Learner Community in BD

Learner Community in BD একটি এডুকেশনাল ও ভলেন্টিয়ারিং প্লাটফর্ম।

07/05/2025

Always Pray for Pakistan 🇵🇰🤲❤️

17/09/2021
শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ­­­১৫ আগস্ট ১৯৭৫, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমণ্ড...
15/08/2021

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ­­­১৫ আগস্ট ১৯৭৫, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে স্বপরিবারে নিহত হন ৷ সেদিন তিনি ছাড়াও ঘাতকের বুলেটে নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ৷ এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ নিহত হন আরো ১৬ জন ৷

১৫ আগস্ট নিহত হন মুজিব পরিবারের সদস্যবৃন্দ: ছেলে শেখ কামাল; শেখ জামাল ও শিশু পুত্র শেখ রাসেল; পুত্রবধু সুলতানা কামাল ও রোজী কামাল; ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগনে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি ৷ বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসেন কর্নেল জামিলউদ্দীন, তিনিও তখন নিহত হন ৷ দেশের বাইরে থাকায় বেঁচে যান জননেত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা ৷প্রতি বছর ১৫ আগস্ট জাতি গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের, পালিত হয় জাতীয় শোক দিবস ৷

"LEARNER COMMUNITY IN BD" কর্তৃক "বই পড়া কর্মসূচি" -র আওতায় আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের "মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে...
12/08/2021

"LEARNER COMMUNITY IN BD" কর্তৃক "বই পড়া কর্মসূচি" -র আওতায় আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের "মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে" আজ ১২ই আগষ্ট আগ্রহী কিছু শিক্ষার্থীর মাঝে উপন্যাস,কবিতা,গল্প,সায়েন্স ফিকশন,বিজ্ঞানের বিভিন্ন বই প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের এর সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব কাশেম স্যার,মির্জাপুরের কৃতি সন্তান ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী রায়হান কবির,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী সামিউল আলম রেজভীসহ মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এই কর্মসূচির আওয়তায় একটি নির্দিষ্ট ছোট্ট এলাকায় আগ্রহী শিক্ষার্থীদের মাঝে বই প্রদান করা হয়েছে, এসব বই দিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে একটি ভ্রাম্যমান,গুচ্ছলাইব্রেরি প্রতিষ্ঠা করবে।শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ,চিন্তার জগৎকে প্রসারিত করার উদ্দেশ্যেই আমাদের এই কার্যক্রম।

।
আমাদের এই কার্যক্রমে অংশ নিতে আপনি আপনার নতুন/পুরাতন বইটি আমাদের প্রদান করতে পারেন।আপনার যেকোনো পরামর্শ আমাদের কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করবে।

রক্ত সৈনিক এর সভাপতি Muhammad Sarwar Hosen Jihad  Learner Community in BD এর "বইপড়া কমসূচি" র জন্যে আজ পাঁচটি উপহার হিসে...
11/08/2021

রক্ত সৈনিক এর সভাপতি Muhammad Sarwar Hosen Jihad Learner Community in BD এর "বইপড়া কমসূচি" র জন্যে আজ পাঁচটি উপহার হিসেবে পাঠিয়েছেন।ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

১.টুকুনজিল--মুহম্মদ জাফর ইকবাল
২.একডজন কিশোর গল্প--আহসান হাবীব
৩.কালরাত্রি খন্ডচিত্র--শওকত ওসমান
৪.ডঃ জেকিল ও মিঃ হাইড--রবার্ট লুই স্টিভেনসন
৫.মিথ্যা গেরস্হালি--সরোজিনী সাহু

আপনারা নতুন,পুরাতন যে কোনো বই উপহার হিসেবে প্রদান করে এই কার্যক্রমটিকে এগিয়ে নিতে সহায়তা করতে পারেন।
যোগাযোগঃ 01884953495

"LEARNER COMMUNITY IN BD" কর্তৃক "বই পড়া কর্মসূচি" -র আওয়তায় আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে আগামীকাল ১২ই আগষ্ট আগ্রহী...
11/08/2021

"LEARNER COMMUNITY IN BD" কর্তৃক "বই পড়া কর্মসূচি" -র আওয়তায় আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে আগামীকাল ১২ই আগষ্ট আগ্রহী কিছু শিক্ষার্থীর মাঝে উপন্যাস,কবিতা,গল্প,সায়েন্স ফিকশন,বিজ্ঞানের বিভিন্ন বই প্রদান করা হবে।এই কর্মসূচির আওয়তায় একটি নির্দিষ্ট ছোট্ট এলাকায় আগ্রহী শিক্ষার্থীদের মাঝে বই প্রদান করা হবে এবং শিক্ষার্থীরা নিজেদের মধ্যে এসব বই দিয়ে একটি ভ্রাম্যমান,গুচ্ছলাইব্রেরি প্রতিষ্ঠা করবে।শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ,চিন্তার জগৎকে প্রসারিত করার উদ্দেশ্যেই আমাদের এই কার্যক্রম।

।
আমাদের এই কার্যক্রমে অংশ নিতে আপনি আপনার নতুন/পুরাতন বইটি আমাদের প্রদান করতে পারেন।আপনার যেকোনো পরামর্শ আমাদের কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করবে।

৭ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-২০২১ এ আটোয়ারীর কৃতি শিক্ষার্থী Atwari Govt. Pilot Girls' High School এর নবম শ্রেণ...
11/08/2021

