নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা জেলার পাবনা সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যালয়। এটি ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়। বিদ্যালয়টি রাজশাহী-পাবনা মহাসড়কের পাশে অবস্থিত এবং উপজেলা সদর থেকে মাত্র ১ কিলোমিটার দূরে।
বিদ্যালয়টি বর্তমানে ১১ জন শিক্ষক ও ৩৫৫ জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ে একটি সুন্দর পাঠাগার, খেলার মাঠ ও বিজ্ঞান কক্ষ রয়েছে। বিদ্যালয়টি শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয় থেকে অসংখ্য মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষায় উত্তীর্ণ হয়ে দেশ ও জাতির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক হিসেবে খতিব আজিজুন নাহার দায়িত্ব পালন করছেন এবং একাডেমিক তত্ত্বাবধায়ক, ব্যবস্থাপক, প্রশাসক, মেন্টর, সহায়তাকারী হিসেবে বিদ্যালয় উন্নয়নের নানামূখী কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন। শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও শিক্ষার্থীদের শিখন ত্বরান্বিত ও নিশ্চিত অর্জনের লক্ষ্যে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
বিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি
বিদ্যালয়ের নাম: নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
অবস্থান: পাবনা সদর উপজেলা, পাবনা জেলা
প্রতিষ্ঠার সাল: ১৯৩৮
জাতীয়করণের সাল: ১৯৭৩
শিক্ষার্থীর সংখ্যা: ৩৫৫
শিক্ষকের সংখ্যা: ১১
প্রধান শিক্ষক: খতিব আজিজুন নাহার
ঠিকানা: রাধানগর (মক্তব মোড়), পাবনা সদর, পাবনা।
ইমেইল: [email protected]
ফোন: