Shaheed Abdul Khaleque High School

Shaheed Abdul Khaleque High School সময় এবং সেবার সাথে আমরা

Shaheed Abdul Khaleque - SAK পরিবারের ২০১৬ সালের এস এস সি ব্যাচের বিশেষ মিলন মেলা। সবার জন্য সর্বদা শুভ কামনা। ছবি প্রের...
02/10/2020

Shaheed Abdul Khaleque - SAK পরিবারের ২০১৬ সালের এস এস সি ব্যাচের বিশেষ মিলন মেলা। সবার জন্য সর্বদা শুভ কামনা।
ছবি প্রেরনঃ নাইমুর রহমান (নিশান)

SAK SSC 2K16 Batch Reunion 🤘
😎
💞

Shaheed Abdul Khaleque - SAK SSC14 Batch (44 Batch) 💞
25/08/2020

Shaheed Abdul Khaleque - SAK SSC14 Batch (44 Batch) 💞

SAK - SSC 2014 Batch এর বিশেষ  ঈদ পূর্ণমিলনী আয়োজন : আজ Shaheed Abdul Khaleque - SAK পরিবারের ২০১৪ সালের SSC ব্যাচম্যাটদ...
05/08/2020

SAK - SSC 2014 Batch এর বিশেষ ঈদ পূর্ণমিলনী আয়োজন : আজ Shaheed Abdul Khaleque - SAK পরিবারের ২০১৪ সালের SSC ব্যাচম্যাটদের পূর্ণমিলনীর আয়োজন করা হয়। উক্ত আয়োজনে ২০১৪ ব্যাচের অধিকাংশই অংশগ্রহন করে। কিছু ব্যাচমেট প্রবাসে এবং অন্যআন্য জেলার অবস্থান করায় তাদের অনলাইনে ভিডিও কল মাধ্যমে যুক্ত করা হয়।

আমরা সবার সর্ব উত্তম মঙ্গল কামনা করি 💞

আপনাকে আমাদের পক্ষে থেকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা 'ঈদ মোবারক' সেই সাথে আপনাকে অবগত করছি যে - কোরবানির পশুর বর্জ্য নির...
31/07/2020

আপনাকে আমাদের পক্ষে থেকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা 'ঈদ মোবারক'

সেই সাথে আপনাকে অবগত করছি যে - কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলুন, আপনার গ্রাম/শহরকে পরিচ্ছন্ন রাখুন এবং অবশ্যই সোশাল মিডিয়ায় রক্ত ও মাংসের ছবি শেয়ার থেকে বিরত থাকুন ও অন্যকে অনুৎসাহিত করুন।

সাবধানে থাকুন · নিরাপদে থাকুন।
ক্রেডিট : M.A. Rahim | SAK Students Association

▓▓▓ চন্দ্রাবতী নদী ও একটি কল্পিত কাহিনী ▓▓▓লেখক ও ছবি : মোবারক স্যার। না! এটা কোন জনশ্রুতি বা লোকোকথা নয়, নয় কোনো কিংবদন...
27/06/2020

▓▓▓ চন্দ্রাবতী নদী ও একটি কল্পিত কাহিনী ▓▓▓
লেখক ও ছবি : মোবারক স্যার।

না! এটা কোন জনশ্রুতি বা লোকোকথা নয়, নয় কোনো কিংবদন্তি বা ইতিহাস - একান্ত কল্পনা প্রসূত একটি ট্র্যাজিক রসের গল্প।

