11/06/2022
Learn to Delegate একে এখনকার সময়ের বিবেচনায় ‘Learn to Automate’ ও বলা যেতে পারে। আপনার কাজের বোঝাটা অনেকাংশে হালকা হয়ে যায় যখন আপনার কাজটাই আপনি অন্য কাওকে শিখিয়ে দেন। প্রযুক্তির কল্যাণকে কাজে লাগিয়ে এখনকার প্রয়োজনীয় অনেক কাজই স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব। সেইদিকে নজর দিন। সফটওয়্যার ও অ্যাপগুলোর সদ্ব্যবহার নিশ্চিত করুন। অনেক কাজ করতে পারেন Wunderlist, To Do List নামের চমৎকার এই অ্যাপগুলোর সাহায্যে। এতে করে সময় বাঁচবে অনেকটা আর পরিশ্রমও কমে যাবে বহুলাংশে। আমাদের সবাইকেই প্রতিদিন অনেক কাজ করতে হয়। তালিকা তৈরির কথাতো শুরুতেই উল্লেখ করা হলো। এবার বলা হচ্ছে তালিকা করার ক্ষেত্রেও যেন কাজগুলোকে গুরুত্ব অনুসারে সাজানো হয়। যে কাজগুলো করা সবচেয়ে বেশি জরুরি সেগুলো যেন সবার আগে করে ফেলা হয়। আর সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো সেই কাজগুলোকে যেন সম্পন্ন হওয়া মাত্রই তালিকা থেকে কেটে বাদ দেওয়া হয় এটা সুনিশ্চিত করা।