Debiganj Alodini Govt. Girls' High School

Debiganj Alodini Govt. Girls' High School The roots of education are bitter, but the fruit is sweet.

আমাদের অলদিনীর তিনজন উদীয়মান ক্ষুূদে বিতার্কিক।আজ দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে দুদক আয়োজিত ‘বিতর্ক প্রতিযোগি...
18/06/2026

আমাদের অলদিনীর তিনজন উদীয়মান ক্ষুূদে বিতার্কিক।

আজ দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে দুদক আয়োজিত ‘বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এ আমাদের স্কুল দল বিজয়ী হয়েছে।

দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়।

গড়ে উঠুক বিতর্ক ধারা।

খেলা! খেলা! খেলা! আগামীকাল সকাল ৯ টায় এন এন স্কুল মাঠে দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক টিম বনাম পঞ্চ...
08/05/2026

খেলা! খেলা! খেলা!
আগামীকাল সকাল ৯ টায় এন এন স্কুল মাঠে দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক টিম বনাম পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক টিমের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।
All are invited to enjoy the battle.

এই একটা ছবি পেতে আমাদের চার বছর অপেক্ষা করতে হয়েছে। আমরা এবার ক্রিকেটে বিজয়ী।অলদিনী একাদশ ১৪ ওভারে ১৪৪ রান।নৃপেন্দ্র নার...
25/04/2026

এই একটা ছবি পেতে আমাদের চার বছর অপেক্ষা করতে হয়েছে।

আমরা এবার ক্রিকেটে বিজয়ী।
অলদিনী একাদশ ১৪ ওভারে ১৪৪ রান।
নৃপেন্দ্র নারায়ণ একাদশ ১৪ ওভারে ১৪২ রান।

স্মরণীয় ২৫-০৪-২৬হার-জিত থাকবেই—প্রীতি ক্রিকেট ম্যাচের সৌন্দর্যই এখানে। এবারের লড়াইয়ে অলদিনী একাদশ হয়েছে বিজয়ী।প্রিয় সহকর...
25/04/2026

স্মরণীয় ২৫-০৪-২৬

হার-জিত থাকবেই—প্রীতি ক্রিকেট ম্যাচের সৌন্দর্যই এখানে। এবারের লড়াইয়ে অলদিনী একাদশ হয়েছে বিজয়ী।

প্রিয় সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও দোয়ায় আমরা অর্জন করেছি এই সাফল্য।

এন.এন. একাদশের প্রতি রইলো আন্তরিক সম্মান ও সহমর্মিতা।

অটুট থাকুক আমাদের বন্ধন, অব্যাহত থাকুক এমন সুন্দর আয়োজন।

এবছরের অলদিনীয়ানস, যারা এসএসসি ২০২৬ পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেছো—তোমাদের প্রতি রইলো অসংখ্য শুভকামনা।নিজের উপর পূর...
20/04/2026

এবছরের অলদিনীয়ানস, যারা এসএসসি ২০২৬ পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেছো—তোমাদের প্রতি রইলো অসংখ্য শুভকামনা।

নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখো, আত্মবিশ্বাস নিয়েই সামনে এগিয়ে যাও।
কারও উপর নির্ভর না করে নিজের সামর্থ্যকেই শক্তিতে পরিণত করো।
মনে রেখো, এই গুরুত্বপূর্ণ দিনগুলোর জন্যই অলদিনী তোমাদের গড়ে তুলেছে।

তাই সর্বদা শৃঙ্খলা ও ভদ্রতা বজায় রাখবে—অপ্রীতিকর কোনো আচরণ যেন না ঘটে।
আমাদের এই প্রিয় ক্যাম্পাস তোমাদের খুবই মিস করবে।

আবারও রইলো আন্তরিক শুভকামনা—
তোমাদের উজ্জ্বল সাফল্য কামনা করছি।

প্রিয় শিক্ষার্থী,দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কেন্দ্র নং D-877-এর প্রিয় এস.এস.সি ২০২৬ পরীক্ষার্থীবৃন্দ—ত...
20/04/2026

প্রিয় শিক্ষার্থী,
দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কেন্দ্র নং D-877-এর প্রিয় এস.এস.সি ২০২৬ পরীক্ষার্থীবৃন্দ—
তোমাদের জন্য সিট প্ল্যান প্রকাশ করা হলো।
সকলের প্রতি রইলো আন্তরিক শুভকামনা।

সুস্থ থেকো, আত্মবিশ্বাসের সাথে প্রতিটি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করো।

অলদিনী কর্তৃপক্ষের পক্ষ থেকে তোমাদের উজ্জ্বল সাফল্য কামনা করছি।

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান আজ সুষ্ঠু ও আনন...
09/04/2026

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান আজ সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান শিক্ষক, জনাব প্রদীপ কুমার সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সবুজ কুমার বসাক, দেবীগঞ্জ, পঞ্চগড় মহোদয় সহ অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ।

এই মাহেন্দ্রক্ষণে বিদায়ী পরীক্ষার্থীদের প্রতি রইল আমাদের গভীর ভালোবাসা, আন্তরিক শুভকামনা ও উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনা।
তোমাদের সাফল্যে আলোকিত হোক আগামীর পথ—এই প্রত্যাশা রইল সর্বদা।

অন্যদিকে, নবীন শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন।
এই প্রিয় প্রাঙ্গণে তোমাদের নতুন পথচলা হোক জ্ঞান, শৃঙ্খলা ও সাফল্যে ভরপুর—এই কামনা করি।

সবার জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা।

Address

Debiganj
Panchagarh
5020

Opening Hours

Monday 10:00 - 16:10
Tuesday 10:00 - 16:10
Wednesday 10:00 - 16:10
Thursday 10:00 - 16:10
Sunday 10:00 - 16:10

Telephone

+8801712206061

Alerts

Be the first to know and let us send you an email when Debiganj Alodini Govt. Girls' High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Debiganj Alodini Govt. Girls' High School:

Shortcuts

Share

Category