Banwarinagar C.B.Pilot High School

Banwarinagar C.B.Pilot  High School পাবনা জেলার, ফরিদপুর উপজেলার, সুনামধন্য শতবর্ষী একটি উচ্চবিদ্যালয়

মানব সভ্যতার ক্রমবিকাশ ও গতিশীলতার পেছনে শিক্ষার প্রভাব অনস্বীকার্য। অনাদিকাল থেকে সভ্যতার এ ক্রমবিবর্তনের ধারা একইভাবে প্রবাহমান এবং পরস্পরের রূপায়ন ও উন্নয়নে একে অন্যকে গভীরভাবে প্রভাবিত করে থাকে। ইতিহাসের এ প্রেক্ষাপটে শিক্ষাই হল মানুষের সর্বাপেক্ষা মূল্যবান উত্তরাধিকার যা বংশ পরম্পরায় হস্তান্তরিত হয়ে আসছে।যুগে যুগে সঞ্চিত অভিজ্ঞতা, নতুন নতুন আবিস্কার ও উদ্ভাবন এ উত্তরাধিকারকে করেছে সমৃদ্ধ- যার

ফলশ্রুতিতে সূচিত হয়েছে সমাজের অগ্রগতি, সংস্কৃতি ও সভ্যতার ক্রমবিকাশ ও ক্রমোন্নতি। আর তারই ধারাবহিকতায় অত্র ফরিদপুর উপজেলার সংস্কৃতি চর্চা, শিক্ষা এবং শিক্ষা সম্প্রসারণে পাবনা জেলার ফরিদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শতবর্ষ প্রাচীন বিদ্যাপীঠ “বনওয়ারী নগর সি, বি, পাইলট উচ্চ বিদ্যালয়ের” অবদান অন্যতম। ঐতিহ্যবাহী বনওয়ারী নগর সি, বি, পাইলট উচ্চ বিদ্যালয়টি একটি প্রাচীনতম ও অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। উত্তরবঙ্গের সুপ্রসিদ্ধ পাবনার চলনবিল বিধৌত বড়াল নদীর দক্ষিণ পাড়স্থ বিখ্যাত সূফী শাহ ফরিদের নামানুসারে ফরিদপুর উপজেলার প্রাণকেন্দ্রে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯১২ সালে। অত্র বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ছিলেন তদানিন্তন পাবনা জেলার বিখ্যাত তাড়াশ জমিদার বংশের বড় তরফের ৯ম পুরুষ বাহাদুর বনমালী রায়। বনমালী রায় একজন খ্যাতনামা দানশীল, ধার্মিক ও বিদ্যানুরাগী জমিদার ছিলেন। উল্লেখ্য যে, এই বংশের ৬ষ্ঠতম পুরুষ স্বগীয় রাম সুন্দরের পর বড় তরফ অপুত্রক হয়। এজন্য পরবর্তী চার পুরুষ পর্যন্ত দত্তক গ্রহণ করে বংশের অস্তিত্ব রক্ষা করা হয়েছিল। বনমালী রায় ১৮৬২ সালের সেপ্টেম্বর মাসে জন্ম গ্রহণ করেন। বনওয়ারী লাল রায় তার প্রথমা স্ত্রীর মেজ ভাই হরিনাথ বংশীয় বনমালীকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। ১৮৮২ খৃষ্টাব্দে পিতা বনওয়ারী লাল রায় মুত্যুবরণ করলে বনমালী তার বিষয় সম্পত্তির উত্তরাধিকারী হন। বনমালীর সুশাসনে জমিদারির আয় উন্নতি অনেক বৃদ্ধি পায়। তিনি বনওয়ারী নগর সি, বি, পাইলট উচ্চ বিদ্যালয়টি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনহিতকর কাজে বহু অর্থ ও জমিদান করে খ্যাতি লাভ করেন। পাবনা এডওয়ার্ড কলেজের বনমালী ইনস্টিটিউটের ভিত্তি স্থাপন, ইলিয়ট বনমালী টেকনিক্যাল স্কুল, পাবনা মা ও শিশু কল্যাণ হাসপাতাল, তাড়াশে একটি দাতব্য চিকিৎসালয় ও একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা, পাবনা দুর্ভিক্ষ ভান্ডার (খাদ্যগুদাম), শ্যামকুন্ডের পঙ্কোদ্ধার, জগন্নাথ দেবের মন্দির সংস্কার, সিরাজগঞ্জের বি.এল স্কুলের প্রতিষ্ঠা ও সাহায্য দান এবং তারই অর্থনুকূল্যে বৈষ্ণব গ্রন্থের প্রকাশ সম্ভবপর হয়। বর্তমান ফরিদপুর রাজবাড়ীর পরিপূর্ণতাদান তার অমর স্মৃতির সাক্ষ্য বহন করে থাকে। তার জনহিতকর কাজের জন্য বৃটিশ সরকার ১৮৯৪ খৃষ্টাব্দে তাকে “রায় বাহাদুর” খেতাবে ভূষিত করেন। তিনি কলকাতার নবদ্বীপের গৌরাঙ্গের পরমভক্ত ছিলেন। এজন্য নবদ্বীপের পন্ডিতমন্ডলী তাকে “রাজর্ষী” উপাধি প্রদান করেন। শেষ জীবনে তিনি কলিকাতা বৃন্দাবনে অবস্থানকালে ১৯১৪ খৃষ্টাব্দের ২৩ নভেম্বর মতান্তরে ২৪ শে নভেম্বর ইহলোক ত্যাগ করেন। ঐতিহ্যবাহী বনওয়ারী নগর করোনেশন বনমালী পাইলট (সি,বি,পি) উচ্চ বিদ্যালয়টির বর্তমান স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৪.