10/07/2025
আমাদের স্কুলের অবস্থা ও একটি প্রয়োজনীয় আত্মজিজ্ঞাসা
আজ আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগ্রহ নেই — এটা আমরা সবাই বলি। কিন্তু আসলেই কি এটা শুধু “খারাপ ব্যাচ”-এর জন্য? নাকি আমাদের দায়িত্ববোধে কোথাও ঘাটতি আছে?
যেখানে একটা সময় জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয় আমাদের তথা আসে পাশে গ্রামের মানুষের অহংকারের প্রতিষ্ঠান ছিল। কিন্তু এলাকার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। স্কুল কে কেন্দ্র করে বাজার শুধু একটা আড্ডা খানায় রূপ নিয়েছে। এলাকা ভিত্তিক ঝামেলার প্রাণ কেন্দ্র আমাদের স্কুল এখন। ক্ষতিটা দিন শেষে এলাকার হচ্ছে। সবারই কম বেশি বাচ্চা কাচ্চা আছেই। এখনই এলাকার মানুষ এর আমাদের স্কুলের উপর যত্নশীল হওয়া উচিত। আপনাদের মনে রাখা উচিত এই প্রতিষ্ঠানের হাত ধরেই আমরা অনেকেই আজ বুয়েট রুয়েট মেডিক্যাল বা সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় বা দেশের বাইরে পড়াশুনা করেও প্রতিষ্ঠান তথা এলাকার মুখ উজ্জ্বল করেছি। বর্তানে সব শিক্ষা প্রতিষ্ঠান খুব এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের শুধুই অবনতি। কেন?? প্রশ্ন টা এলাকার মানুষের কাছে। শুধু রাজনৈতিক আর দলীয় হুমকি বাদ দিন। নিজের সন্তানকে রাজনীতির দিকে না ঠেলে শিক্ষার দিকে ধাবিত করুন।
মানতে নারাজ হইলেও নিচের উল্লেখিত কথা গুলো চরম সত্য তুলে ধরা হইলো👇👇
বর্তমান সময়ের শিক্ষকরা আগের মতো মোটিভেশন দিতে পারেন না। কারণ:
• ছাত্রদের উপর পড়াশোনার জন্য চাপ দিলে অভিভাবকদের অভিযোগ আসে,
• প্রয়োজনে গায়ে হাত তুললে রাজনৈতিক ও ব্যক্তিগত চাপ আসে,
• শিক্ষকরা নিজেরাই আজ ভয় এবং নিরাপত্তাহীনতায় ভোগেন।
এর সাথে রয়েছে স্কুলের অভ্যন্তরীণ রাজনীতি, মানসম্পন্ন শিক্ষকের অভাব এবং নেতৃত্বহীনতা।
এখন প্রশ্ন হচ্ছে, তাহলে অন্যরা কীভাবে পারছে?
নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস — এই স্কুলে ৩২০ জনের মধ্যে ৩২০ জনই এসএসসিতে A+ পেয়েছে। এটা কাকতালীয় না। এটা পরিকল্পনা, একাগ্রতা, দায়িত্বশীলতা, এবং নেতৃত্বের ফল।
ওরা যদি পারে, তাহলে আমরা কেন পারবো না?
সব ব্যাচ খারাপ — এটা বললে দায় এড়ানো হয়। বরং আমাদের জিজ্ঞাসা করা উচিত, আমরা কি সত্যিই সেই পরিবেশ, সেই গাইডলাইন, সেই মানসিক শক্তি দিতে পারছি?
সমস্যা স্বীকার না করলে সমাধান সম্ভব নয়। আমাদের নিজেদের ভূমিকা নিয়ে আবার ভাবতে হবে।
⸻
উদ্দেশ্য কারও সমালোচনা নয়, বরং জবাবদিহিতা তৈরি করা। আমরা যদি চাই সত্যিই পরিবর্তন আনতে, তাহলে আমাদেরও বদলাতে হবে।
যদি আমাদের স্কুলের বর্তমান বা সাবেক শিক্ষার্থী হইয়া থাকেন তাহলে রিকুয়েস্ট থাকবে। আপনাদের এলাকার মানুষের কাছে আমার পোস্ট পৌঁছে দিন শেয়ার করে। রিকুয়েস্ট রইলো। সবাইকে বিষয়টা জানানোর জন্য।