English Grammar and Literature Lovers EGLL

English Grammar and Literature Lovers EGLL A student’s journey of study, discipline & competitive exam preparation

03/02/2026

প্রথম দিনে চলুন দশম বিসিএস এর কোয়েশ্চেন এনালাইসিস করি...
লক্ষ্য যখন বিসিএস ক্যাডার বা সরকারি চাকরি, তখন বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণই হলো প্রস্তুতির মূল ভিত্তি। আজ ডে-০১-এ আমরা ১০ম বিসিএস-এর ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার পেছনের তথ্যগুলো ঝালিয়ে নেব।
মনে রাখবেন, শুধু উত্তর জানাই যথেষ্ট নয়, অপশনগুলোর ব্যবচ্ছেদ আপনাকে একধাপ এগিয়ে রাখবে। যেমন: কবি কোন যুগের বা লেখকের অন্যান্য কালজয়ী সৃষ্টিগুলো কী কী—এগুলো থেকেই পরবর্তী পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে।
চলুন, আজকের সেশন থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ঝালিয়ে নিই! 👇

25/11/2025

দিনে ৯/১০ ঘণ্টা কিভাবে পড়বেন ? -

**মূল কৌশল**

আপনার মস্তিষ্ক ১০ ঘণ্টা সতেজ থাকতে পারে—যদি আপনি "ফোকাস + বিশ্রাম + বৈচিত্র্য" এই তিনটির সঠিক ভারসাম্য বজায় রাখেন।

---

১. “৩–৩–৩ পদ্ধতি” ব্যবহার করুন (সবচেয়ে টেকসই ৯-ঘণ্টার রুটিন)**

🟥 **• ব্লক ১ – ৩ ঘণ্টা**

সকালে ঘুম থেকে উঠার চেষ্টা করুন। পড়ার টেবিলে বসুন সকাল ৮ টার মধ্যে।
সবচেয়ে কঠিন বিষয়টি দিয়ে শুরু করুন।
সকালে মস্তিষ্ক সবচেয়ে সতেজ থাকে, তাই কঠিন কাজটাই আগে করুন।

প্রতি ৪৫ মিনিট পর পর ১৫ মিনিট বিশ্রাম নিন।

৯০ মিনিট পড়ার পর সকালের নাস্তা করুন। নাশতা অবশ্যই ভারী করবেন। এরপর আবার পড়তে বসুন।

আপনার প্রথম ব্লকের পড়া শেষ হয়ে যাবে বেলা ১২টার মধ্যে।

**বিরতি – ২ ঘণ্টা**
ইবাদত, খাওয়া, হাঁটা, গোসল, বিশ্রাম নিন। খুব ভারী খাবেন না।
👉ফোন স্ক্রল করবেন না—মস্তিষ্ককে শান্ত রাখুন।

**৪৫ মিনিট ঘুমান। ৩ টার মধ্যে ফ্রেশ হয়ে পড়তে বসুন।

---

🟥**• ব্লক ২ – ৩ ঘণ্টা**

সাধারণত এই ব্লকটি দুপুরের সময় তৈরি হয়। এসময় মাঝারি কঠিন বিষয় পড়ুন। গণিত করতে পারেন।
প্র্যাকটিস প্রশ্ন, পড়া বা সমস্যার সমাধান করুন।

প্রতি ৪৫ মিনিট পর পর ১৫ মিনিট বিশ্রাম নিন।

বিকাল ৫টার দিকে ৩০ মিনিট বিরতি নিন। ইবাদত, হালকা বিশ্রাম নিন, স্ট্রেচ করুন।

৫:৩০ থেকে ৭:০০ টা পর্যন্ত পড়ুন। শুধুমাত্র ইবাদতের জন্যে ব্রেক নিবেন।

এরপর ১ ঘণ্টা বিরতি নিন। আমি এই সময় একদম হালকা মুভি দেখতাম। ছোট একবাটি নুডুলস খেতাম বা ফুসকা/চটপটি খেতাম।

---

🟥**• ব্লক ৩ – ৩ ঘণ্টা**

৮ টার সময় পড়তে বসুন।

সহজ কাজগুলো করুন।
রিভিশন, নোট তৈরি বা সহজ প্রশ্ন সমাধান করুন।

টানা পড়ুন। ১০ টার সময় পড়া থেকে উঠুন। মাঝে ইবাদতের জন্যে ব্রেক নিবেন।

**বিরতি – ৩০ মিনিট**
খুবই হালকা খাবার এবং একটু হাঁটাচলা করুন।

১০:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত পড়ুন। এই সময়ও গণিত করতে পারেন বা ভোকাবুলারি পড়তে পারেন। অর্থাৎ মুখস্ত ধরনের পড়া।