৪৮০০ একর। এর মধ্যে ৩.৪৮০০ একর জমির মধ্যে স্কুলের পাচটি মূল ভবন, পুকুর এবং বিশাল একটি খেলার মাঠ রয়েছে।অবশিষ্ট ০.৩৩০০ একর জমির উপর ফরিদপুর উপজেলা বাজারের প্রাণকেন্দ্রে তিনটি মনোরম মার্কেট স্থাপিত হয়েছে। এবং ০.১৫০০ একর জমির উপর বিদ্যালয়ের শিক্ষক স্টাফ কোয়ার্টার অবস্থিত। বর্তমানে বিদ্যালয়টিতে ৬ষ্ঠ শ্রেণীতে ৫৫৪ জন, ৭ম শ্রেণীতে ৪৫২ জন, ৮ম শ্রেণীতে ৪২৫ জন, ৯ম শ্রেণীতে ৩২০ জন এবং ১০ম শ্রেণীতে ২৮৩ জন সহ সর্বমোট ২০৩৫ জন শিক্ষার্থী সাফল্যের সাথে অধ্যয়ন করছে। এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালাভ করার পর দু’বছরের মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ১৯১৪ খ্রিষ্টাব্দের ৩১ শে জানুয়ারী প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠাকালীন সময়ে শুধুমাত্র মানবিক শাখার অনুমোদন ছিল। এরপর ষাটের দশকের মধ্য ভাগে বিজ্ঞান শাখা চালু করা হয় এবং ঐ সময়ের হেডমাস্টার জনাব সাইদুর রহমান সাহেবের জোড়ালো প্রচেষ্টায় ১৯৬০ খ্রিষ্টাব্দের ১ লা জানুয়ারী বিজ্ঞান শাখাটি তদানিন্তন শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। উল্লেখ্য যে, এ শিক্ষা প্রতিষ্ঠানটি জন্মলাভ করার পর থেকে সরকারি অনুদান না পাওয়া পর্যন্ত তাড়াশ জমিদার পরিবার থেকে বার্ষিক চব্বিশশত টাকা সাহায্য পেতো। ১৯৫২ খ্রিষ্টাব্দে জমিদারি প্রথা উচ্ছেদের পর তাড়াশ জমিদার পরিবার কলকাতা চলে যান। এ সময় এই শিক্ষা প্রতিষ্ঠানটি কিছু সরকারি অনুদান এবং ছাত্রের বেতনের উপর নির্ভরশীল হয়ে পড়ে বলে জানা যায়। এরপর ১৯৮৪ খ্রিষ্টাব্দে দেশের সকল স্বীকৃতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়ভাবে এম.পি.ও ভুক্ত হয়- যা ১৯৮৫ খ্রিষ্টাব্দ থেকে কার্যকরী হয়। অলোচ্য বনওয়ারী নগর সি, বি, পাইলট উচ্চ বিদ্যালয়টিও একই নিয়মে এম.পি.ও ভুক্ত হয়। জন্মলগ্ন থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মানের ক্ষেত্রে গৌরবের শীর্ষে অবস্থান করে, যা অদ্যাবধি সেই ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হয়েছে। উদাহরণ স্বরূপ ১৯১৬-১৯১৭ এবং ১৯২১-১৯২২ শিক্ষাবর্ষে বৃহত্তর পাবনা জেলার শীর্ষ পর্যায়ের ১৮ টি অনুদানবিহীন মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল সম্পর্কে জানা যায় যে, ১৯১৬-১৯১৭ শিক্ষাবর্ষে বনওয়ারী নগর সি, বি, পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সর্বমোট ১২ জন পরীক্ষার্থী এন্ট্রাস পরীক্ষায় অংশগ্রহণ করে।এদের মধ্যে ৬ জন প্রথম বিভাগ এ ৪ জন দ্বিতীয় বিভাগে পাস করে।পাসের হার শতকরা ৮৩.৩৩%। ১৯২১-১৯২২ শিক্ষাবর্ষে অত্র প্রতিষ্ঠান থেকে ১৮ জন পরীক্ষার্থী এন্ট্রাস পরীক্ষায় অংশগ্রহণ করে ৬ জন প্রথম বিভাগ, ৯ জন দ্বিতীয় বিভাগ এবং ১ জন তৃতীয় বিভাগে পাশ করে।পাশের হার ছিল ৮৮.৮৮%। প্রতিষ্ঠানটি ফলাফলের দিক থেকে বর্তমানে পূর্বের সেই ধারা বজায় রেখে অত্র বিদ্যালয়ের গৌরব উত্তোরত্তর বৃদ্ধি করে চলেছে। বর্তমানে কৃতকার্য শিক্ষার্থীদের সকল তথ্য "বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল" অপশনে পাওয়া যাবে। পরিশেষে বলা যায় যে, উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানটি একটি সুন্দর ও মনোরম পরিবেশে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী এবং সুদক্ষ পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। ফলে প্রতিষ্ঠানটি অত্র জেলার মধ্যে একটি শ্রেষ্ঠ ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হিসেবে পরিগণিত।

