04/10/2026
♦️জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি♦️
পঞ্চগড় অনির্বাণ বিদ্যানিকেতনে নিম্নলিখিত পদে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।
নিয়োগের বিষয় ও যোগ্যতা
♦️১. ইংরেজি শিক্ষক
- ইংরেজি বিষয়ে অনার্স ডিগ্রিধারী হতে হবে।
- ইংরেজিতে সুন্দরভাবে কথা বলতে পারেন এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
♦️২. গণিত শিক্ষক
- গণিত বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে।
♦️বেতন
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
♦️আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ লিখিত আবেদন আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে বিদ্যালয়ের অধ্যক্ষ বরাবর জমা দিতে হবে।
♦️যোগাযোগ:
📞 ০১৭১২৫৩৫৬৩৪
অধ্যক্ষ, পঞ্চগড় অনির্বাণ বিদ্যানিকেতন