Banwarinagar C.B. Pilot High School

Banwarinagar C.B. Pilot High School Banwarinagar C.B. Pilot High School
Established - 1912
Bazar Road, Faridpur Pabna. Established - 1912
Bazar Road B-Nagar, Faridpur - Pabna.

Welcome :)
Banwarinagar C,B,P Model High School is One of the Prestigious School of Pabna.

শোক সংবাদ!!!বনওয়ারীনগর সরকারি করোনেশন বনমালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী মাওলানা শিক্ষক, জনাব “ মোঃ শামসুল হক” ৩১-শে, জ...
01/02/2025

শোক সংবাদ!!!
বনওয়ারীনগর সরকারি করোনেশন বনমালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী মাওলানা শিক্ষক, জনাব “ মোঃ শামসুল হক” ৩১-শে, জানুয়ারি আনুমানিক রাত ১১টায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মহান আল্লাহ পাক তাহার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক।

25/07/2023

সফলতা আসলে কী!?
(A+) পাওয়া মানেই "সফল" হওয়া না।

অর্ধ বার্ষিক পরীক্ষা-২০২২ (রুটিন)
25/05/2022

অর্ধ বার্ষিক পরীক্ষা-২০২২ (রুটিন)

এস.এস.সি রেজাল্ট -২০২১
30/12/2021

এস.এস.সি রেজাল্ট -২০২১

এস.এস.সি ভোকঃ রেজাল্ট -২০২১
30/12/2021

এস.এস.সি ভোকঃ রেজাল্ট -২০২১

12/05/2021

===== নোটিশ=====

বনওয়ারীনগর সরকারি সি.বি. পাইলট উচ্চ বিদ্যালয় , ফরিদপুর, পাবনার সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের UNIQ ID (ইউনিক আইডি) প্রদানের জন্য Online (অনলাইন) জন্ম সনদ বাধ্যতামূলক। তাই যে সকল শিক্ষার্থীর Online (অনলাইন) জন্ম সনদ নেই তাদের অতি দ্রুত Online (অনলাইন) জন্ম সনদ সংগ্রহ করে স্ব স্ব শ্রেণি শিক্ষকের নিকট ফটোকপি জমা দিতে হবে।

উল্লেখ্য যে, যাদের জন্ম সনদ হাতে লেখা কিংবা যাদের জন্ম সনদ নম্বর ১৭ ডিজিটের নয় তাদের Online (অনলাইন) জন্ম সনদ সংগ্রহ করতে হবে।


মোঃ আবু বকার সিদ্দিক
প্রধান শিক্ষক

20/04/2021
বনওয়ারীনগর সরকারি সি.বি.পাইলট উচ্চ বিদ্যালয়ের, ২০২১ সালের ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তির তালিকা।
11/01/2021

বনওয়ারীনগর সরকারি সি.বি.পাইলট উচ্চ বিদ্যালয়ের, ২০২১ সালের ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তির তালিকা।

বনওয়ারীনগর সরকারি সি. বি. পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের রুটিন।
08/10/2020

বনওয়ারীনগর সরকারি সি. বি. পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের রুটিন।

রাজর্ষি রায় বনমালী রায় বাহাদুর১৮৬২ খ্রীষ্টাব্দের সেপ্টেমবর মাসে বনমালী রায় জন্ম গ্রহন করেন। তিনি পাবনা জেলা স্কুলে প্রবে...
04/04/2020

রাজর্ষি রায় বনমালী রায় বাহাদুর

১৮৬২ খ্রীষ্টাব্দের সেপ্টেমবর মাসে বনমালী রায় জন্ম গ্রহন করেন। তিনি পাবনা জেলা স্কুলে প্রবেশিকা পর্যন্ত অধ্যায়ন করেন। ১৮৮২ খ্রীষ্টাব্দে দত্তক পিতা বনওয়ারীলাল রায়ের মৃত্যুর পর বনমালী রায় তাঁর পিতার বিষয় সম্পত্তির উত্তারাধিকারী হন। তিনি অসাধারণ প্রতিভা সম্পন্ন ব্যক্তি ছিলেন। তাঁর সুব্যবস্থাপনায় জমিদারীর আয় অনেক বৃদ্ধি পায়। দেশহিতকর কাজে তিনি বহু অর্থ ও জমি দান করে গেছেন। বনওয়ারী নগর সিবিপি উচ্চ বিদ্যালয় ‘পাবনা এডওয়ার্ড কলেজ’ বনমালী ইনষ্টিটিউট, টমসন হল, ইলিয়ট শিল্প বিদ্যালয়, হাসপাতাল, টাউন হল, পাবনা ইলিয়ট বনমালী টেকনিকেল স্কুল, দুর্ভিক্ষ ভান্ডার, শ্যাম কুন্ডুর পস্কোবার, জগন্নাথ দেবের মন্দির সংস্কার করেন এবং আরও অনেক জনহিতকর কাজের জন্য অর্থ দান করে গেছেন।

ইংরেজ সরকার বনমালী রায়ের নামের প্রশংসা করে ১৮৯৪ খ্রীষ্টাব্দে ‘অভিষেক’ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে ‘রায় বাহাদুর’ উপাধীতে ভূষিত করেন। তিনি শেষ জীবন বৃন্দাবন ধামে ধর্ম-কর্ম ও অতিথি সেবায় অতিবাহিত করেন।

তাঁর দুই পুত্র ক্ষতিশ ভূষণ রায় বাহাদুর ও রাধিকা রায় বাহাদুর তাঁদের পিতার কীর্তি অক্ষুন্ন রাখার জন্য ১৯১২ খ্রীষ্টাব্দে ‘বনওয়ারী নগর করোনেশন বনমালী হাই স্কুল’ প্রতিষ্ঠা করেন। স্কুলটি সরকারী সাহায্য না পাওয়া পর্যন্ত তাঁরা বার্ষিক চবিবশ’শ টাকা এ স্কুলকে সাহায্য করতেন। স্কুলের জমি, খেলার মাঠ ইত্যাদি তাঁদের দান। জমিদারী উচেছদের আগ পর্যন্ত স্কুলটি তাড়াশ জমিদারী থেকে বার্ষিক বারো’শ টাকা সাহায্য পেত।

১৯১৪ খ্রীষ্টাব্দের ২৩ নভেম্বর সুপ্রসিদ্ধ দানশীল জমিদার ‘রাজর্ষি রায় বনমালী রায় বাহাদুর’ বৃন্দাবন ধামে দেহ ত্যাগ করেন।

ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা রেজাল্ট 💯
05/01/2020

ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা রেজাল্ট 💯

Address

Rajshahi
Pabna
6650

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banwarinagar C.B. Pilot High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category