17/04/2026

আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় জলিল স্যারের বাড়ি আগুনে পুড়ে গেছে 😭
আল্লাহ তায়ালা তাকে ধৈর্য ধরার তৌফিক দিন, আমিন।
সবাই স্যারের জন্য দোয়া করবেন।

শোক সংবাদ 😭বনওয়ারীনগর সরকারি করোনেশন বনমালী পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক, জনাব মো: রমজান আলী স্যার আ...
19/02/2026

শোক সংবাদ 😭
বনওয়ারীনগর সরকারি করোনেশন বনমালী পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক, জনাব মো: রমজান আলী স্যার আজ দুপুর ১২.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
" ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। "
সবাই স্যারের রুহের মাগফেরাত জন্য দোয়া করবেন।

অভিনন্দন বনওয়ারী নগর সরকারী সি, বি, পাইলট উচ্চ বিদ্যালয়সহ বাকি স্কুল, মাদ্রাসা এবং টেকনিক্যাল স্কুলের কৃতকার্য হওয়া শিক্...
11/07/2025

অভিনন্দন বনওয়ারী নগর সরকারী সি, বি, পাইলট উচ্চ বিদ্যালয়সহ বাকি স্কুল, মাদ্রাসা এবং টেকনিক্যাল স্কুলের কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের ❤️
আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ও ভালোবাসা রইলো।।।।
আর যারা কৃতকার্য হতে পারেন নাই মন খারাপ না করে ভালো মতো পড়ালেখায় মনোনিবেশ করুন। সামনের বছর চেষ্টায় মাধ্যমে হয়ে যাবে।

 #জরুরী_নোটিশ 👉👉👉
25/05/2021

#জরুরী_নোটিশ 👉👉👉

*********** #একটি_মানবিক_আবেদন *****মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, পিতা: মো: শাহআলম প্রাং,  গ্রাম: সোনাহারা, থানা: ফরিদ...
30/11/2020

