤲

🕌 মাদ্রাসার জন্য আপনার অনুদান — সদকায়ে জারিয়া“তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো, তিনি তার উত্তম প্রতিদান দেবেন।”— সূরা ...
11/08/2026

🕌 মাদ্রাসার জন্য আপনার অনুদান

— সদকায়ে জারিয়া
“তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো, তিনি তার উত্তম প্রতিদান দেবেন।”
— সূরা সাবা: ৩৯
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“মানুষ মৃত্যুবরণ করলে তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল ছাড়া: সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায় এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে।”
— সহিহ মুসলিম: ১৬৩১
📖 কাজিম উদ্দিন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা
একটি শিশুর কুরআন শিক্ষা, হিফজ ও দ্বীনি শিক্ষার পেছনে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে আপনার জন্য দীর্ঘস্থায়ী সদকায়ে জারিয়া।
💚 আপনার অনুদান হতে পারে—
একজন শিশুর কুরআন শেখার সুযোগ,
একজন হাফেজ তৈরির সহযোগিতা,
এবং আখিরাতের জন্য আপনার নেক আমলের একটি স্থায়ী মাধ্যম।
🤲 আসুন, আল্লাহর সন্তুষ্টির জন্য মাদ্রাসার পাশে দাঁড়াই।
আপনার সামর্থ্য অনুযায়ী ৳১০০ / ৳৫০০ / ৳১,০০০ বা যেকোনো পরিমাণ অনুদান করুন।
📱 অনুদান পাঠাতে ছবির QR কোডটি স্ক্যান করুন।
আল্লাহ আপনার দান কবুল করুন এবং এটিকে আপনার জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আমিন। 🤲
#সদকায়েজারিয়া #মাদ্রাসা #কুরআনশিক্ষা #হিফজুলকুরআন #অনুদান #দান #ইসলামীশিক্ষা #মাদ্রাসার_পাশে_দাঁড়ান

09/08/2026



লেখাটি বড় হলেও কস্ট করে পড়বেন

স্থাপত্যের বিবেচনায় গ্রামের স্কুলগুলোও এখন বহুতল বিশষ্ট ও পাকা। এগুলো কি স্কুল কর্তৃপক্ষের নিজেদের টাকায় গড়ে উঠছে? কখনোই নয়। আমার-আপনার প্রদত্ত ট্যাক্সের টাকায়!

অথচ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে অধিকাংশ দ্বীনি প্রতিষ্ঠানের অবস্থা খুব সোচনীয়! মসজিদ ভিত্তিক মাকতাব শিক্ষা ব্যবস্থাও হ্রাস পেয়েছে দিনে দিনে। কেন স্বয়ং ঢাকাতেও সন্তানের জন্য স্কুল শিক্ষার সমন্বয়ে দ্বীনি শিক্ষাদানের জন্য মানসম্মত প্রতিষ্ঠানের এত ঘাটতি? আর আমাদের উত্তরবঙ্গের কথা তো বলার মতোই না {বিশেষ করে বৃহত্তর রংপুর এবং দিনাজপুর }। এই দায়ভার কি আমার আপনার উপর আরোপিত হয় না?

আলহামদু লিল্লাহ। আমরা আমাদের দ্বীনি দায়িত্বের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন, পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চল নাউতারী প্রধান পাড়ায় একটি নূরানী হাফেজিয়া মাদ্রাসার কাজ চলমান ।

আপনি কি চান উম্মাহর নেতৃত্ব গড়ায় আমাদের স্বপ্নের সারথী হতে? উম্মাহর প্রয়োজনে আদর্শ একটি মাদরাসার /পৃষ্ঠপোষক/ লাইফটাইম মেম্বার হতে? এই অর্থ শুধুমাত্র মাদ্রাসা এবং ইসলাম প্রচার ও প্রসার এর কাজেই ব্যায় করা হবে ইন শা আল্লাহ ।

আমরা ঠিক একদিন পৃথিবী থেকে চলে যাব, রয়ে যাবে আমাদের কর্ম । সাওয়াব পেতে থাকব আমরা কবরে ইন শা আল্লাহ.........

মানুষ মারা গেলে তো সহায়-সম্পত্তি দুনিয়াতেই রয়ে যায়, কিন্তু আমলনামা ঠিকই কিয়ামত অব্দি তাকে সঙ্গ দেয়। সুতরাং এমন কিছু আমল করা উচিৎ, যা মৃত্যুর পরেও শতাব্দির পর শতাব্দি যার সুফল ও সাওয়াব জারি থাকবে ইন শা আল্লাহ।

এমনই উল্লেখযোগ্য আমল হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি একটি খালেস দ্বীনের জন্য প্রতিষ্ঠিত মাদরাসায় পৃষ্ঠপোষকতা করলেন, একটি সন্তানকে/শিশুকে দ্বীনি ইলমে দীক্ষিত করলেন। উম্মাহ যতদিন এর সুফল পেতে থাকবে, ততদিন আপনিও সাওয়াব পেতে থাকবেন, বি-ইযনিল্লাহ। কতই না সৌভাগ্যবান তারা - মৃত্যুর পরেও যাদের সাওয়াব কবরে নিয়মিত পৌঁছাতে থাকে!

