Sri Sri Thakur Anukul Chandra Satsang Unofficial

Sri Sri Thakur Anukul Chandra Satsang Unofficial

Share

যুগপুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুুকূল চন্দ্রের আর্দশ প্রচারের অনলাইন মাধ্যম। Both his parents were extremely devoted to God.

Sri Sri Thakur Anukulchandra was born on 14
September 1888, in the village of Himaitpur, in the
Pabna District of East Bengal (now Bangladesh) in
Undivided India. His father was Sri Sivachandra
Chakravarty (Shandilya Gotra Kanyakubja
Brahmin) and his mother was Manomohini Devi. His mother Manomohini Devi received Diksha
(Initiation) in her dream when she was sleeping at
the age of five and got the

Photos from Sri Sri Thakur Anukul Chandra Satsang Unofficial's post 25/10/2025

এই সংবাদটি অত্যন্ত গভীর ও বেদনাদায়ক!
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের কনিষ্ঠ পুত্র, পরম পূজ্যপাদ ডাঃ প্রঁচেতা রঞ্জন চক্রবর্তী (কাজলদা)–এর পরমধামে গমন সৎসঙ্গ পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি শুধুমাত্র একজন খ্যাতনামা চিকিৎসক (Plastic Surgeon, , M.B.B.S, M.S, Ph.D, F.A.I.S, Vijayshree Awardee, Gold Medalist)-ই নন, বরং ঠাকুরের আদর্শ ও সৎসঙ্গের মানবিক দৃষ্টিভঙ্গির এক অনন্য ধারক ও বাহক ছিলেন।

🌼 তারিখ ও সময়:
২৩ অক্টোবর (বৃহস্পতিবার), ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৮ মিনিটে (বাংলাদেশ সময়: ৭ টা ৩৮ মিনিট) কোলকাতা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরমধামে গমন করেন।

ভিডিও ধারন: শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১২৯ তম শুভ আবির্ভাব বর্ষ তিথি পালন মহোৎসব, হিমাইতপুর কেন্দ্রীয় আশ্রম পাবনায় আগমনে, ১২ মার্চ ২০১৭।

26/11/2024

জয়গুরু,
বাংলাদেশের হিন্দুদের ৮ দফা যৌক্তিক দাবী আদায় আন্দোলনের আহবায়ক ও সনাতনী জাগরন মঞ্চের মুখোপাত্র শ্রদ্ধেয় শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহোদয়েকে গতকাল ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে আটক করার পর মহামন্য কোর্টের রায়ে হাজতে প্রেরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আনঅফিশিয়াল পেইজে সহ সৎসঙ্গের সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মহোদয়ের দ্রুত মুক্তি ও সনাতনীের যৌক্তিক দাবি গুলো মেনে দেশে অসম্প্রদায়ীক পরিবেশ রক্ষার ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।সনাতনীদের প্রতি বিনীত নিবেদন এই ধরনের সমস্ত অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়াতে হবে একসঙ্গে। শ্রদ্ধেয় শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহোদয় যেখানে থাকেন পরমপিতা যেনো ওনাকে সুস্থ্য ও স্বাত্ত্বিকতা পালনের ব্যাবস্থা রাখেন। জয়গুরু

30/06/2024

এদের মতো শাস্ত্রজ্ঞানহীন ভন্ড সাধুবেশধারীদের বিরুদ্ধে সমস্ত সৎসঙ্গীরা প্রতিবাদ গড়ে তুলুন।.....

লিংক নিচে দেয়া হলো-------
https://www.facebook.com/share/v/MAnLn33S3xWmDjZd/?mibextid=oFDknk

02/06/2024

❄️বিশ্বজননী জননী মনোমোহিনীদেবী'র জন্ম ইতিবৃত্ত
+++++++++++++++++++++++++++++++++++++
পাবনা জিলার হিমাইতপুর গ্রামের বিখ্যাত চৌধুরী পরিবারে বঙ্গাব্দ ১২৭৭ সালের ১৮ই জ্যৈষ্ঠ মনোমোহিনী দেবীর জন্ম হয়। পিতা রামেন্দ্র নারায়ণ মনোমোহিনীকে সর্বাধিক স্নেহ করিতেন। কন্যাকে বসন-ভূষণে সজ্জিত রাখিতে তিনি যেমনই ভালবাসিতেন, তাহাকে সর্বপ্রকারে সুশিক্ষিত করিয়া তুলিতে তেমনই অশেষ যত্ন লইতেন। যাহাতে বাল্যকাল হইতেই বালিকার তরুণ মনে শ্রদ্ধা, ভক্তি, দয়া, মমতা, ত্যাগ, নিষ্ঠা প্রভৃতি সদগুণ সহজেই বিকশিত হইয়া উঠে, সেজন্য তিনি সবিশেষ চেষ্টা করিতেন। তাঁহার সৎশিক্ষায় অতিবাল্য হইতেই উচ্চাদর্শের প্রতি বালিকার যে গভীর অনুরাগ জন্মিয়াছিল বহু ঘটনায় তাহার সুস্পষ্ট পরিচয় পাওয়া যায়।

