20/07/2026
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
প্রত্যেক মা-বাবার স্বপ্ন—তাঁর সন্তান যেন দ্বীনদার, সুশিক্ষিত ও উত্তম চরিত্রের মানুষ হয়ে বেড়ে ওঠে।
সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মারকাযুল হুদা গাজিপুর বালিকা মাদ্রাসা, আন্তরিকভাবে পরিচালিত হচ্ছে।
এখানে রয়েছে ইসলামিক কিন্ডারগার্টেন, নূরানী, নাযেরা, প্রি-হিফজ, হিফজ শুনানি,(আন্তর্জাতিক পর্যায়ের), কিতাব বিভাগ উর্দু জামাত থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত এবং জেনারেল সমন্নয় সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা।
আর আগ্রহী দের জন্য রয়েছে আফটার স্কুল মক্তব,সাথে রমজান সেশনে,হাতের লেখা,নাহু সরফ,মুয়াল্লিমা,হুফফাজ,ট্রেনিং সহ বিশেষ ব্যবস্থা,,
শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের মাঝে ইসলামী আদব-আখলাক, দোয়া-মাসনূন, নৈতিক শিক্ষা এবং সুন্দর চরিত্র গঠনের প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আমাদের রয়েছে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধা, যাতে অভিভাবকরা তাঁদের প্রয়োজন অনুযায়ী শিক্ষাব্যবস্থা নির্বাচন করতে পারেন।
বালিকা শাখা সম্পূর্ণ মহিলা শিক্ষিকা ও কর্মীদের মাধ্যমে পরিচালিত, যা শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করে।
এছাড়াও, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মাদ্রাসা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তত্ত্বাবধান করা হয়।
অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে নিয়মিত পাঠদান, মূল্যায়ন এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতির প্রতি গুরুত্ব দেওয়া হয়।
আপনার কন্যা সন্তানকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও দ্বীনি পরিবেশে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন।
📍 মারকাযুল হুদা বালিকা মাদ্রাসা, গাজীপুর বড়বাড়ি।
📞 যোগাযোগ: ০১৩১৬৬৮৭০৯৪
মারকাযুল হুদা বালিকা মাদ্রাসা
"কুরআন ও সুন্নাহর আলোয় আদর্শ, নেককার ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার বিশ্বস্ত ঠিকানা।"