31/05/2026
শোক বার্তা
গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, প্রমিজ প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রিয় ছাত্র মাসুদ একটি দুর্ঘটনায় আহত হয়ে ইন্তেকাল করেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আগামীকাল ১জুন সকাল ১০ টায় নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
তার এই অকাল মৃত্যুতে বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করি,মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন।
এ শোকের মুহূর্তে আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সবরের সঙ্গে বহন করার তাওফিক দান করুন।
— প্রমিজ প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল পরিবার।