প্রধান শিক্ষক ,কুড়ালিয়া পাড়া উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Pakulla
  • প্রধান শিক্ষক ,কুড়ালিয়া পাড়া উচ্চ বিদ্যালয়

প্রধান শিক্ষক ,কুড়ালিয়া পাড়া উচ্চ বিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রধান শিক্ষক ,কুড়ালিয়া পাড়া উচ্চ বিদ্যালয়, School, Pakulla.

" ক্লিন ক্যাম্পাস " -"গ্রীন ক্যাম্পাস" অদ্য কুড়ালিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ে লেইস প্রোগ্রাম আয়োজিত "জলবায়ুর অভিঘাত"মোক...
29/06/2026

" ক্লিন ক্যাম্পাস " -"গ্রীন ক্যাম্পাস"
অদ্য কুড়ালিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ে লেইস প্রোগ্রাম আয়োজিত "জলবায়ুর অভিঘাত"মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধ কল্পে শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ এবং উল্লেখিত বিষয়ে শিক্ষার্থী ও স্থানীয় জনতার উদ্দেশ্যে বিশেষ আলোচনা।

কুড়ালিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষক- কর্মচারী ও স্থানীয় অভিভাবক সকলের অবগতির জন্য জানানো য...
24/06/2026

কুড়ালিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষক- কর্মচারী ও স্থানীয় অভিভাবক সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশ মোতাবেক বৈশ্বিক কারণে জলবায়ু অভিঘাত মোকাবেলায় বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে আগামী ২৮/০৬/২০২৬ তারিখ রোজ রবিবার সকাল ১০ঃ৩০ ঘটিকায় বিদ্যালয় চত্বর থেকে বিশেষ র‍্যালি সকলের সমন্বয়ে পার্শ্ববর্তী রাস্তায় প্রদক্ষিণ করে উক্ত বিষয় সম্পর্কে বিদ্যালয় মিলনায়তনে বিশেষ আলোচনা সেমিনার অনুষ্ঠিত হইবে। সকলের অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।

ধন্যবাদান্তে

দেওয়ান এমসাদ হোসেন- নয়ন
প্রধান শিক্ষক
কুড়ালিয়া পাড়া উচ্চ বিদ্যালয়,
মির্জাপুর, টাঙ্গাইল।

এসএসসি পরীক্ষার্থী/২০২৬ মিথিলা আক্তার এর পানিতে পড়ে অকাল মৃত্যু মেনে নিতে পারছি না, আমি খুবই মর্মাহত, শোকাবিভূত, বিদ্যা...
04/06/2026

এসএসসি পরীক্ষার্থী/২০২৬ মিথিলা আক্তার এর পানিতে পড়ে অকাল মৃত্যু মেনে নিতে পারছি না, আমি খুবই মর্মাহত, শোকাবিভূত, বিদ্যালয়ের পক্ষ থেকে মিথিলার আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন মিথিলার কবরের আজাব মাফ করে জান্নাতবাসী করেন এবং তার পিতা-মাতা, পরিবার পরিজন, ও আত্মীয়-স্বজন সকলকে এই শোক সইবার তৌফিক দান করেন আমিন।

কুড়ালিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে মহান ২১ফেব্রুয়ারি,২০২৬ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের...
21/02/2026

কুড়ালিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে মহান ২১ফেব্রুয়ারি,২০২৬ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠান উদযাপন করা হয়।

20/02/2026

কুড়ালিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থী,সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশ মোতাবেক আগামী কাল মহান ২১ফেব্রুয়ারি,২০২৬ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে হবে। এ মর্মে সকাল ৮:৩০ থেকে ৯ঃ০০ টার মধ্যে সকলকে বিদ্যালয় উপস্থিত থাকতে হবে।
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক।

02/11/2025

নোটিশ
যে সকল শিক্ষার্থী এসএসসি -২০২৫ পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তাদেরকে আসন্ন নির্বাচনী পরীক্ষা- ২০২৫ অংশগ্রহণ পূর্বক কৃতকার্য হয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার ফরম পূরণ করতে পারবে।

কুড়ালিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ে কর্মরত  শিক্ষক কর্মচারী মন্ডলী
02/11/2025

কুড়ালিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মচারী মন্ডলী

অদ্য ০১/০৯/২০২৫ খ্রি.কুড়ালিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ে আমার সহকর্মী হিসেবে NTRCA কতৃক সুপারিশকৃত  সহকারি শিক্ষক রাউফুন নাহ...
01/09/2025

অদ্য ০১/০৯/২০২৫ খ্রি.কুড়ালিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ে আমার সহকর্মী হিসেবে NTRCA কতৃক সুপারিশকৃত সহকারি শিক্ষক রাউফুন নাহার (জীববিজ্ঞান) ও মো. রাসেল রানা (গনিত) পদে যোগদান করে বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও অভিভাবক সদস্যের উপস্থিতিতে যোগদান পত্র জমা দেন। উক্ত নবাগত শিক্ষক সহ অন্যান্য কর্মরত সকল শিক্ষক কর্মচারীর জন্য দোয়া প্রার্থনা করছি।

আলহামদুলিল্লাহ, কুড়ালিয়া পাড়া উচ্চ বিদ্যালয় এর শূন্য পদে চাহিদা মোতাবেক NTRCA কর্তৃক নিম্নরূপ  দুইজন শিক্ষক নির্বাচি...
19/08/2025

আলহামদুলিল্লাহ, কুড়ালিয়া পাড়া উচ্চ বিদ্যালয় এর শূন্য পদে চাহিদা মোতাবেক NTRCA কর্তৃক নিম্নরূপ দুইজন শিক্ষক নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচিত শিক্ষকদের কে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন।

13/03/2025

কুড়ালিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী/ ২০২৫ শিক্ষার্থীদের প্রবেশপত্র আগামী ১৬/০৩/২০২৫ রোজ রবিবার বেলা ১১:০০ ঘটিকায় বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে বিতরণ করা হবে। সকল পরীক্ষার্থীকে উপস্থিত হয়ে প্রবেশপত্র গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো -প্রধান শিক্ষক।

Address

Pakulla

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রধান শিক্ষক ,কুড়ালিয়া পাড়া উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category