খিদিরপুর রাস্তার উত্তর পাশ থেকে বংশীপাড়াসহ চন্দ্রাবতী নদীর পাশ ঘেঁসে বিশাল গ্রাম ছিল। গ্রামের নাম ছিল ডাঙ্গাপাড়া। নদীর পাশ ঘেঁষা উঁচু উঁচু ভিটাগুলো তারই অতীত সাক্ষী, যদিও বর্তমানে তা কেটে সমান করা হয়েছে বা হচ্ছে। অনেক অনেক বছর আগে এই ডাঙ্গাপাড়া গ্রামের এক প্রতাপশালী জমিদার ছিলেন নবরত্ন দিবাকর। তার স্ত্রী বিমলার কোল আলো করে জন্ম নিয়েছিল তাদের একমাত্র মেয়ে চন্দ্রাবতী। আজকে যেখানে শ্মশান তার আগে এখনও নদী বেশ প্রশস্ত। সেখানেই নদীর পূর্বপাশে বিশাল প্রাসাদোপম অট্টালিকার মালিক ছিলেন জমিদার নবরত্ন দিবাকর মশাই। বাড়ি সংলগ্ন নদীতে ছিল সুন্দর দৃষ্টি নন্দন শান বাঁধানো ঘাট। চন্দ্রাবতী তখন ষোড়শী, তম্বী। মাঝে মাঝে নদীর ঘাটে বসে এলুলায়িত কৃষ্ণ-কালো চুল ছেড়ে দিয়ে নদী ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত। কোন একদিন কলকাতা থেকে আসা স্বাধীন সূত্রধর, মেয়েটিকে দেখে ফেলে। স্বাধীন একহারা দেহের আকর্ষণীয় যুবক। সে কলকাতা থেকে সুন্দর সুন্দর ফার্নিচার নৌকা বোঝাই করে নিয়ে আসত এ অঞ্চলে বাণিজ্য করতে। চন্দ্রাবতীকে প্রথম দর্শনেই ভালোবেসে ফেলে স্বাধীন। চন্দ্রাবতীও। উভয়ের মধ্যে মন দেয়া-নেয়া চলতে থাকে। কখনও গাছের আড়ালে, কখনও বৈকালিক নৌকা ভ্রমণে। এক কান, দুই কান হতে হতে এক সময় নবরত্ন মশাইয়ের কানেও কথা পৌছে যায়। খোঁজ নিয়ে জানলেন ছেলেটি জাতে সুতার বা সূত্রধর। তারা জাতে ব্রাহ্মণ সুতরাং এমন নিম্নজাতের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার কল্পনা করাও তার নিকট পাপ। তিনি কোনোভাবেই এমন ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হলেন না। তার একমাত্র মেয়েকে বিয়ে দিবেন নিম্নজাতের সাথে ? না, তিনি তার সিদ্ধান্তে অনড় রইলেন। রাগে, দুঃখে, ক্ষোভে চন্দ্রাবতী একদিন রাতে নদীতে গলায় কলসী বেধে ডুবে মরল। সকালে তার মরদেহ ভেসে উঠল। গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসলো। আগে এই নদীকে বলা হতো জুলা। চন্দ্রাবতীকে স্মরণীয় করে রাখতে তারা এই নদীর নাম রাখল - 'চন্দ্রাবতী'।

নিচে সেই স্রোতসিনী চন্দ্রাবতী নদীর ছবি যা আজ কচুরিপানায় পরিপূর্ণ!

▓▓▓▓ খিদিরপুরের ঐতিহাসিক কাচারি ঘর ▓▓▓▓লেখক ও ছবিঃ মোবারক স্যার শিক্ষক, পারখিদিরপুর ডিগ্রী কলেজ নাটোর জমিদারের অধীনে  বল...
26/06/2020

▓▓▓▓ খিদিরপুরের ঐতিহাসিক কাচারি ঘর ▓▓▓▓

লেখক ও ছবিঃ মোবারক স্যার
শিক্ষক, পারখিদিরপুর ডিগ্রী কলেজ

নাটোর জমিদারের অধীনে বলিহার রাজার স্ট্যাটের অধীন ছিল খিদিরপুর অঞ্চল। লোকশ্রুতি আছে এই অঞ্চল বলিহার রাজা তার নাতিকে দুধ খাওয়ানোর জন্য উপহার হিসেবে জামাই বিমেলেন্দু রায় বাহাদুরকে দান করেন। কথিত আছে খিদিরপুরের পাশেই দক্ষিণে ঘোষপাড়া ছিল - সেখানে প্রচুর পরিমাণে দুধ ও ক্ষির উৎপাদিত হতো যা কি না কলকাতা পর্যন্ত সরবরাহ করা হতো। এই "ক্ষিরদই" থেকেই আস্তে আস্তে খিদিরপুর নামের সৃষ্টি বলে অনেকের ধারণা। অন্য আরেকটি মতে জানা যায়, চন্দ্রাবতী নদী এক সময় গভীর ও প্রশস্ত ছিল - কলকাতা থেকে বড় বড় জাহাজ আসত ব্যবসায়িক উদ্দেশ্যে। ঐসব ব্যবসায়ী কলকাতার খিদিরপুর নামক ডক ইয়ার্ডের নাম অনুসারে এখানকার নাম রাখেন খিদিরপুর।

