19/04/2018
আজ সকাল ৫:৩০ মিনিটে মরহূম মির্জা আব্দুল আনছার-এর বড় ছেলে, বি.জে.এম.সি ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং হাজী ব্রাদার্স ক্লাব ও খুলনা বিভাগীয় প্রাক্তন ফুটবলার জনাব মির্জা আব্দুল বাতেন ইন্তেকাল করেন (ইন্না-ইল্লাহি-ওয়া.....-রাজিউন)। আজ সকাল ৯ঃ৩০ ঘটিকার সময় ঢাকার উত্তরাস্থ ১১নং সেক্টর জামে মসজিদে প্রথম নামাজে-জানাজা অনুষ্ঠিত হয়। দ্বীতিয় নামাজে-জানাজা মরহূমের পৈত্রিক বাসভবন মির্জাবাড়ি, জয়নগর, বেড়া, পাবনা'য় ( Mirzabari, Joynagor, Bera, Pabna ) আনুমানিক বিকাল ৫ঃ৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে ।
মরহূমের আত্নার রুহের মাগফিরাত কামনা করি। মহান রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন - আমিন ।
উল্লেখ থাকে যে, মরহূম মির্জা আব্দুল বাতেন কান্সারে আক্রান্ত হয়ে Lubana General Hospital Pvt. Ltd. & Uttara Cardiac Center'এর ICU তে ভর্তি ছিলেন । চিকিৎসাধীন অবস্থায় গতরাত আনুমানিক ৮ ঘটিকার দিকে অবস্থার অবনতি ঘটলে তাকে Life Support এ নেওয়া হয়। মূত্যুকালে তিনি জয়নগর ঈদগাহ, কবরস্থান, জামে মসজিদের কার্যকরী পর্ষদের সভাপতি ছিলেন । জীবদ্দশায় তিনি Adarsha High School, Kaitola ও কৈটলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কার্যকরী পর্ষদের সদস্য ছিলেন। মূত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা ও নাতি-পুতি এবং অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।