৭ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-২০২১ এ আটোয়ারীর কৃতি শিক্ষার্থী Atwari Govt. Pilot Girls' High School এর নবম শ্রেণির শিক্ষার্থী #আফিয়া_মোবাশ্বিরা আঞ্চলিক/রিজিওনাল পর্বে উত্তীর্ণ হওয়ায় লার্নার কমিউনিটি ইন বিডির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।আশা করি জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে আটোয়ারী ও দেশের মুখ উজ্জ্বল করবে।সবাই তার জন্য দোয়া করবেন।

বিদ্রঃআফিয়া মোবাশ্বিরা লার্নার কমিউনিটি ইন বিডির প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সদস্য Taqi-এর
ছোট বোন।

Learner Community in BD কর্তৃক "বইপড়া কর্মসূচি"-র আওতায় আটোয়ারী উপজেলার মির্জাপুর ও ধামোর ইউনিয়নের কিছু সংখ্যক আগ্রহী শি...
06/08/2021

Learner Community in BD কর্তৃক "বইপড়া কর্মসূচি"-র আওতায় আটোয়ারী উপজেলার মির্জাপুর ও ধামোর ইউনিয়নের কিছু সংখ্যক আগ্রহী শিক্ষার্থীর মাঝে চলে যাবে এসব বই।

"বইপড়া কর্মসূচি" নামক মহতী এই কার্যক্রমে যুক্ত হতে চাইলে আপনি আপনার নতুন,পুরাতন বই দিয়ে সহযোগিতা করতে পারেন যা আমরা পৌঁছে দেবো আগ্রহী ছাত্র-ছাত্রীদের মাঝে এবং গড়ে উঠবে এলাকা ভিত্তিক গুচ্ছ লাইব্রেরি।
যোগাযোগঃ+880 1884-953495

২৫ শে জুলাই অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়্যিদ স্যারের ৮২ তম জন্মদিন।আলোকিত মানুষ গঠনের অগ্রদূত,সাহিত্যিক,উপস্থাপক,সমাজ সংস্...
25/07/2021

২৫ শে জুলাই অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়্যিদ স্যারের ৮২ তম জন্মদিন।

আলোকিত মানুষ গঠনের অগ্রদূত,সাহিত্যিক,উপস্থাপক,সমাজ সংস্কারক এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়্যিদ স্যারের ৮২তম (জন্মঃ২৫ শে জুলাই ১৯৩৯) জন্মদিনে "লার্নার কমিউনিটি ইন বিডির" পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন।

বিশ্ব সাহিত্য কেন্দ্র এমন একটি প্লাটফর্ম যেখানে হাজারো তরুণ-তরুণী তাদের কাঙ্ক্ষিত স্বপ্নপুরণে উৎসাহ ও দিকনির্দেশনা পেয়ে থাকে।

আলোকিত মানুষ গঠনে স্যারের অবদান সত্যিই প্রশংসনীয়। আমরা স্যারের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করি।

সাফল্যের এক নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দল। ৫১তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ দল একট...
24/07/2021

সাফল্যের এক নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দল। ৫১তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ দল একটি রৌপ্য পদক, তিনটি ব্রোঞ্জ পদক এবং একটি অনারেবল ম্যানশন অর্জন করে। ৫ জন প্রতিযোগীর কেউই খালি হাতে ফেরত আসেনি। বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সাফল্যের ইতিহাসে এটি সর্বোচ্চ অর্জন।
বাংলাদেশ দলের রাশেদুল ইসলাম রৌপ্য পদক অর্জন করে । রাশেদ স্বর্ণ পদকের প্রায় দ্বার প্রান্তে পৌঁছতে সক্ষম হয়। দলের কোচ ডঃ আরশাদ মোমেন জানান অন্যান্য বছরের তুলনায় এবছর আমাদের এক্সপেরিমেন্টাল ফলাফল ভালো এসেছে তবে এই জায়গায় আরও নজর দিতে হবে কারণ স্বর্ণপদক পেতে গেলে এক্সপেরিমেন্টালএ ভাল করার কোন বিকল্প নেই।
অন্যদিকে ইমতিয়াজ তানভীর রহিম, মোঃ ফাহিম আবরার, আবসুর খান সিয়াম ব্রোঞ্জ পদক অর্জন করেন। গোলাম ইশতিয়াক অনারেবল ম্যানশন অর্জন করে।
আমাদের ব্রোঞ্জ পদক বিজয়ীদের মধ্যেও রহিম প্রায় রৌপ্য পদকের কাছাকাছি পৌঁছে। অন্য ২ জনের ব্রোঞ্জ পদক ও ছিলো ব্রোঞ্জ পদক সীমার যথেস্ট উপরে ।
বিগত সময়ে আমরা রৌপ্য পদক অর্জন করলেও এবার আমাদের রৌপ্য পদক ছিলো যথেষ্ট পরিপক্ব যেটি আমাদের স্বর্ণ অর্জনের জন্য এক ধাপ সামনে এগিয়ে নিয়ে গেছে।
বাংলাদেশ দলের এই সাফল্যের জন্য সকল প্রতিযোগী, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, স্বেচ্ছাসেবক সবাইকে জানাই শুভেচ্ছা এবং বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক ডাচ-বাংলা ব্যাংক এবং ব্যবস্থাপক প্রথমআলো এবং বিজ্ঞান চিন্তাকে জানাই আন্তরিক ধন্যবাদ ।

Address

Panchagarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learner Community in BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category