যাই হোক বলিহার রাজার প্রতিষ্ঠিত কাচারি ঘরটি আজও স্ব অস্তিত্বে প্রতিষ্ঠিত। কাচারি ঘরের দক্ষিণ দিকে রয়েছে জেলখানা ও টর্চার কক্ষ। যারা খাজনা দিত না তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা স্মরণ করিয়ে জমিদার অত্যাচার ইতিবৃত্ত।
অনেক ঘটনার মধ্যে একটি সত্য ঘটনা আজ থেকে আনুমানিক ৮০/৯০ বছর আগে ঘটেছিল, এলাকার প্রভাবশালীরা কাউকে দিয়ে এখানকার এক নায়েবের কান কেটে দিয়েছিল।

নিচে খিদিরপুরের সেই ঐতিহাসিক কাচারি ঘরের ছবি -

প্রিয় শিক্ষক 💞স্যারের জন্য দোয়া ও শুভ কামনা রইল...! ছবি : রায়হান স্যার - জীবন্ত কম্পিউটার (২০০০ সাল)
11/06/2020

প্রিয় শিক্ষক 💞
স্যারের জন্য দোয়া ও শুভ কামনা রইল...!
ছবি : রায়হান স্যার - জীবন্ত কম্পিউটার (২০০০ সাল)

প্রিয় শিক্ষক, হাজারও শিক্ষার্থীদের সঠিক পথ প্রদর্শনকারী।স্যারের জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইল 💞ছবি : রায়হান স্যার - জীব...
05/06/2020

প্রিয় শিক্ষক,
হাজারও শিক্ষার্থীদের সঠিক পথ প্রদর্শনকারী।
স্যারের জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইল 💞
ছবি : রায়হান স্যার - জীবন্ত কম্পিউটার (২০০০ সাল)

▓▓▓▓▓▓ চা খাওয়ার গল্প ▓▓▓▓▓▓প্রথম প্রথম, ভাই এক কাপ চা দাওত?·চিনি বেশি, লিকার কড়া · আদা দিয়ে।·কোন কথা না বলে তার ভালবাসা...
04/06/2020

▓▓▓▓▓▓ চা খাওয়ার গল্প ▓▓▓▓▓▓

প্রথম প্রথম, ভাই এক কাপ চা দাওত?
·
চিনি বেশি, লিকার কড়া · আদা দিয়ে।
·
কোন কথা না বলে তার ভালবাসার হাত দিয়ে তৈরী করা এক কাপ চা যখন টেবিল/হাতে ধরিয়ে দেয়!
প্রথম ছোট এক চুমুক চা যেন মানসিক ভাবে নিজেকে অনেক বড় করে তুলে 💪
আর এখন-ত বলার দরকার নাই, বর্ডি পাশ বলে একটা কথা আছে 😑
ঠিক যেন মনমুদ্ধকর এক কাপ চা সে বানিয়ে দিবে👌
যানি না সে কী ভাবে এত্তটা সুন্দর চা তৈরী করে। এক কথায় Khidirpur Bazarএর একজন নাম ডাক আলা চা নির্মাতা।
দোয়া করি সে যেন আমাদের সবাই কে অনেক অনেক দিন এমন মুনমুদ্ধকর চা নির্মাণ করে দিতে পারে।
\
এই সেই 'চান মিয়া' (শুভকামনা ভাই)

Address

Khidirpur Bazar
Pabna
6610

Opening Hours

Monday 10:30 - 16:00
Tuesday 10:30 - 16:00
Wednesday 10:30 - 16:00
Thursday 10:30 - 13:15
Saturday 10:30 - 04:00
Sunday 10:30 - 04:00

Alerts

Be the first to know and let us send you an email when Shaheed Abdul Khaleque High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category