ছোটবেলায় মনোমোহিনী দেবী একদিন তাঁহার পিতাঠাকুরকে জিজ্ঞাসা করিয়াছিলেন,- 'বাবা, কি কি সদ্‌গুণ থাকলে মানুষ বড় হয়?' উত্তরে রামেন্দ্রনারায়ণ কন্যাকে বলিয়াছিলেন, 'যারা সত্য কথা বলে, পরের দ্রব্যে লোভ করে না, গুরুজনকে মান্য করে, দীনদুঃখীর সেবা করে এবং সর্বোপরি ঈশ্বরে বিশ্বাসভক্তি রেখে চলে, তাদেরই লোকে মহৎ ব'লে পূজা করে, ভগবানও তাদের উপর সন্তুষ্ট থাকেন।' পিতৃদেবের কথিত সদ্‌গুণরাজি মনোমোহিনী দেবীর চরিত্রে যথাকালে অঙ্কুরিত ও বিকশিত হইয়া উত্তর-জীবন তাঁহাকে মহীয়সী করিয়া তুলিয়াছিল। বালিকা মনোমোহিনীর চরিত্রগঠনে তাঁহার মাতামহী কৃপাময়ী

দেবীর জ্বলন্ত ইষ্টনিষ্ঠা সবিশেষ প্রভাব বিস্তার করিয়াছিল। মনোমোহিনী দেবী তাঁহার আত্মজীবনীতে মাতামহী ও পিতৃদেব সম্বন্ধে উল্লেখ করিয়াছেন, "সবাই আমাকে ছোটকালে আদর করিয়া 'মনু' বলিয়া ডাকিত। আমি আমার দিদিমার সঙ্গে খাইতাম, তাঁহার কাছেই রাত্রে শুইতাম। দিদিমা হরিনাম জপ করিতেন, হরিনাম গাহিতেন, আমিও তাঁহার সঙ্গে গান করিতাম, তাঁহার মত হাসিতাম, কাঁদিতাম। দিদিমার কাছে হরিকথা শুনিয়া আমার মন শিশুকাল হইতেই উদাস হইয়া উঠিত। আমি দিদিমার পূজার জন্য ফুল তুলিয়া আনিতাম। আমার মনে হইত, মবাবাই আমাকে সর্বাধিক ভালবাসিতেন। সকালবেলা বাবার কাছে চলিয়া আসিতাম। তিনি আমাকে আপ্রাণ যত্ন করিয়া লেখাপড়া শিখাইতেন এবং যাহাতে আমার সৎশিক্ষা হয় তাহারই চেষ্টা করিতেন।" আদর্শ-শিক্ষায়

বালিকার স্বভাবটি সর্বাঙ্গসুন্দর করিয়া গড়িয়া তুলিতে মাতা কৃষ্ণসুন্দরীরও চেষ্টার অবধি ছিল না। ধর্মপ্রাণ বাবা, মা ও দিদিমার নিয়ত সস্নেহ সেবাযত্নের মধ্যে মনোমোহিনী দেবীর বাল্যজীবন অতিবাহিত হওয়ায়, জীবনারম্ভ হইতেই তিনি অতীব ধর্মানুরাগিণী হইয়া উঠিয়াছিলেন। ⚪
(গ্রন্থঃ- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র, ব্রজগোপাল দত্ত)

14/12/2023

#শ্রীশ্রীঠাকুর_অনুকূলচন্দ্র_সৎসঙ্গ_আনঅফিশিয়াল"পেইজ হতে প্রচারিত
★★★★★★★★★★★★★★★★★★★
পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের জীবন
আদর্শ প্রচার এর জন্য আমাদের পেইজ লাইক,
ফলো ও শেয়ার করে সাথে থাকুন। জয়গুরু
www.facebook.com/satsang.onlinebd/
★★★★★★★★★★★★★★★★★★★★

30/08/2023

শ্রীশ্রীঠাকুরঃ মাঝে-মাঝে চাঁদে যেতে পারলে মন্দ হয় না। হাওয়া বদল হয়। একদিন হয়তো হবে। এমন- কি, হয়তো দুই জায়গার মধ্যে ব্যবসা-বানিজ্যও চলবে। (আ.প্র.৮/১৭২, ইং ৩-৮-১৯৪৬)

★প্রশ্নঃ অন্যান্য গ্রহ-উপগ্রহের সঙ্গে মানুষের

যোগাযোগ হতে পারে না?

শ্রীশ্রীঠাকুরঃ তা পারে বৈকি? গ্রহ-উপগ্রহ তো কল্পনার জিনিস নয়! এর বাস্তব অস্তিত্ব যখন আছে, তখন দুরত্ব অতিক্রম করে সেখানে পৌঁছান অসম্ভব নয়। আজ যেমন বিভিন্ন দেশের মধ্যে আদান-প্রদান চলছে, একসময় হয়তো তেমনি বিভিন্ন গ্রহের মধ্যে আদান- প্রদান চলবে। (আ.প্র.৮/৯৫, ইং ৯-৬-১৯৪৬)

Want your school to be the top-listed School/college in Pabna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Pabna
6600