---

👉১২ টার মধ্যে ঘুমিয়ে পড়ুন। ঘুমানোর আগে মোবাইল দেখা থেকে বিরত থাকুন।

---

✅প্রতিটি ব্লকে “৪৫–১৫ ফোকাস সাইকেল” ব্যবহার করুন**

• ৪৫ মিনিট গভীর মনোযোগ
• ১৫ মিনিট পূর্ণ বিশ্রাম
• ফোন বা সোশ্যাল মিডিয়া একদম নয়।
• দাঁড়ান, স্ট্রেচ করুন, গভীর শ্বাস নিন
• মনযোগ নষ্ট হয় এমন কোনো কিছু আপনার পড়ার স্থানের আশেপাশে রাখবেন না।।

---

✅ **বিষয় পরিবর্তন করুন বারবার**

একটি বিষয় ঘণ্টার পর ঘণ্টা পড়া = বিরক্তি + মানসিক ক্লান্তি।

তার বদলে ঘুরিয়ে ফিরিয়ে পড়ুন:
• রিডিং
• রাইটিং
• প্র্যাকটিস প্রশ্ন
• ফ্ল্যাশকার্ড
• নিজের কাছে শেখানো
• ডায়াগ্রাম

বৈচিত্র্য মস্তিষ্ককে সতর্ক রাখে।

---

✅**পাওয়ার ন্যাপ নিন**

ব্লক ১ এবং ব্লক ২-এর মাঝে ৪৫ মিনিটের ঘুম
আপনার মস্তিষ্ককে আবার সকালে মতো ফ্রেশ করে দেয়।

---

✅**৫. “ক্লান্তি তৈরি করা কারণগুলো” দূর করুন**

আপনি আসলে পড়ে ক্লান্ত হন না—বরং এসব কারণে হন:
• ফোনেরব্যাঘাত (brain switching cost)
• স্ক্রলিং ব্রেক (অতিরিক্ত উদ্দীপনা)
• দীর্ঘক্ষণ একভাবে বসা
• কম পানি পান
• মানসিক চাপযুক্ত বিষয় দীর্ঘ সময় পড়া

এগুলো ঠিক করুন, শক্তি স্বাভাবিকভাবেই বাড়বে।

---

তানজিম আহমেদ খান
উপসহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক
সাবেক সিনিয়র অফিসার, জনতা ব্যাংক
সাবেক অফিসার, সোনালী ব্যাংক

সংবিধানের ঝামেলা???আর নয়...রিপোস্ট..শেয়ার করে রেখে দিতে পারেন চাকরিপ্রার্থীদের জন্য সংবিধান জরুরী..
22/11/2025

সংবিধানের ঝামেলা???
আর নয়...
রিপোস্ট..
শেয়ার করে রেখে দিতে পারেন চাকরিপ্রার্থীদের জন্য সংবিধান জরুরী..

আন্তর্জাতিক বিষয়াবলী  #বৈশ্বিক ইতিহাস পরিচিতি  #টপিক: প্রাচীন সভ্যতা:০১
13/10/2025

আন্তর্জাতিক বিষয়াবলী
#বৈশ্বিক ইতিহাস পরিচিতি
#টপিক: প্রাচীন সভ্যতা:০১

11/10/2025

Pride and prejudice

আন্তর্জাতিক বিষয়াবলী ক্লাস:০১বৈশ্বিক ইতিহাসপরিচিত: ০১
10/10/2025

আন্তর্জাতিক বিষয়াবলী
ক্লাস:০১
বৈশ্বিক ইতিহাসপরিচিত: ০১

30/09/2025

আসসালামু আলাইকুম..
বিগ ব্রেকিং...🔥🔥💥💥
অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ... তোমাদের ভর্তি প্রক্রিয়া চলমান..
কি থাকছে আমাদের ক্লাসে????
১. সর্বপ্রথম যে বিষয়টা থাকছে ক্লাসের পড়া ক্লাস এই আত্মস্থ..
২. ছোটবেলায় ফিরে যাওয়া ক্লাসের মধ্য দিয়ে অনলাইন ক্লাসকে অফলাইনে বাস্তবায়ন করাই আমার উদ্দেশ্য।।
৩. ক্লাস শেষে ক্লাস প্রেজেন্টেশন।
৪. সাপ্তাহিক পরীক্ষা।
৫. মাসিক পরীক্ষা..
এছাড়াও থাকছে কুইজ...
নিয়মিত হোমওয়ার্ক এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তোমাদেরকে প্রস্তুত করা হবে এবং জ্ঞান তৃষ্ণা নিবারণ করা হবে।।
তবে শর্ত একটাই।।
পড়তে হবে এবং ক্লাসে রেসপন্স করতে হবে..
যারা ভর্তি হতে ইচ্ছুক দ্রুত আমাকে ইনবক্স করো..
অথবা বিস্তারিত জানতে..
কল করো
Whatsapp : 01775702051

25/09/2025

বাচ্চারা সব সময় এগিয়ে থাকতে দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when English Grammar and Literature Lovers EGLL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category