Home Tutor PusT

Home Tutor PusT "আপনার সন্তানকে পরিক্ষার্থী নয়,

গবেষণা নিয়ে দুশ্চিন্তা আর না!গবেষণা সংক্রান্ত যেকোন বিষয়ে যোগাযোগ করুন। বিসমিল্লাহ বাইন্ডিং এবং প্রিন্টিংএলএমবি মার্কে...
12/05/2026

গবেষণা নিয়ে দুশ্চিন্তা আর না!
গবেষণা সংক্রান্ত যেকোন বিষয়ে যোগাযোগ করুন।
বিসমিল্লাহ বাইন্ডিং এবং প্রিন্টিং
এলএমবি মার্কেট, আব্দুল হামিদ রোড, পাবনা
01775-439001

07/01/2026

উচ্চমাধ্যমিক physics ও
Math পড়ানোর জন্য একজন অভিজ্ঞ টিউটর প্রয়োজন।

উক্ত বিষয়ে পড়ানোর অভিজ্ঞতা ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অথবা বিজ্ঞান অনুষদের তৃতীয় /ফাইনাল বর্ষের শিক্ষার্থী হতে হবে।

লোকেশন: বীণা বানী কমপ্লেক্স এর পাশে।
বেতন: সম্মানজনক

যোগাযোগ: প্রয়োজনীয় তথ্য দিয়ে ইনবক্সে মেসেজ করুন।

02/02/2024

উচ্চমাধ্যমিক (HSC) পরীক্ষার্থী
পদার্থ ও গণিত পড়ানোর জন্য
অভিজ্ঞ ও দক্ষ টিউটর প্রয়োজন।

বেতন আলোচনা সাপেক্ষে
এডোয়ার্ড কলেজের পাশে।

ইঞ্জিয়ারিয়ারিং অনুষদের শিক্ষার্থী অগ্রাধিকার পাবে।

24/12/2023

টিউশন অফার

অষ্টম শ্রেণীর ছাত্রী পড়ানোর জন্য একজন অভিজ্ঞ মেয়ে শিক্ষিকা প্রয়োজন।

লোকেশন: মুজাহিদ ক্লাব
বেতন: আলোচনা সাপেক্ষে

আসছে নতুন বছর ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে অভিজ্ঞ টিউটর / শিক্ষক পেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে :-যোগাযোগ :01729680...
10/12/2023

আসছে নতুন বছর ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে অভিজ্ঞ টিউটর / শিক্ষক পেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে :-

যোগাযোগ :

01729680031 (রাশেদ)
01756455571 ( উজ্জ্বল)

02/12/2023

এডমিশনের পদার্থ বিজ্ঞান পড়ানোর জন্য একজন শিক্ষক প্রয়োজন।

ডিগ্রী বটতলা
৩ দিন (২৫০০/-)

01/06/2022

দশম শ্রেণীর ছাত্র পড়ানোর জন্য একজন টিউটর প্রয়োজন।

ইংরেজি ও গণিত
বেতন: ২০০০
স্থান: বক্ষ ব্যাধি হাসপাতালের পাশে , শালগাড়িয়া

আপনি জানেন কি?
01/10/2021

আপনি জানেন কি?

অভিজ্ঞ টিউটর পেতে যোগাযোগ করুন ঃ-
23/12/2020

অভিজ্ঞ টিউটর পেতে যোগাযোগ করুন ঃ-

23/10/2020
বুড়ি মরে গেল। বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখলো। কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়লো...'লো...
23/07/2020

বুড়ি মরে গেল। বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখলো। কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়লো...

'লোক দেখানো শোক' চললো কিছুদিন, তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটলো...

তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চললো। কেউ বালিশের কভার বানাবে, কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে, কেউ কানের দুল নেবে, কেউ বালাজোড়া......

যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে গেল।

বুড়ো একা বসে বসে দেখে তাদের কান্ডকারখানা। মনের বাজারে স্মৃতির দর'কষাকষি করতে করতে সেটাও একসময় বিক্রি হয়ে যায় মস্তিকের কোন এক ফাঁক ফোকরে।

যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, বুড়ো একা হয়ে পড়ে, হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পায়চারী করে।

সেদিন ছোট নাতনী এসে বলে গেল "দাদু দাদু, তুমি মরে গেলে কিন্ত এই লাঠিখানা আমার, আমি খেলবো.!"

এদিক থেকে বৌমা দৌড়ে আসে "দাঁড়া, তোকে আজ মেরে ফেলবো। এসব কথা বলতে নেই, বলেছি না.?

বুড়ো হাসে... যে বৌমার এমন শাসন সেও গোপনে প্রতিবেশির কাছে গল্প করে বুড়োটার খালি কষ্ট, মরে গেলেই বাঁচে।

সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে "দাদুর অবস্থাও বেশি ভাল না। কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যেতে পারে। তখন ওই ঘর আমার, তখন জমিয়ে আড্ডা হবে.!"

বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে।

দুই ছেলের মাঝে তো প্রায়দিন ঝগড়া লেগেই থাকে,
বুড়ো কার কাছে ক'দিন খাবে এই নিয়ে।

বুড়োটা আজ কারো বাবা নয়, আজ কারো শ্বশুর নয়, কারো দাদুও নয়। "সে আজ শুধুই এক বোঝা"।

আজ বুড়োর জন্মদিন। গত বছর বুড়িটা বেঁচে ছিল, তাও একটু পায়েশ রেঁধে খাইয়েছিলো। আজ সারাটা দিন গেল, কেউ কিছুই বললো না।

কিই বা বলবে.! যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে, কি বা দরকার তাকে সেই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার.!

অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনীর জন্মদিন পালন করা হলো।

বুড়োর হিসেব টা জমা পড়ে আছে, কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে।

সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচ করা নিয়ে।

বুড়িটার বেলা তে তো তাই হয়েছিল।

বুড়ো ভাবে, কিসের এ জীবন.? কাদের জন্য এতকিছু.!

বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয়। কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে...

আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘশ্বাস ছাড়লো, মনে মনে এটাই বললো ---

"পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়েই বাঁচে, বোঝা হয়ে নয়...!"

#সংগৃহীত

Address

Pabna
6600

Telephone

+8801756455571

Website

Alerts

Be the first to know and let us send you an email when Home Tutor PusT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Home Tutor PusT:

Shortcuts

Share

Category