18/05/2022
#সাতবাড়ীয়া_উচ্চ_বিদ্যালয়ের প্রাক্তন সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি
নিবন্ধন ফর্ম এখন পাওয়া যাচ্ছে, সবাই নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধনের জন্য কিছু প্রয়োজনীয় বা দরকারি কথা বা তথ্য তুলে ধরছি যা নিবন্ধনের আগে সবার জানা দরকার।
আমাদের স্কুলের শতবর্ষ উৎযাপন করা হবে ২৪ ও ২৫ ডিসেম্বর ২০২২ এই দুই দিন।
১। ব্যাচ অনুযায়ী নিবন্ধন শুরু হয়েছে ১৬ মে, ২০২২ থেকে চলবে ৩১ আগস্ট , ২০২২ পর্যন্ত।
২। নিবন্ধনের জন্য সারা বাংলাদেশে মোট ৮ টি কেন্দ্র করা হয়েছে।
৩। নিবন্ধনের জন্য প্রয়োজনঃ
ক) নিবন্ধন ফী
খ) ২ কপি পাসপোর্ট সাইজ এর ছবি।
গ) নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, এন আই ডি / জন্ম-নিবন্ধন নং, ঠিকানা, বর্তমান পেশা, বিদ্যালয়ে ভর্তি সাল ও শ্রেণী এবং বিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সাল ও শ্রেণী, নিবন্ধনে অংশগ্রহণের সংখা।
৪। ১৯৭২ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফী জন প্রতি ১০০০ টাকা করে ও ২০১১ থেকে ২০২২ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের জন্য জন প্রতি ৭০০ টাকা করে ধার্য করা হয়েছে। স্ত্রী ও
সন্তানদের (বাচ্চা ৩ বছর বয়সের নিচে হলে ফ্রি) জন্য নিবন্ধন ফী জন প্রতি ৫০০ টাকা করে ধার্য করা হয়েছে ।
৫। প্রত্যেকে তাঁর অতিথি বা গেস্ট হিসাবে শুধু মাত্র তাঁর স্ত্রী ও সন্তানদেরকে নিবন্ধন করাতে পাড়বে।
৬। নিবন্ধনের জন্য প্রত্যেক ব্যাচ থেকে কেও না কেও দায়িত্তে আছে অথবা যারা নিবন্ধন কমেটিতে আছে তাঁদের কাছ থেকে সকল প্রকার নিবন্ধন জাতীয় তথ্য পাওয়া যাবে অথবা আমাদের ওয়েবসাইট এ সকল প্রকার তথ্য পাওয়া যাবে।
৭। নিবন্ধনের কাজ আপনি ঘড়ে বসে অনলাইনেও করতে পাড়বেন (আগামী ১ জুন ২০২২ থেকে) তাঁর জন্য আপনাকে আমাদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশান সম্পন্ন করতে হবে নিজ দায়িত্তে।
৮। অনলাইনে নিবন্ধন করতে চাইলে অথবা নিবন্ধনের অর্থ হাতে জমা না দিয়ে ব্যাংক বা অন্য কোন মাধ্যমে জমা দিতে চাইলে সেই ব্যবস্থাও করা আছে।
#ব্যাংকঃ
Satbaria Uchcha Biddalaya Satobarsh Udjjapon 2020
A/C # 0200014590229
Agrani Bank Ltd.
Satbaria Bazar Branch
#বিকাশঃ 01312 742787 (বিস্তারিত ছবিতে দেওয়া আছে)
#হস্তেঃ সরাসরি হাতে ফর্ম পূরণ করার সময় দায়িত্তরত ব্যাক্তির কাছে।
এখানে একটি ছবি আমি অ্যাড করে দিচ্ছি উদাহর স্বরূপ। সবাই দেখে নিতে পারেন।
নিবন্ধন করতে যোগাযোগ করুন নিবন্ধন কমেটির সদস্যদের সাথে।
সর্বশেষ তারিখের আশায় না থেকে সবাইকে অনুরধ করা যাচ্ছে যে যত দ্রুত পারেন নিবন্ধনের কাজটি শেষ করে আপনার উপস্থিতি নিশ্চিত করুন।