03/01/2026
আজ ৩ জানুয়ারি ২০২৬ ইং, রোজ শনিবার, Bangladesh Tourism Board (BTB)-এর উদ্যোগে এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে “ট্যুরিজম লুডো প্রতিযোগিতা” ও “পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বোর্ডের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) নুজহাত ইয়াসমিন ম্যাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. মো. হাসিবুর রহমান স্যার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত চেয়ারম্যান মো. আশিকুর রহমান আভি স্যার, বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. শাহেদুল আলম স্যার। এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকমণ্ডলী।
ট্যুরিজম লুডো প্রতিযোগিতার মাধ্যমে আনন্দঘন ও শিক্ষণীয় পরিবেশে আজকের কর্মসূচির সূচনা হয়। পাশাপাশি ক্যাম্পেইনের আওতায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়, যা পরিবেশ সংরক্ষণ ও টেকসই পর্যটনের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে।
এ ধরনের উদ্যোগ দায়িত্বশীল পর্যটন চর্চা, পরিবেশবান্ধব মনোভাব এবং সচেতন নাগরিক হিসেবে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আয়োজনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের প্রতি বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
-ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ
On Saturday, 3 January 2026, under the initiative of the Bangladesh Tourism Board (BTB) and organized by the Department of Tourism and Hospitality Management, Pabna University of Science and Technology, the “Tourism Ludo Competition” and “Cleanliness Campaign” were successfully held.
The program was honored by the presence of the Honorable Chief Executive Officer of the Bangladesh Tourism Board, Nujhat Yasmin Ma’am. The event was also attended by the Honorable Dean of the Faculty of Business Studies, Professor Dr. Md. Hasebur Rahman Sir, the Honorable Chairman of the Department of Tourism and Hospitality Management, Md. Ashikur Rahman Avi Sir, and Assistant Professor of the department, S. M. Shahedul Alam Sir. Other respected faculty members of the department were also present.
The day’s activities began in a joyful and educational atmosphere through the Tourism Ludo Competition. In addition, a cleanliness drive was conducted across the university campus as part of the campaign, raising awareness among students about environmental protection and the importance of sustainable tourism.
Such initiatives play a vital role in promoting responsible tourism practices, fostering environmental consciousness, and shaping the younger generation into responsible and aware citizens. On behalf of the department, sincere thanks and gratitude are extended to the Bangladesh Tourism Board, all respected teachers, students, and participants.
-Department of Tourism and Hospitality Management