16/10/2025
জেন জি প্রো ভার্সনের এইচএসসি রেজাল্ট প্রকাশ হয়েছে আজ। পাশের হার লজ্জাজনক। যদিও বিগত কয়েক বছর ধরেই রেজাল্ট এমনি ছিল শুধুমাত্র চিপসের প্যাকেটে হাওয়া ডুকানোর মত করে ফুলিয়ে দেখানো হতো। এই প্রো জেনারেশনের রেজাল্ট এমন হওয়ার পিছনে কিছু কারণ আলোচনা করা যাক-
১। ইন্টারনেট এদের ডোপামিনের বারটা বাজায় দিছে যার ফলে বইয়ের প্রতি প্রচুর অনীহা।
২। বড়দের কে ভয় পাওয়া বা সন্মান করার মত মানবিক গুনাবলীর ব্যপক ঘাটতি।
৩। পরিশ্রমকে উপেক্ষা করে দ্রুত সফলতা পাওয়ার উচ্চ বিলাসিতা।
৪। শরীর ও মস্তিষ্কের ভারসাম্যতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রচুর রাত জেগে অপ্রয়োজনীয়/কুকাজ করা।
৫। প্রেম, জুয়া, অসুস্থ আড্ডার মাধ্যমে জীবনমুখী চিন্তাগুলোর অপমৃত্যু ঘটানো।
৬। অতি অর্থ ব্যয়ের বিধ্বংসী অভ্যাস তৈরি এবং অর্থের জন্য অভিভাবকের সংগে দুর্ব্যবহার।
৭। পরিচয় ছাত্র হলেও চেহারা,ব্যবহার,চলন, অঙ্গভঙ্গি মাদকাসক্তের মত হয়ে যাওয়া।
৮। মেজাজ সর্বদা খিট খিট থাকা এবং দস্যূ গ্যাঙ স্টাইলে চলাফেরা করা।
৯।ভবিষ্যৎ নিয়ে ন্যূনতম চিন্তা না করা।
১০। সর্বপরি ভার্চুয়াল দুনিয়ায় সারাক্ষণ বিচরণ করে শূন্য মানবিক গুনাবলি অর্জন।
এরা কি পারবে সমাজ ও দেশ পরিচালনা করতে?