*********** #একটি_মানবিক_আবেদন *****

মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, পিতা: মো: শাহআলম প্রাং, গ্রাম: সোনাহারা, থানা: ফরিদপুর, জেলা : পাবনা। সে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত ছাত্র। রেজি নং - ১১৩৫০৪৪। গত ৩ বছর আগে তার Giant cell tumor রোগটি ধরা পরে। বাংলাদেশের বিভিন্ন হসপিটালে চিকিৎসা নেয়াড় পর স্বনামধন্য চিকিৎসকদের পরামর্শে তাকে ভারতে চিকিৎসার জন্য পারি দিতে হয়। সে এখনো ভারতের নিউ দিল্লী মেদান্তা হাসপাতালে ধারাবাহিক চিকিৎসা রত অবস্থা আছে । তার পরিবার নিতান্তই গরিব। পারিবারিক সূত্রে পাওয়া জায়গা জমি বিক্রি করে, ধার দেনা করে এই কয়েক বছর তার চিকিৎসা চালিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গত ৩ মাস যাবত মামুনের শারিরিক অবস্থা খুব অবনতি হয়ে যায়। তার ডান পা কাজ না করার কারণে তাকে বাম পায়ে ভর দিয়ে চলতে হয়েছে। এছাড়া শরীর শুকিয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন উপসর্গ দেখা দিতে থাকে। এমতাবস্থায় তার ভারতে চিকিৎসা নিতে যাওয়া ছিল অত্যাবশ্যক। করোনার মাঝে কোথাও সেরকম চিকিৎসা করাতে পারে নাই তার পরিবার । ভারতে যাওয়ার অনুমতি পাওয়ায় গত ১০/১১/২০২০ তারিখে নিজের পরিবারের শেষ সম্বল টুকু নিয়ে দিল্লী যায় সে। ডাক্তারগণ তার অবস্থা পর্যালোচনা করে রিপোর্ট পাওয়ার পর জানায় তার Giant cell tumor S2- S4 ছিল যা বৃদ্ধি পেয়ে S5 গিয়েছে অর্থাৎ পুনরায় tumor growth হইছে ( ৬ সে.মি থেকে ১০ সে.মি)। এই অবস্থায় চিকিৎসক জানিয়েছেন সার্জারী ছাড়া আর কোন উপায় নাই। তার চিকিৎসা বাবদ সব মিলিয়ে আনুমানিক ১০ লক্ষ টাকার প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে একদমই সম্ভব নয়। মামুনের অবস্থা ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে। অতি দ্রুত তার সার্জারি করা প্রয়োজন। সকলের প্রতি আকুল আবেদন জানাচ্ছি, মামুনের সার্জারীর জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মামুন SSC & HSC তে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলো। সে বাড়ির বড় ছেলে। তার মেজো ভাই মো: মারুফ হেসেন। বরিশাল বিশ্ববিদ্যালয় ২য় বর্ষের দর্শন বিভাগের ছাত্র। তার ছোট ভাই ক্লাস-৯ এ পড়ে। সম্বল বলতে তাদের বাড়িটাই এখন বেচে আছে। বাড়ির বড় ছেলের জন্য যদি তাদের বাড়ি তাও বিক্রি করতে হয় তাহলে পুরো পরিবার রাস্তায় এসে দাঁড়াবে। অতএব সবার কাছে এই মানবিক আবেদন রাখতে চাই যে, মামুনের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

যোগাযোগঃ 01722707136 (মামুনের বাবা)

টাকা পাঠানোর জন্য যে নম্বর গুলো ব্যবহার করবেন।

বিকাশ: 01722707136 (মামুনের বাবা), 01645400266 (সুমিত সি,বি ব্যাচ ২০১১, মামুনের বন্ধু)
রকেট: 017688776115 (সুমিত ব্যাচ ২০১১, মামুনের বন্ধু) 019972954256 (সাজ্জাদ সি,বি ব্যাচ ২০১১, মামুনের বন্ধু)
নগদ: 01768877611 (সুমিত ব্যাচ ২০১১, মামুনের বন্ধু)

তথ্যসূত্রঃ Faridpur Students Association

বিদ্যালয় নির্মানাধীন থাকলেও জবা গাছটি আগের মতোই তার ফুলের সৌরভ ছড়িয়ে যাচ্ছে প্রানের বিদ্যালয় ❤
13/06/2020

বিদ্যালয় নির্মানাধীন থাকলেও জবা গাছটি আগের মতোই তার ফুলের সৌরভ ছড়িয়ে যাচ্ছে
প্রানের বিদ্যালয় ❤

আসসালামু ওয়ালাইকুম শুভ সন্ধ্যাবনওয়ারীনগর সি,বি,পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের  সকল এস,এস,সি-২০২০ এর পরিক্ষার্থী ছাত্র/ছাত্রী...
31/05/2020

আসসালামু ওয়ালাইকুম
শুভ সন্ধ্যা

বনওয়ারীনগর সি,বি,পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সকল এস,এস,সি-২০২০ এর পরিক্ষার্থী ছাত্র/ছাত্রীদের তাদের ফলাফলের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং প্রানঢালা অভিনন্দন ❤

এইবারের পরিক্ষায় ----

মোট অংশগ্রহনকৃত পরিক্ষার্থী = ৩৫৪ জন ( ছাত্র -১৮২ জন এবং ছাত্রী-১৭২ জন)
মোট কৃতকার্য/পাশ ছাত্র /ছাত্রী = ২৯৫ জন ( ছাত্র - ১৪৩ জন এবং ছাত্রী -১৫২ জন)
পাশের হার শতকরা ৮৩.৩৩ শতাংশ

মোট জি,পি,এ -৫ = ২৪ জন ( ছাত্র -৬ জন এবং ছাত্রী -১৮ জন)
মোট জি,পি,এ -৪ = ১০৪ জন
মোট জি,পি,এ -৩ = ১৩১ জন
মোট জি,পি,এ -২ = ৩৬ জন

ধন্যবাদ সবাইকে 🙂

31/05/2020

আমাদের এইবারে পাশের সংখ্যা ৮৩% এবং A+ সর্বমোট ২৪ জন।

Address

Banwarinagar, Faridpur
Pabna
6650

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Banwarinagar C.B.Pilot High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Banwarinagar C.B.Pilot High School:

Shortcuts

Share

Category