আমাদের সাথে যুক্ত হোন, যুক্ত থাকুন। আসুন, আমরা আল্লাহর দ্বীনের জন্য সম্মিলিতভাবে কাজ করি।

আপনি যেভাবে অংশ নিবেন:
এক/দুই টাকা থেকে শুরু করে যে কোনো এমাউন্ট এককালীন বা আপনার সুযোগ অনুযায়ী বিকাশে, ব্যাংক একাউন্টে বা অফিসে এসে সাদাকাহ করতে পারেন।

ব্যাংক একাউন্ট ডিটেলস:
A/C Number : 20503870200400212
A/C Name : KAZIM UDDIN NURANI AND HAFIZIA মাদ্রাসা
SWIFT Code : IBBLBDDH
Routing Number : 125770194
Bank : Islami Bank Bangladesh Ltd
Branch : Debiganj, Panchagarh

📚🕌 দারুল হিকমাহ ইসলামিক পাঠাগার ও জ্ঞানকেন্দ্র 🕌📚🌿 ইলমের আলো ছড়িয়ে দিতে আপনার সহযোগিতা কাম্যআল্লাহ তাআলা বলেন:﴿وَقُل رَّ...
05/06/2026

📚🕌 দারুল হিকমাহ ইসলামিক পাঠাগার ও জ্ঞানকেন্দ্র 🕌📚
🌿 ইলমের আলো ছড়িয়ে দিতে আপনার সহযোগিতা কাম্য
আল্লাহ তাআলা বলেন:
﴿وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا﴾
"হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।" — (সূরা ত্ব-হা ২০:১১৪)
আরও বলেন:
﴿هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ﴾
"যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে?" — (সূরা আয-যুমার ৩৯:৯)
📖 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোনো পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।" —
📖 রাসূলুল্লাহ ﷺ আরও বলেছেন:
"মানুষ মৃত্যুবরণ করলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল বন্ধ হয় না: সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান, এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে।" —
আলহামদুলিল্লাহ, আমরা দারুল হিকমাহ ইসলামিক পাঠাগার ও জ্ঞানকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি। এখানে কুরআন, হাদীস, ফিকহ, আকীদাহ, ইসলামী ইতিহাস, গবেষণাধর্মী বই এবং শিশু-কিশোরদের জন্য শিক্ষামূলক বই সংরক্ষণ করা হবে।

এই মহৎ দ্বীনি ও সদকায়ে জারিয়ার কাজে আপনার সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আপনার সামান্য অনুদানও হতে পারে অসংখ্য মানুষের জ্ঞান অর্জনের মাধ্যম এবং আপনার আখিরাতের জন্য স্থায়ী সওয়াবের উৎস।

📖 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোনো পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের একটি পথ সহজ করে দেন।"
— সহীহ মুসলিম, হাদীস: ২৬৯৯

🤲 আসুন, আমরা সবাই মিলে এমন একটি জ্ঞানকেন্দ্র গড়ে তুলি, যেখান থেকে কিয়ামত পর্যন্ত মানুষ উপকৃত হতে পারে।
💳 বিকাশ / নগদ 01937633620
🔖 রেফারেন্স: DFL (Donation For Library)
🏦 ব্যাংক হিসাব Name: Md. Nahid Hasan Account No: 20502430200694805 Islami Bank Limited Panchagarh Branch, Panchagarh
🤲 "হে আল্লাহ! এই কাজকে কবুল করুন, একে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন এবং এর মাধ্যমে অসংখ্য মানুষকে উপকৃত হওয়ার তাওফীক দান করুন। আমীন।"
#দারুল_হিকমাহ #ইসলামিক_পাঠাগার #সদকায়ে_জারিয়া #ইলমের_আলো

আপনার পোস্টারের জন্য এক📢 সবার অবগতির জন্য জানানো যাচ্ছে—কাজিম উদ্দীন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার অফিসিয়াল যোগাযোগ নম্ব...
30/05/2026

আপনার পোস্টারের জন্য এক📢 সবার অবগতির জন্য জানানো যাচ্ছে—
কাজিম উদ্দীন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার অফিসিয়াল যোগাযোগ নম্বর এখন:
📞 09649401020
ভর্তি, তথ্য, পরামর্শ বা মাদ্রাসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করুন।
🌿 দ্বীনি, নৈতিক ও যুগোপযোগী শিক্ষাই আমাদের অঙ্গীকার।
📖 কুরআন শিক্ষা 🕌 দ্বীনি শিক্ষা 🤝 নৈতিক শিক্ষা 🌍 যুগোপযোগী সাধারণ শিক্ষা
আপনার সন্তানকে আদর্শ, সুশিক্ষিত ও দ্বীনদার মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের সঙ্গে থাকুন।
#কাজিম_উদ্দীন_নূরানী_ও_হাফেজিয়া_মাদ্রাসা #নূরানী_শিক্ষা #হাফেজিয়া_মাদ্রাসা #ইসলামিক_শিক্ষা #দ্বীনি_শিক্ষা #ভর্তি_চলছে

গণভোটে হ্যা ভোট দিলে যা পাবেন। বিস্তারিত কমেন্টস এ
02/01/2026

গণভোটে হ্যা ভোট দিলে যা পাবেন। বিস্তারিত কমেন্টস এ

আলহামদুলিল্লাহ ২০২৬  শিক্ষাবর্ষের ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হল। তাঃ ০১-০১-২০২৬ ইং
01/01/2026

আলহামদুলিল্লাহ

২০২৬ শিক্ষাবর্ষের ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হল।
তাঃ ০১-০১-২০২৬ ইং

Address

Panchagarh

Alerts

Be the first to know and let us send you an email when কাজিম উদ্দিন নুরানী ও হাফেজীয়া মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share