Pabna Govt. Girls' High School,Pabna

Pabna Govt. Girls' High School,Pabna This is the official page of Pabna Govt. Girls High School

পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় রাজশাহী বিভাগের সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী এ বিদালয়টি ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। মহামান্য শ্রী ল শ্রীযুক্ত লেপটন্যান্ট গভর্ণর বাহাদুর এর সম্মানার্থে পার্শডাঙ্গা নিবাসী জমিদার শ্রীযুক্ত বাবু গোবিন্দনাথ চৌধুরী এই বিদ্যালয় প্রস্তুত করিয়া দেন। বিদ্যালয়টি প্রাদেশিকীকরণ করা হয় ১৯৬৫ সালের ১লা ফেব্রুয়ারী। কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেন পাবনা সরক

ারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিলেন ।


পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়টি পাবনা জেলার একটি আদর্শ বিদ্যাপিঠ । বিদ্যালয়টিতে ১৯৯১ সাল হতে দুইটি শিফট চালু আছে – প্রভাতী শিফট এবং দিবা শিফট । উভয় শিফটে ৩য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হয় । প্রভাতী শিফটে পাঠদান কার্যক্রম শুরু হয় সকাল ৭ টা ১৫ মিনিটে এবং পাঠদান কার্যক্রম শেষ হয় দুপুর ১২ ঘটিকায় অপরদিকে দিবা শিফটে পাঠদান কার্যক্রম শুরু হয় দুপুর ১২ টা ১৫ মিনিটে এবং পাঠদান কার্যক্রম শেষ হয় বিকাল ৫ টা ২৫ মিনিটে । বর্তমানে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টির ছাত্রী সংখ্যা প্রায় ২০৫০ জন(২০১৪ সাল) । উভয় শিফটের জন্য প্রধান শিক্ষকের পদ সংখ্যা ০১টি । সহকারী প্রধান শিক্ষকের পদ সংখ্যা ০২টি । সহকারী শিক্ষকের পদ সংখ্যা ৫০টি।


পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়- এর ভৌত অবকাঠামোতে ত্রিতল বিশিষ্ট ০২টি ভবন, চারতল বিশিষ্ট ০১টি ভবন এবং দ্বিতল বিশিষ্ট ০১টি ভবন আছে । এছাড়াও বিজ্ঞানাগার, পাঠাগার, মাল্টিমিডিয়া কক্ষ এবং কম্পিউটার কক্ষ আছে । বিদ্যালয়ের অভ্যন্তরে একটি বড় খেলার মাঠ রয়েছে।


প্রতিবছর প্রাথমিক সমাপনী পরীক্ষায়, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল খুবই সন্তোষজনক ।


অত্র বিদ্যালয়টির বেশ কিছু সংখ্যক শিক্ষক/শিক্ষিকা জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছেন। এছাড়াও জাতীয় পর্যায়ে সঙ্গীত, নৃত্য , রচনা প্রতিযোগিতায় প্রায় প্রতি বছর অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে পুরস্কৃত হয়েছে ।

এক নজরে এস এস সি পরীক্ষার আসন বিন্যাস
20/04/2026

এক নজরে এস এস সি পরীক্ষার আসন বিন্যাস

শুভ নববর্ষ ১৪৩৩
14/04/2026

শুভ নববর্ষ
১৪৩৩

14/04/2026

শুভ নববর্ষ
১৪৩৩ বঙ্গাব্দ

গত ০৬-০৪-২০২৬ তারিখে আমাদের বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের যারা বুয়েট, বিভিন্ন মেডিকেল কলেজ ও রুয়েটে ভর্তি হয়েছে তাদ...
08/04/2026

গত ০৬-০৪-২০২৬ তারিখে আমাদের বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের যারা বুয়েট, বিভিন্ন মেডিকেল কলেজ ও রুয়েটে ভর্তি হয়েছে তাদের কয়েকজন এসেছিল শিক্ষক-শিক্ষিকাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে, দোয়া নিতে ও মিষ্টিমুখ করাতে!

সকলের জন্য র‌ইল অনেক অনেক দোয়া ও অফুরন্ত ভালোবাসা। আল্লাহ তোমাদের সফল করুন, জনগণের সেবা করার সুযোগ দান করুন।

বাংলা চলচিত্রের কিংবদন্তী মহানায়িকা এবং পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সুচিত্রা সেন এর ৯৫ তম জন্মদিন...
06/04/2026

বাংলা চলচিত্রের কিংবদন্তী মহানায়িকা এবং পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সুচিত্রা সেন এর ৯৫ তম জন্মদিন আজ।

আর্কাইভ থেকে নেওয়া
19/03/2026

আর্কাইভ থেকে নেওয়া

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্য...
18/03/2026

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী ২০২৭ সাল থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া বাতিলপূর্বক অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম গ্রহণ করা হবে।

এমতাবস্থায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১৩ নভেম্বর ২০২৫ তারিখের ৩৭.০০.০০০০.০৭১.২২.১৪৬.২৪-৩৩৭ নম্বর এবং ১৯ নভেম্বর ২০২৫ তারিখের ৩৭.০০.০০০০.০০০.০৭২.৪৪.০০০২.২৫.৬২ নম্বর স্মারকে জারিকৃত সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা দুটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

গতবছর পহেলা বৈশাখের ছবি
18/03/2026

গতবছর পহেলা বৈশাখের ছবি

18/03/2026

পদ্মার চর

র্আকাইভ থেকে  আবারও কিছু ছবি
18/03/2026

র্আকাইভ থেকে আবারও কিছু ছবি

17/03/2026

২০২৪.... আর্কাইভ থেকে

Address

Delalpur , Pabna
Pabna
-6600

Alerts

Be the first to know and let us send you an email when Pabna Govt. Girls' High School,Pabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pabna Govt. Girls' High School,Pabna:

Shortcuts

Share

Category